আরামবাগ , ১৭ জুন:- দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কে এলাকার মানুষ। নদীবাঁধ এলাকার মানুষ অস্থায়ী ভাবে নদী বাঁধের ওপর ঘর তৈরি করলেন। এদিন সকালে দেখা যায় দ্বারকেশ্বর নদীর জল পাড় উপচে এলাকায় প্রবেশ করতে শুরু করে। এরপরই নদীবাঁধ এলাকার মানুষ ত্রিপল টাঙিয়ে বাঁধে অস্থায়ী ঘর তৈরি করেন। জল এলাকায় উপচে প্রবেশ করছে খবর পেয়ে ঘটনাস্থলে যান আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী। তিনি দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দেন। পাশাপাশি আরামবাগের ২নং ওয়ার্ডে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি। উল্লেখ্য টানা তিন বৃষ্টির জেরে দ্বারকেশ্বর নদীর জল বাড়তে থাকে। বিশেষ করে বাঁকুড়া জেলার পাহাড়ি এলাকার জল দ্বারকেশ্বর নদী দিয়ে প্রভাবিত হতে থাকে। এর জেড়ে দ্বারকেশ্বর নদীর জল বাড়ে এবং হুগলি জেলার আরামবাগের ওপর দিয়ে প্রভাবিত দ্বারকেশ্বর নদীর জলের তোড়ে বেশ কিছু বাঁশের সেতু ভেঙে যায়। পাশাপাশি আরামবাগ শহরের দুই নম্বর ওয়ার্ডে বাঁধ উপচে জল এলাকায় প্রবেশ করে। তাই আরামবাগ পৌরপ্রশাসন বন্যাদুর্গতদের সুরক্ষিত রাখতে তৎপর হয়।
Related Articles
বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বন্ধ হলেও সেভাবে বন্ধের প্রভাবই পড়লো না হাওড়ায়।
হাওড়া,৮ জানুয়ারি:- বন্ধ সফল করতে হাওড়া জেলার বিভিন্ন জায়গায় রাস্তায় নামল বাম কর্মীরা।বুধবার, নাগরিক সংশোধনী আইন,এন আর সি,দ্রব্যমূল্য বৃদ্ধি সহ কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ভারত বন্ধের ডাক দিয়েছে বাম দল গুলি। সকাল থেকেই সেই বনধ সফল করতে রাস্তায় নামে তারা। বামপন্থী কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটে হাওড়ায় এখনও পর্যন্ত তেমন […]
কোচবিহারে জুয়ার আসর থেকে গ্রেফতার ১১ , বাজোয়াপ্ত ৩৭ হাজার টাকা
কোচবিহার, ১১ নভেম্বর:- জুয়ার আসর থেকে গ্রেফতার ১১। ঘটনাটি ঘটেছে, কোচবিহার শহরের পামতলা মোড় সংলগ্ন এলাকায়। জানা যাচ্ছে, ধৃত ওই ১১ জনের কাছ থেকে ৩৭ হাজার টাকা বাজোয়াপ্ত করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল সন্ধ্যা নাগাদ কোচবিহার শহরের পামতলা সংলগ্ন এলাকায় অভিযান চালালে সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করে পুলিশ। এবং ধৃতদের […]
পুজোয় চমক , মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলেই তৈরি হচ্ছে দুর্গা মূর্তি।
কলকাতা, ৩১ আগস্ট:- এ বছর পুজোয় চমক আনতে চলেছে বাগুইহাটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজো কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে এবারে তারা তাদের প্রতিমা তৈরি করার পরিকল্পনা করেছে। গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলি করেছেন সেই সমস্ত বিষয়গুলি নিয়েই এই ভাবনা। থিমের নাম দেওয়া হয়েছে তুমিই ভরসা। […]






