এই মুহূর্তে কলকাতা

ইয়াশ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ত্রান এবং ক্ষতিপূরণের ব্যবস্থার অগ্রাধিকার দিচ্ছে সরকার।

কলকাতা, ১৭ জুন:- রাজ্যের মৎস্য দপ্তর সাম্প্রতিক ইয়াশ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ত্রান এবং ভেসে যাওয়া মাছের আড়ৎ ভেঙে পড়া ট্রলার এবং নৌকোর জন্য ক্ষতিকর ক্ষতিপূরণের ব্যবস্থা করাকেই অগ্রাধিকার দিচ্ছে। এর পাশাপাশি বর্তমান করোনা আবহে রক্তের অভাব দূর করতে বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ নিয়েছে বলে মৎস্য মন্ত্রী অখিল গিরির জানিয়েছেন। তিনি বলেন […]

এই মুহূর্তে জেলা

একদিকে বন্ধ মিল , অন্যদিকে লকডাউন, জোড়া ফলায় বিদ্ধ ওয়েলিংটন জুট মিলের শ্রমিকরা।

হুগলি , ১৭ জুন:- দীর্ঘ তিন মাস ধরে রিষড়ার ওয়েলিংটন জুট মিল বন্ধ হয়ে আছে। গত ২৭ শে ফেব্রুয়ারি এই কারখানায় সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝোলায় কর্তৃপক্ষ। কিন্তু তারপর থেকে বেশ কয়েকবার মিটিং হওয়া সত্ত্বেও কোনরকম সুরাহা হয়নি। ফলে এখানকার কয়েক হাজার কর্মচারী দারুণ বিপাকে পড়েছে। লকডাউন তার ওপরে মিল বন্ধ দুই যাঁতাকলে পড়ে […]

এই মুহূর্তে জেলা

অতিভারী বৃষ্টিতে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।

রাত থেকে একটানা অতিভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে হাওড়া শহরের বিস্তীর্ণ এলাকা। এর জেরে জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। নিচু এলাকা জলে ডুবে রয়েছে। পুরনিগম এলাকার অধিকাংশ ওয়ার্ডে জল জমেছে। বুধবার দিনভর দফায় দফায় বৃষ্টির পর সারারাত অতিভারী বৃষ্টি হয়। টানা ভারী বৃষ্টির জেরে হাওড়া শহর জলমগ্ন হয়ে পড়ে। হাওড়ার পঞ্চাননতলা, […]

এই মুহূর্তে জেলা

দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় , আতঙ্কে এলাকার মানুষ।

আরামবাগ , ১৭ জুন:- দ্বারকেশ্বর নদীর জল বাড়ায় আতঙ্কে এলাকার মানুষ। নদীবাঁধ এলাকার মানুষ অস্থায়ী ভাবে নদী বাঁধের ওপর ঘর তৈরি করলেন। এদিন সকালে দেখা যায় দ্বারকেশ্বর নদীর জল পাড় উপচে এলাকায় প্রবেশ করতে শুরু করে। এরপরই নদীবাঁধ এলাকার মানুষ ত্রিপল টাঙিয়ে বাঁধে অস্থায়ী ঘর তৈরি করেন। জল এলাকায় উপচে প্রবেশ করছে খবর পেয়ে ঘটনাস্থলে […]

এই মুহূর্তে কলকাতা

আন্তর্জাতিক কলকাতা বইমেলা আয়োজন নিয়ে ফের অনিশ্চয়তা।

কলকাতা, ১৭ জুন:- আন্তর্জাতিক কলকাতা বইমেলা আয়োজন নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। জুলাই মাসের প্রথম দিকেই বইমেলা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু বর্তমান করণা আবহে আত্মশাসন বা কার্যত লকডাউন এর মেয়াদ 30 শে জুন পর্যন্ত বেড়ে যাওয়া এবং ঘোর বর্ষাকালে বইমেলার আয়োজন করা নিয়ে কর্তৃপক্ষ রয়েছেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক সুধাংশু দে জানিয়েছেন। তিনি বলেন […]

এই মুহূর্তে জেলা

পোস্টার বিতর্কে উলটপুরান , প্রবীর ঘোষালকে তৃণমূলে স্বাগত জানিয়ে পোস্টার কোন্নগড়ে।

হুগলি , ১৭ জুন:- পোস্টার বিতর্কে এবার উলটপুরান। ভোটের ফলাফল ঘোষণার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় দল বদলু দের বিরুদ্ধে পোস্টার পড়ছে, কোথাও বলা হচ্ছে গদ্দারদের নেওয়া চলবে না কোথাও বলা হচ্ছে বিশ্বাসঘাতক মীরজাফররা দূর হটো। এবার দেখা গেল অন্য ছবি। কোন্নগরে বিভিন্ন জায়গায় উল্টো পোস্টার পড়ল তাতে বলা হয়েছে বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল তৃণমূলের […]

এই মুহূর্তে জেলা

ইয়াস বিধ্বস্ত এলাকার মানুষের পাশে এবার আরামবাগ শহর তৃনমুল কংগ্রেস।

আরামবাগ, ১৬ জুন:- ইয়াস বিধ্বস্ত এলাকার মানুষের পাশে এবার আরামবাগ শহর তৃনমুল কংগ্রেস। আরামবাগ পৌরসভার প্রশাসক তথা আরামবাগ শহর তৃনমুল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দীর উদ্যোগে ইয়াস বিধ্বস্ত এলাকার মানুষের হাতে ত্রান তুলে দেওয়ার পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে। এদিন খাদ্য দ্রব্য তথা চাল, গম, আলু, দুধ, বিস্কুট আটা, পানীয় জল থেকে শুরু করে গো খাদ্য পৌঁছে […]

এই মুহূর্তে কলকাতা

যে পদ্ধতিতে বিধিনিষেধ সরকার চালু করেছে , তাতে লাভের কিছু দেখছেন না চিকিৎসক মহলের বড় অংশ।

কলকাতা, ১৬ জুন:- যে পদ্ধতিতে আত্মনিয়ন্ত্রণ বা কড়া বিধিনিষেধ রাজ্য সরকার চালু করেছে, তাতে লাভের কিছু দেখছেন না চিকিৎসক মহলের একটা বড় অংশ। বুধবার রাজ্য সরকারের বর্তমান উদ্যোগের কিছুটা সমালোচনা করেছেন বিশিষ্ট চিকিৎসক পুণ্যব্রত গুণ। তিনি বলেন, ‘‘এভাবে মানুষের উপর লকডাউন বা বিধিনিষেধ যাই বলা হোক না কেন, তা চাপিয়ে দিয়ে করোনার সংক্রমণ কমানো সম্ভব […]

এই মুহূর্তে কলকাতা

অফিস খুললেও রাস্তায় নেই গণপরিবহন , চাকরি নিয়ে সংকটে বেসরকারি কর্মীরা।

কলকাতা, ১৬ জুন:- রাস্তায় চলছে না সরকারি-বেসরকারি কোনরকম বাস। স্টাফ স্পেশাল ট্রেনে চড়ার অনুমতি নেই। সব কর্মীকে গাড়ি করে অফিসে নিয়ে আসা বা বাড়ি পৌঁছে দেওয়াচর সঙ্গতি নেই বেসিরভাগ অফিসের। এমত অবস্থায় সরকারি নির্দেশ মতো ২৫ শতাংশ কর্মী নিয়ে বেসরকারি অফিস চালু করার বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠেছে। গণ পরিবহণ ছাড়া সাধারণ চাকুরেদের অফিস পৌঁছানো কি […]

এই মুহূর্তে জেলা

বিষ কাটাতে গেলে বিষপ্রয়োগ করতে হবে, বেআইনি দোকান ভেঙে দিন, নিদান বিধায়কের!

সুদীপ দাস, ১৬ জুন:- একটানা বৃষ্টিতে নাভিশ্বাস চুঁচুড়াবাসীর। চুঁচুড়ার বিভিন্ন ওয়ার্ডে জমেছে জল। জল-যন্ত্রনা নিয়েই যাতায়াত করতে হচ্ছে সাধারন মানুষকে। ৩য় বার বিধায়ক হওয়ার পরই চুঁচুড়াবাসীকে জল-যন্ত্রনা থেকে মুক্তি দিতে কোমর বেঁধে নেমেছেন স্থানীয় বিধায়ক। ইতিমধ্যে চুঁচুড়া পুরনো হাসপাতাল রোডে নর্দমার উপরে থাকা পুরনো দোকান সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। বুধবার সকালে চুঁচুড়ার ৩ নম্বর […]