সুদীপ দাস , ১৬ জুন:- চুঁচুড়ায় দেখা গেলো সৌজন্যতার ছবি। চুঁচুড়ার প্রতাপপুর অঞ্চলের ব্যবসায়ী দীপক দত্ত এবছর বিজেপির হয়ে ভোটে কাজ করে, তাই তাকে নাকি সপরিবারে এলাকা থেকে উৎখাত করা হবে বলে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে অভিযোগ যায় কাল রাতে। আজ সকালে ভরা বর্ষা মাথায় নিয়ে ছুটে আসেন সপার্সদ ঐ বিজেপি কর্মীর বাড়িতে। তাঁকে দেখে দীপক দত্তর সপ্তম শ্রেণীতে পড়া কন্যা কান্নায় ভেঙে পরে। তাকে বিধায়ক কাছে টেনে নিয়ে আস্বস্ত করেন। পরে দীপক বাবুকেও তিনি ফোন নম্বর দিয়ে বলেন কেউ কিছু বললে তাঁকে জানাতে। বিধায়কের আশ্বাসে সপরিবারে আনন্দিত দীপকবাবু।
Related Articles
হোটেলের ঘর থেকে যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য তারকেশ্বরে।
হুগলি, ২২ এপ্রিল:- হোটেলের ঘর থেকে যুবক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়ালো তারকেশ্বরের মন্দির রোড এলাকায়। পুলিশ জানিয়েছে দুজনেরই বাড়ি বর্ধমান জেলার মন্তেশ্বর থানা এলাকায়।গত কাল মন্দিরে পূজা দেওয়ার জন্য তারকেশ্বর আসেন পূজা হাজরা ও বাপণ ঘোষ নামে ওই যুবক যুবতি। তারকেশ্বর মন্দির রোড এলাকায় স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নেয় তারা। […]
চুঁচুড়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে চেক তুলে দেওয়া হলো।
হুগলি,২০ ফেব্রুয়ারি:- গত ৯ই জানুয়ারী নৈহাটিতে বোমা বিষ্ফোরনকান্ডে চুঁচুড়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে চেক তুলে দেওয়া হলো। আজ আনুষ্ঠানিকভাবে প্রথম ধাপে ২৫জনের হাতে ৬হাজার ৩০০টাকা করে চেক তুলে দেওয়া হয়। আগামীকাল থেকে বাড়ি-বাড়ি গিয়ে মোট ৩৯৭ জনকে ৬হাজার ৩০০টাকা করে চেক তুলে দেওয়া হবে। এদিনের কর্মসূচীতে উপস্থিত ছিলেন হুগলীর জেলশাসক ওয়াই রত্নাকর রাও, […]
আমাদের নিয়োগ করুন, দিদিকে করজোড়ে আবেদন টেট উত্তীর্ণদের!
সুদীপ দাস, ২ আগস্ট:- ২০১৪ সালে প্রাইমারি টেট উত্তীর্ণ প্রশিক্ষনপ্রাপ্ত কিন্তু চাকরি না পাওয়া প্রার্থীদের সংখ্যা রাজ্যে প্রায় ৮ হাজার। হুগলী জেলায় সংখ্যাটা কমবেশী ৬০০। বছরের শুরুতে মুখ্যমন্ত্রীর ঘোষনা মত ২০১৪ সালে টেট উত্তীর্ণ প্রশিক্ষনপ্রাপ্ত মোট ২০ হাজার প্রার্থীদের মধ্যে ১ ম ধাপে প্রায় ১২হাজার জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ফেব্রুয়ারী মাসে। মুখ্যমন্ত্রীর সেই ঘোষনা […]










