কলকাতা, ১৭ জুন:- আন্তর্জাতিক কলকাতা বইমেলা আয়োজন নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিয়েছে। জুলাই মাসের প্রথম দিকেই বইমেলা অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু বর্তমান করণা আবহে আত্মশাসন বা কার্যত লকডাউন এর মেয়াদ 30 শে জুন পর্যন্ত বেড়ে যাওয়া এবং ঘোর বর্ষাকালে বইমেলার আয়োজন করা নিয়ে কর্তৃপক্ষ রয়েছেন বলে সংগঠনের সাধারণ সম্পাদক সুধাংশু দে জানিয়েছেন। তিনি বলেন বইমেলা নিয়ে তারা আগ্রহী। তবে করোনা অতিমারির কারণে নির্ধারিত সময়ে অর্থাৎ জানুয়ারি মাসে এবছর আয়োজন করা সম্ভব হয়নি। সে সময় জুলাই মাসে মেলার আয়োজন করা নিয়ে গিল্ড কর্তৃপক্ষ আশাবাদী ছিলেন। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউয়ে কিভাবে মেলা র আয়োজন করা নিয়ে তারা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবেন বলে সুধাংশ বাবু জানান। রাজ্য সরকারের পক্ষ থেকে সবুজসংকেত পেলে তারা তিন থেকে চার সপ্তাহের মধ্যেই মেলার প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।
Related Articles
হাওড়ায় গরিব পরিবারগুলির হাতে তুলে দেওয়া হল নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী।
হাওড়া,৮ এপ্রিল:- করোনা সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। সেই পরিস্থিতিতে হাওড়ায় বিভিন্ন এলাকায় গরিব দিন আনা দিন খাওয়া মানুষদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিলি করা হচ্ছে। বুধবার সকালে পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রাক্তন পুরপিতা গৌতম দত্তের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চাল, আটা, ডাল, সোয়াবিন তুলে দেওয়া হয় গরিব পরিবারগুলির হাতে। পাশাপাশি, ওই ওয়ার্ডের নীলমণি মল্লিক […]
করোণা সংক্রমণ বৃদ্ধিতে বাজার দোকান বন্ধ সিঙ্গুরে।
হুগলি, ১৭ জানুয়ারি:- করোনা ভাইরাস সংক্রমন বৃদ্ধির জন্য কড়া বিধিনিষেধ জারি করল প্রশাসন। সোমবার ও মঙ্গলবার সিঙ্গুর -১ নং গ্ৰাম পঞ্চায়েত এলাকার সমস্ত দোকান, বাজার বন্ধ রাখার সিন্ধান্ত নিল স্থানীয় পঞ্চায়েত প্রশাসন। সিঙ্গুর -১ নং গ্ৰাম পঞ্চায়েতের পক্ষ থেকে এ ব্যাপারে সিঙ্গুর বাজার সহ পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গা মাইকিং প্রচার করা হচ্ছে। জরুরী পরিষেবা বাদে এলাকার সমস্ত দোকানপাট, […]
প্রশাসনের প্রতিশ্রুতিই সার, বেহাল নিকাশির প্রতিবাদে বেনারস রোডে অবরোধ স্থানীয় বাসিন্দাদের।
হাওড়া, ৬ জুন:- বেহাল নিকাশি ব্যবস্থার সমাধান চেয়ে হাওড়ার একসরায় বেনারস রোড অবরোধ করে সোমবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরেই এলাকার বেহাল নিকাশির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। প্রতি বছরেই বর্ষায় অবস্থা ভয়াবহ আকার ধারণ করে ওই এলাকায়। এবার আসন্ন বর্ষায় চরম সমস্যার আশঙ্কায় সোমবার ২ ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ […]








