এই মুহূর্তে জেলা

বন্যা দুর্গতদের পাশে সাংসদ অপরুপা পোদ্দার।

আরামবাগ, ১৯ জুন:- বন্যা দুর্গতদের পাশে হুগলি জেলার আরামবাগের সাংসদ অপরুপা পোদ্দার। এদিন তিনি আরামবাগের টালিপাড়া, কালিপুর ও বাঁধ পাড়া এলাকায় যান।পাশাপাশি বন্য দুর্গত মানুষদের পাশে থাকার বার্তা দেন এবং রান্না করা খাবার নিজ হাতে পরিবেশন করেন। লাগাতার বৃষ্টি হওয়ায় দুঃস্থ মানুষের হাতে ত্রির্পল তুলে দেন। সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, […]

এই মুহূর্তে কলকাতা

করোনার সংক্রমণ কমলেও কোনো ঢিলেমি দেওয়া যাবে না, রাজ্যগুলিকে সাফ জানালো কেন্দ্র।

কলকাতা, ১৯ জুন:- দেশজুড়ে করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও সতর্কতায় কোন ঢিলেমি না দিতে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলিকে আবেদন জানিয়েছে। বিভিন্ন রাজ্যে করোনা সংক্রান্ত বিধি নিষেধে ছাড় দেওয়া হলেও নমুনা পরীক্ষা, করোনা আক্রান্তের চিহ্নিতকরণ, চিকিৎসা এবং টিকাকরণে গাফিলতি করা যাবে না বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা জানিয়েছেন। রাজ্যের মুখ্যসচিবদের উদ্দ্যেশ্যে লেখা এক চিঠিতে তিনি […]

জেলা এই মুহূর্তে

গাড়ি বিকলের জের, দ্বিতীয় হুগলী সেতুতে ব্যাপক যানজট।

হাওড়া, ১৯ জুন:- দুর্গাপুর থেকে কলকাতায় খিদিরপুরে যাবার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর বিকল হয়ে পড়ল দু’টি বিশালাকার ট্যাঙ্কার। এর জেরে শনিবার সকাল থেকেই দ্বিতীয় হুগলি সেতুতে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। সকাল থেকেই যানজট বাড়তে থাকায় বেলা বাড়ার সাথে সাথে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হয়। অপরদিকে, দুটি গাড়িই মেরামতের কাজ চলছে। […]

এই মুহূর্তে কলকাতা

বর্ষায় কলকাতায় জল জমার হাত থেকে মুক্ত করতে খাল সংস্কারের ওপর জোর দিল রাজ্য সরকার।

কলকাতা, ১৯ জুন:- বর্ষায় কলকাতা কে জল জমার হাত থেকে মুক্ত করতে খাল সংস্কারের ওপর জোর দিল রাজ্য সরকার। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে শহরের গুরুত্বপূর্ণ খালগুলিকে সংস্কার করা হবে। আজ ইএম বাইপাস সংলগ্ন কেপিটি খাল ও সন্তোষপুর মনি খাল পরিদর্শন করবেন সেচ দপ্তর ও পুরসভার আধিকারিকরা। শুক্রবার সন্ধ্যায় নবান্নে মুখ্যসচিব, সেচ দপ্তরের প্রধান সচিব, পুর ও […]

এই মুহূর্তে কলকাতা

সেলের সদর দপ্তর কলকাতা থেকে না সরানোর দাবীতে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রীকে ফের চিঠি অর্থমন্ত্রীর।

কলকাতা, ১৯ জুন:- সেলের কাঁচামাল সরবরাহ বিভাগের সদর দপ্তর কলকাতা থেকে যাতে না সরানো হয়, সেজন্য কেন্দ্রীয় ইস্পাতমন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ফের চিঠি লিখলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। চিঠিতে অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, করোনা পরিস্থিতিতে আরএমডি–র অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে। শুধু তাই নয়, স্থায়ী কর্মীরাও এই পরিস্থিতিতে অন্য জায়গায় কাজ করতে গিয়ে অসুবিধায় […]

এই মুহূর্তে জেলা

হনুমানের লাফ, পাঁচিল ভেঙে পড়ে মহিলার মৃত্যু হাওড়ায়।

হাওড়া, ১৯ জুন:- এক বাড়ির ছাদ থেকে আরেক বাড়ির ছাদে হনুমান লাফ দিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচিল। আর সেই পাঁচিল চাপা পড়ে মারা গেলেন ষাটোর্ধ এক মহিলা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বালির হাজরা পাড়া এলাকায়। গত দু’দিনের অতিভারী বৃষ্টিতে এমনিতেই বাড়িটি কমজোরি হয়ে পড়েছিল। আর তার উপর হনুমান এসে ছাদে লাফ দিতেই ভেঙে পড়ে […]

এই মুহূর্তে কলকাতা

নন্দীগ্রামে ভোট কারচুপি মামলায় এজলাস বদলের দাবী জানিয়ে হাইকোর্টে আবেদন মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৮ জুন:- নন্দীগ্রাম ভোট কারচুপি মামলার এজলাস বদল এর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন। ওই মামলায় মুখ্যমন্ত্রীর আইনজীবী সঞ্জয় বসু নন্দীগ্রাম মামলা বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে সরানোর আর্জি জানিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলকে চিঠি দিয়েছেন। কারণ হিসাবে ওই চিঠিতে বিচারপতি চন্দের অতীত রাজনৈতিক যোগের […]

এই মুহূর্তে জেলা

ছিনতাই এ বাঁধা দেওয়ায় গুলি করে খুন সিঙ্গুরে।

হুগলি, ১৮ জুন:- ছিনতাই এ বাঁধা দেওয়ায় গুলি করে খুন করে পালালো দুস্কৃতিরা। মৃতের নাম মনোজ মন্ডল (৪৮)। ঘটনা সিঙ্গুর থানার সিংহেরভেড়ি গ্রামে। হরিপাল থানার মহিষটিকরী থেকে ভুটভুটি করে শ্বশুড়বাড়ি থেকে ফেরার পথে গ্রামের ভিতরে ঢোকার রাস্তায় ছিনতাই করার উদ্দেশে পথ আটকায় দুজন দুষ্কৃতি। বাইকে নিয়ে চম্পট দেয়। বাধা দেওয়ায় গুলি করে খুন করে দুস্কৃতিরা […]

এই মুহূর্তে জেলা

গঙ্গায় ঝাঁপ মহিলার।উদ্ধার করে তাঁকে তুলে দেওয়া হল পরিবারের হাতে।

হাওড়া, ১৮ জুন:- শুক্রবার দুপুরে হাওড়ার বাঁধাঘাটে এক বছর চল্লিশের মহিলা আচমকাই গঙ্গায় ঝাঁপ দেন। খবর পেয়ে সেসময় ঘাটে উপস্থিত মানুষজন তাঁকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। এরপর মালিপাঁচঘড়া থানার পুলিশ ওই মহিলাকে হাসপাতালে চিকিৎসা করিয়ে তাঁর পরিবারের হাতে তুলে দেন। মহিলা প্রাণে রক্ষা পান। তবে কী কারণে তিনি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন তা এখনো […]

এই মুহূর্তে জেলা

রক্তদানে এগিয়ে এলেন হাওড়া জেলা হাসপাতালের স্টাফ থেকে জেলা স্বাস্থ্য দফতরের কর্মীরা।

হাওড়া, ১৮ জুন:- ১৪ই জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনেশন ডে। এই দিনটিকে সামনে রেখে শুক্রবার সকালে রাজ্য সরকারের ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। হাওড়া জেলা হাসপাতালেই ওই শিবিরের আয়োজন করা হয়। ওই শিবিরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিজেও রক্তদান করেন। সেখানে জেলা স্বাস্থ্য দপ্তর ও হাওড়া জেলা হাসপাতালের কর্মীরাও রক্তদান করেন। […]