কলকাতা, ১৯ জুন:- রাজ্যে সেইল এর দুটি কারখানা সরিয়ে নেওয়া বা সেখানকার কর্মী সংকোচন করার কোন পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের নেই বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং ইস্পাত মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। সংস্থার অধীনে থাকা দূর্গাপুর স্টিল প্লান্ট এবং বার্ন পুরের ইস্কো স্টিল প্লান্ট দুটি এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া এবং বর্তমান পরিস্থিতিতে কর্মী সংকোচন করার পরিকল্পনার কড়া সমালোচনা করে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় মন্ত্রীকে যে চিঠি দিয়েছিলেন তার উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী এই দুটি মর্যাদাপূর্ণ কারখানায় আরো বিনিয়োগ বাড়িয়ে তা সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়ে অর্থমন্ত্রীকে পাল্টা চিঠি দিয়েছেন। কারখানা দুটি চালাতে কাঁচামাল হিসেবে যে লৌহ আকরিক প্রয়োজন হয় তা বর্তমানে অন্য রাজ্য থেকে আনা হলেও ভবিষ্যতে রাজ্য সরকারের সহায়তায় এখানেই উৎপাদন করার পরিকল্পনা রয়েছে বলেও কেন্দ্রীয় মন্ত্রী তার চিঠিতে উল্লেখ করেছেন। উল্লেখ্য কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের অধীনে থাকা এই সংস্থাটি বর্তমানে বছরে একুশ মিলিয়ন টন ইস্পাত উৎপাদন করে। আগামী নয় বছরের মধ্যে তা বাড়িয়ে ৫০ মিলিয়ন টন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
Related Articles
বিপদের সময় বাংলার মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যখন লড়াই করছে , তখন বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য নোংরা খেলা খেলছে – দিলীপ।
তরুণ মুখোপাধ্যায়,৩ মে:- পশ্চিমবঙ্গ এক কঠিন সময়ের মধ্যে অতিবাহিত করছে যাতে এই দুঃসময় থেকে বেরিয়ে আসতে পারে তার জন্য আপ্রাণ চেষ্টা করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায। কিন্তু দেখা যাচ্ছে এই আপৎকালীন পরিস্থিতিতে ও নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি। এর তীব্র নিন্দা করলেন হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব এবং জেলা […]
মানবিক মুখ থানার আইসি’র। লকডাউনে অমিল ওষুধ জোগাড় করে হেপাটাইটিস-বি রোগীর বাড়িতে পৌঁছে দিল পুলিশ।
হাওড়া,১৮ এপ্রিল:- চলছে দেশজুড়ে লকডাউন। অত্যাবশকীয় পরিষেবা হিসাবে ওষুধের দোকান খোলা থাকলেও অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় ওষুধ না পেয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। লকডাউন পরিস্থিতিতে পরিবহন ব্যবস্থা পুরোপুরি বন্ধ থাকায় সমস্যা আরও বেড়েছে। এমনই এক সমস্যায় পড়েছিলেন হাওড়ার ব্যাঁটরার মুসলমানপাড়া লেনের বাসিন্দা এক যুবক। তিনি হেপাটাইটিস-বি রোগী হওয়ায় তাঁকে নিয়মিত ওষুধ খেতে হয়। কিন্তু সেই […]
কিছুটা স্বস্তি রাজ্যবাসীর, নামছে ডেঙ্গির গ্রাফ।
কলকাতা, ২০ নভেম্বর:- রাজ্যবাসী তথা প্রশাসনকে কিছুটা স্বস্তি দিয়ে নামছে ডেঙ্গির গ্রাফ। শীত যত জাঁকিয়ে পড়বে রাজ্যে ডেঙ্গির প্রকোপ ততটাই কমবে বলে আশা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।তবে মশা বাহিত এই রোগের বিরুদ্ধে যুদ্ধে এখনই কোনরকম শৈথিল্য আনার পক্ষপাতি নয় রাজ্য সরকার। এমত অবস্থায় সোমবার স্বাস্থ্য দফতরের সার্বিক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডেঙ্গি রণকৌশালী ওই […]







