হুগলি , ১৯ জুন:- বর্তমান করোনার আবহে সারা বিশ্বের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। মানুষ আজ দিশেহারা। এরই মধ্যে সবথেকে বেশি সমস্যা দেখা দিয়েছে শিশুমনের। এই মহামারী কালে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থেকে শিশুদের মনের মধ্য তার ব্যাপক প্রভাব পড়ছে। স্কুল বন্ধ। পার্ক খেলার মাঠ কি জিনিস তা ভুলে গেছে। ঘরের মধ্যে বসে বসে তারা মনের দিক দিয়ে ভেঙ্গে পড়ছে। সেই সব শিশুদের কিছুটা আনন্দ দেবার জন্য শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক কংগ্রেসের সহ-সভাপতি গৌতম চক্রবর্তীর উদ্যোগে রবিবার বিকালে রিষড়ায় এক অভিনব কর্মসূচি আয়োজন করা হয়। গৌতম বাবু বলেন শিশুমন যাতে এই মহামারী কালে সজীব থাকে তারা যাতে একটু আনন্দে থাকে তার জন্যই আমাদের এই প্রয়াস। পাঁচ বছর থেকে বারো বছর পর্যন্ত বাচ্চাদের বয়স অনুযায়ী তাদের হাতে খেলনা তুলে দেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Related Articles
দলীয় কর্মীদের নিয়ে দিদির সুরক্ষা কবজ কর্মসূচিতে সিঙ্গুরের বিধায়ক বেচারাম।
হুগলি, ২৭ ফেব্রুয়ারি:- সকাল থেকে দলীয় কর্মীদের নিয়ে ‘দিদির সুরক্ষা কবজ’ কর্মসূচি তে সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুরের গোপালনগর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন বিধায়ক। কৃষক বন্ধু থেকে লক্ষ্মী ভান্ডার, বার্ধক্য ভাতা ঠিকমতো পরিষেবা পাচ্ছে কিনা তার খোঁজ খবর নেন বিধায়ক। বিশেষ করে জমি আন্দোলনের আঁতুর ঘর সিঙ্গুরের এই গোপালনগর গ্রামের […]
বাজার দরের রক্তচক্ষুতে নাভিশ্বাস সাধারনের !
সুদীপ দাস , ২৬ জুলাই:- একে করোনায় রক্ষে নেই , বাজারদরের রক্তচক্ষুতে নাভিশ্বাস সাধারনের ! কেন্দ্রের আনলক-টু-তেই রাজ্য সাপ্তাহিক লকডাউনের কথা ঘোষনা করেছে। যার ১ম দু’দিন ব্যাপক প্রভাবও পরেছে। তবে ২য় দিনের লকডাউনের পরের দিনই বাজারে বেরোনোর মানুষদের সাথেই পাল্লা দিয়ে বাড়লো বাজারদরও। রবিবাসরীয় সকালে খাদ্যরসিক বাঙালীরা ব্যাগ হাতে ভিড় জমান বাজারে। লকডাউনের দিন রাস্তাঘাটে […]
ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ সরকারের।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরকারি তথ্য ভান্ডারের সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত কর্মীদের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নিতে চলেছে। চলতি বছরেই রাজ্যের কুড়ি হাজার পঞ্চায়েত কর্মী কে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এর নাম দেয়া হয়েছে বেসিক সাইবার সিকিউরিটি এন্ড হাইজিন প্রাক্টিস। তথ্যপ্রযুক্তি দপ্তরের সাইবার সিকিউরিটি সেন্টারকে এই প্রশিক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে বলে […]










