strong>হুগলি, ১৯ জুন:-কোভিড পরিস্থিতিতে অসহায় মানুষদের মুখে অন্ন তুলে দিতে তারা বদ্ধপরিকর, তাদের সেই প্রচেষ্টার ২৫ দিন পূর্ণ হল শনিবার। তাই এই বিশেষ দিনে বৈদ্যবাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছোট শীতলাতলা এলাকায় দুয়ারে খাবার কর্মসূচি পালিত হল অন্যভাবে। প্রতিদিনের ডাল,ভাত, সবজির পাশাপাশি আজকের মেনুতে স্থান পেয়েছে মাংস ও মিষ্টিও এবং সেই খাবার তুলে দেওয়া হলো বৃহন্নলাদের হাত দিয়ে। বৈদ্যবাটি পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্য সুবীর ঘোষ জানান লকডাউনের এই সময় কালে ২৫ দিনে পদার্পন করল তাদের এই কর্মসূচি। সমাজে বৃহন্নলারাদের একটা ভূমিকা রয়েছে, তাই তাদের সম্মান জানাতে তাদের হাতে কাপড়, মিষ্টি উপহার হিসাবে তুলে দেওয়ার পাশাপাশি তাদেরই হাত দিয়ে খাদ্য পরিবেশনের মাধ্যমে চেষ্টা করছি তাদেরকে সম্মান জানাতে। বৃহন্নলাদের এক সদস্য সোনু জানান বর্তমান কোভিড পরিস্থিতিতে চরম সমস্যায় দিন কাটছে, তারই মধ্যে এই সম্মান পেয়ে খুবই ভালো লাগছে। উদ্যোক্তাদের এই ভূমিকায় খুশি স্থানীয়রা।
Related Articles
করোনা সচেতনতা প্রচারে উদ্যোক্তাদের উৎসাহিত করতে পুরসভা ও সিইএসসির আয়োজন দুর্গাপুজোর প্রতিযোগিতা
কলকাতা , ১৩ অক্টোবর:- কোভিড সুরক্ষা বিধি মেনে পুজো আয়োজন ও করোনা মোকাবিলায় সচেতনতা প্রচারে পুজো উদ্যোক্তাদের উৎসাহিত করতে কলকাতা পুরসভা ও সিইএসসি এবছর ভিন্নভাবে শহরে দুর্গাপুজোর প্রতিযোগিতা কলকাতা ‘শ্রী’ আয়োজন করছে। আজ এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই প্রতিযোগিতার সূচনা করেন বিশিষ্ট নাট্যকার রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। অনুষ্ঠানে পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম বলেন, কোভিড অতিমারীর আবহে এবার […]
বিমানবন্দর তৈরির জন্য জোর করে কোন জমি অধিগ্রহণ করা যাবে না জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ ফেব্রুয়ারি:- কলকাতা বিমানবন্দরের বিকল্প বিমানবন্দর তৈরীর জন্য জোর করে কোন জমি অধিগ্রহণ করা হবে না। সোমবার উত্তরপ্রদেশ যাওয়ার আগে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানিয়েছেন, ‘সিঙ্গুর নন্দীগ্রামের পুনরাবৃত্তি হতে দেব না। কলকাতা বিমানবন্দরের পরিসর বৃদ্ধি করতে ৩০-৪০ কিলোমিটারের মধ্যে বিমানবন্দরের জন্য একলপ্তে কয়েক হাজার একর জমি দরকার। কিন্তু ভাঙর এলাকায় […]
হাওড়ায় মনোজ তিওয়ারির সমর্থনে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
হাওড়া , ৭ এপ্রিল:-হাওড়ায় শিবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ তিওয়ারির সমর্থনে বুধবার রোড শো করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ব্যাঁটরা পাবলিক লাইব্রেরি থেকে বেলিলিয়াস রোডে ডিসি ট্রাফিক অফিস পর্যন্ত ওই রোড শো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বেলুড় মঠের সৌন্দর্যায়ণ সহ একাধিক উন্নয়নের কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আমরা প্রত্যকটা ধর্মে বিশ্বাস করি। আমরা বৈচিত্রের মধ্যে […]







