হাওড়া,৪ জুলাই:- হাওড়ায় জোড়া পথ দুর্ঘটনা। প্রথম ঘটনাটি ঘটে উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ডে। ওই ঘটনায় এক সাইকেল আরোহী প্রাণ হারান। আরেকটি দুর্ঘটনা ঘটে ডোমজুড়ের সলপে। ওই ঘটনায় আহত হন দুই বাইক আরোহী। এদিন হাওড়ার উদয়নারায়ণপুরে রাস্তা দিয়ে যাওয়ার সময়ে এক সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে লরির পিছনের চাকায় পড়ে যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় উদয়নারায়নপুরের প্রতাপচক এলাকার বাসিন্দা অপূর্ব পাড়ুইয়ের (৫৮)। লরিটি আটক করেছে পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি এদিন আরও একটি দুর্ঘটনা ঘটেছে হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের সলপ পাকুড়িয়া ব্রিজের কাছে। দুটি বাইক ও একটি চার চাকা গাড়ির সংঘর্ষে আহত হন দুই বাইক আরোহী। তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে সেখানে তারা দুজনেই চিকিৎসাহীন। বাইক দুটি ও চার চাকা গাড়িটি আটক করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ।
Related Articles
মাস্ক পড়া বাধ্যতামূলক করলেও কিছু অবিবেচক মানুষের এখনো টনক নড়েনি।
চিরঞ্জিত ঘোষ,১৩ এপ্রিল:- করোনার ভয়াবহতা থেকে এবং এই মরণব্যাধী করোনার থাবা থেকে বাঁচতে সরকারের পক্ষ থেকে গতকাল রাতে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ।সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখন থেকে যারা রাস্তায় বেরোবে প্রত্যেককে মাক্স পরতে হবে এবং যে সমস্ত দোকানদার জরুরি সেবার জন্য যাদের দোকান খুলতে হচ্ছে সেই সমস্ত দোকানদারদের অবশ্যই মাস্ক পরে দোকানদারি করতে […]
উত্তরপাড়া কোতরং পুরসভায় করোনার থাবা।
হুগলি , ১৮ জুলাই:- উত্তরপাড়া কোতরং পুরসভার ১বিদায়ী কাউন্সিলর সহ দুজন পুরকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত।শনিবার সেকথা জানালেন পুরসভার প্রশাসক দিলীপ যাদব।পুরসভা এই মুহূর্তে বন্ধ না হলেও পুরসভার কাজ চলবে,পুরসভার সকল কর্মী ও বিদায়ী কাউন্সিলরদের করোনা টেস্ট করা হবে বলে জানালেন উত্তরপাড়া কোতরং পুরসভার বর্তমান পুরপ্রশাসক দিলীপ যাদব। Post Views: 532
দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা। জখম ৩।
হাওড়া , ৩১ জুলাই:- শুক্রবার সাতসকালেই দুর্ঘটনা ঘটল বিদ্যাসাগর সেতুতে। পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার সকাল ৬-২০ মিনিট নাগাদ কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসার সময়ে বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কার । তেল ট্যাঙ্কারের ধাক্কায় বেসামাল হয়ে মালবাহী গাড়িটি ধাক্কা মারে একটি ছোট প্রাইভেট গাড়িকে । প্রত্যক্ষদর্শীর […]






