এই মুহূর্তে জেলা

করোনা থাবায় ৬২৫ বছরের মাহেশের রথযাত্রা , সকাল থেকেই চলছে পুজোপাঠ।

হুগলি, ১২ জুলাই:- করোনা পরিস্থিতিতে এ বছর হচ্ছে না মাহেশে ৬২৫ বছরের রথযাত্রা। টান পড়বে না রথের রশিতে। ঘুরবে না রথের চাকা। তবে নিয়মমেনে হচ্ছে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো অর্চনা। আজ থেকে ৬২৫ বছর আগে সর্বত্যাগী সন্ন্যাসী স্বামী ধ্রুবানন্দ মাহেশের যে রথের প্রবর্তন করেছিলেন তা আজও আবহমান কাল জুড়ে হয়ে আসছে মাহেশ ধামে। প্রতিবছর এই […]

এই মুহূর্তে জেলা

আজ গড়াবে না রথের চাকা। হাওড়ার রায়বাড়ির জগন্নাথদেবের পুজোর আয়োজন এবার রথেই।

হাওড়া, ১২ জুলাই:- হাওড়ায় ওলাবিবিতলার রায়বাড়ির প্রতিষ্ঠিত জগন্নাথদেবের মন্দিরে প্রতিদিনই নিয়ম মেনে সকাল সন্ধ্যা নিত্যসেবা হয় প্রভু জগন্নাথদেবের। আর প্রতি বছর পুণ্য রথযাত্রার দিন শ্রীশ্রীজগন্নাথ,বলরাম ও সুভদ্রার সেই মূর্তি নিয়ে ওলাবিবিতলার পল্লীবাসীরা রথযাত্রা বের করেন। রথের রশিতে টান দেন মানুষ। তবে গত বছর থেকেই করোনা পরিস্থিতিতে সরকারি বিধি নিষেধের জেরে সেই নিয়মে ছেদ পড়েছে। তাই […]

এই মুহূর্তে জেলা

অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্যা।

হাওড়া, ১১ জুলাই:- অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক পঞ্চায়েত সদস্যা। হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত পূর্ব আনন্দনগরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। জানা গেছে, স্থানীয় এক গৃহবধূকে দুষ্কৃতীদের গালিগালাজ ও কটুক্তি করা নিয়ে ওই পঞ্চায়েত সদস্যা প্রতিবাদ করেছিলেন। এর জেরে এদিন সকালে তাঁদের দোকান ভাঙচুরের পাশাপাশি ওনার স্বামীকেও মারধর করা হয় বলে অভিযোগ। তিন […]

এই মুহূর্তে কলকাতা

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ডাঙায় নৌকা নিয়ে প্রতিবাদ অদিতি মুন্সীর।

বিধান নগর, ১১ জুলাই:- আজ পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সির উদ্যোগে বাগুইআটি ভিআইপি রোড সংলগ্ন সাবওয়ের সামনে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি এবং স্থানীয় বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সি। সহ রাজারহাট […]

এই মুহূর্তে জেলা

ক্রিকেটীয় সেঞ্চুরির ভঙ্গিতে ব্যাট হাতে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ চাঁপদানির বিধায়কের।

হুগলি, ১১ জুলাই:- পেট্রল সেঞ্চুরি হাকাতেই রাজ্য জুড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে তৃণমূল। রবিবার চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইনের নেতৃত্বে পেট্রল ডিজেলের মূল্যবৃদ্ধি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে প্লাকার্ড ফেষ্টুন নিয়ে প্রতিবাদ কর্মসূচী পালন করে শাসক দলের কর্মী সমর্থকেরা। বিধায়ক নিজেই ক্রিকেটে সেঞ্চুরির হাঁকানোর ঢঙে ব্যাট তুলে মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানান। বিধায়ক অরিন্দম গুঁইন […]

এই মুহূর্তে জেলা

কাঞ্চনের টানে ছাতনাতলায় বরের গাড়ি।

হুগলি, ১১ জুলাই:- গাড়িতে বসে টোপর মাথায় বর। কিন্তু তেল নেই গাড়িতে। কি করা যায় ? গাড়ির বনেটে দড়ি বেঁধে সেই গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন কিছু মানুষ। যার পুরোভাগে রয়েছেন বিধায়ক কাঞ্চন মল্লিক! এদিন দুপুরে উত্তরপাড়া শিবতলায় উত্তরপাড়া শহর তৃণমূল কংগ্রেস এরকম অভিনব ভাবেই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানালো। আসলে একটা সময় যখন এত যানবাহন […]

এই মুহূর্তে জেলা

লোকালয়ে গোসাপ , শুরু ইটবৃষ্টি ! প্রকৃতিপ্রেমী চন্দনের হস্তক্ষেপে প্রানে বাঁচলো সরীসৃপটি !

সুদীপ দাস , ১১ জুলাই:- ঘড়ির কাঁটায় তখন প্রায় ১২টা। হঠাৎ করেই লোকালয়ে ঢুকে পরে একটি গোসাপ। সাধারনের আতঙ্ক কাটাতে তথাকথিত এলাকারই কিছু উদ্যোমী যুবক হিরো হওয়ার স্বার্থে শুরু করে ইটবৃষ্টি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় প্রকৃতিপ্রেমী চন্দন ক্লেমন্ট সিং। চন্দনের হস্তক্ষেপে উদ্ধার হয় গোসাপটি। তারপর গঙ্গাতীরে প্রকৃতির কোলে ছেড়ে দেওয়া হয় বিরল এই […]

এই মুহূর্তে জেলা

ভুয়ো পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ এবার জগাছায়।

হাওড়া, ১১ জুলাই:- দেবাঞ্জন কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এলো। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক পরিচয় দিয়ে জালিয়াতির অভিযোগ উঠল খোদ হাওড়ায়। যাঁর বিরুদ্ধে এমন অভিযোগ তাঁকে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানা গেছে। অভিযোগ, তিনিও নীলবাতি লাগানো গাড়ি নিয়ে ঘুরতেন। পরিচয় ভাঁড়িয়ে তিনি ভালবেসে বিয়েও করেছিলেন বলে অভিযোগ। অভিযুক্তের […]

এই মুহূর্তে জেলা

বাজারের ব্যবসায়ীরা করলেন রাস্তা অবরোধ।

হাওড়া, ১১ জুলাই:- কোভিড পরিস্থিতিতে ডোমজুড়ে বেশ কিছু বাজার আজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। রবিবার সকালে সেইমতো হাওড়ার ডোমজুড়ের সলপ বাজার পুলিশ বন্ধ করতে গেলে বিক্রেতা ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের ঝামেলা শুরু হয়ে যায়। এরপর বাজারের ব্যবসায়ীরা হাওড়া আমতা রোড কিছুক্ষণ অবরোধ করেন। ব্যবসায়ীদের অভিযোগ, আজ এখানে বাজার যে বন্ধ থাকবে তা তারা জানতেন না। […]

এই মুহূর্তে জেলা

মোদীকে গঙ্গায় ভাসিয়ে পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ চুঁচুড়ায়!

সুদীপ দাস, ১১ জুলাই:- পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেত্রীর নির্দেশ মত শনি ও রবিবার রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসুচী গ্রহন করা হয়েছে। তারই অঙ্গ হিসাবে রবিবার হুগলী লোকসভা কেন্দ্রিক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে গরুর গাড়ি প্রদর্শন, পথ নাটিকা এবং সবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুল গঙ্গায় ভাসিয়ে অভিনব প্রতিবাদ জানানো হল। এদিন প্রথমে চুঁচুড়ার […]