বিধান নগর, ১১ জুলাই:- আজ পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী এবং রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সির উদ্যোগে বাগুইআটি ভিআইপি রোড সংলগ্ন সাবওয়ের সামনে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়। এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুব সভাপতি এবং স্থানীয় বিধায়ক শ্রীমতি অদিতি মুন্সি। সহ রাজারহাট বিধানসভা কেন্দ্রের অন্যান্য কডিনেটর গন। মূলত জ্বালানি গ্যাস ও পেট্রোল ডিজেলের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় একটি নৌকা সামনে রেখে প্রতীকী হিসাবে এই অবস্থান-বিক্ষোভ কর্মসূচির আয়োজন। এ ব্যাপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা যুব সভাপতি জানান যে কেন্দ্রীয় সরকারের ভুল নীতির জন্য রাজ্য তথা সারা দেশের সাধারণ মানুষ আজ ভুক্তভোগী। এছাড়াও তিনি বলেন যে অবিলম্বে কেন্দ্রীয় সরকার যদি পেট্রোপণ্য বর্ধিত মূল্য নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তবে আগামী দিনে দেশের জনগণের জন্য চরম দুর্দিন আগত।
Related Articles
শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বোমাবাজী,মৃত এক।
বাঁকুড়া , ২ আগস্ট:- বাঁকুড়া বিষ্ণুপুরের উলিয়াড়া গ্ৰাম পঞ্চায়েতের শাসকদলের প্রাক্তন প্রধান শেখ বাবর আলি ও বর্তমান গ্ৰাম পঞ্চায়েত শাসকদলের প্রধান তাসমিনা খাতুন এর স্বামী রহিম মন্ডল এর মধ্যে কিছু দিন ধরে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব লেগেই ছিল। সেই দ্বন্দ্বের ফলেই ব্যাপক বোমাবাজী।সেই বোমাবাজীতে জখম হয়ে মৃত্যুর কোলে ঢোলে পরেন প্রাক্তন গ্ৰাম পঞ্চায়েতের প্রধান শেখ বাবর […]
নিয়ম করে দপ্তর ওয়ারী প্রকল্প পর্যালোচনায় মুখ্য সচিব প্রস্তুত প্রশাসনিক ক্যালেন্ডার।
কলকাতা, ৬ সেপ্টেম্বর:- বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের দ্রুত ও সময়ানুবর্তী রূপায়নের উদ্দেশ্যে অভিনব পদক্ষেপ গ্রহণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এখন থেকে নিয়ম করে প্রতিমাসে নির্ধারিত দিন এবং নির্ধারিত সময়ে দপ্তরওয়ারী সমস্ত প্রকল্পের কাজ কর্ম ও অগ্রগতি মূল্যায়ন করবেন খোদ রাজ্যের মুখ্যসচিব। কবে তিনি কোন দপ্তরের নিয়ে বৈঠক করবেন তার বিস্তারিত তালিকাসহ রীতিমত একটি ক্যালেন্ডার প্রস্তুত করা […]
সরকারের দেওয়া অনুদানের টাকা পুজো কমিটিগুলো আলঙ্কারিক কোনও খরচে ব্যবহার করতে পারবে না।
কলকাতা , ১৬ অক্টোবর:- রাজ্য সরকারের দেওয়া অনুদানের টাকা পুজো কমিটিগুলো আলঙ্কারিক কোনও খরচে ব্যবহার করতে পারবে না। পুলিশ-জনতা সমণ্বয় এবং করোনা মোকাবিলার কাজেই তার ব্যবহার করতে হবে বলে কলকাতা হাইকোর্ট আজ নির্দেশ দিয়েছে। পুজো কমিটিগুলিকে সরকারের দেওয়া অনুদানের বিরোধিতা করে হাইকোর্টে দায়ের হওয়া মামলার অন্তর্বর্তী রায়ে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, ক্লাবগুলি সরকারের কাছ থেকে […]









