এই মুহূর্তে জেলা

চুরি যাওয়া লক্ষাধিক টাকার কাঠ সহ আট জনকে গ্রেপ্তার করলো সিঙ্গুর থানা।

হুগলি, ১৪ জুলাই:- গোপনসুত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ চুরি যাওয়া ১০ লক্ষাধিক টাকার মূল্যের কাঠ বাজেয়াপ্ত করল হাওড়ার একটি কাঠের মিল থেকে। ঘটনায় মোট আটজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের এদিন চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, গত ১১ ই জুন সিঙ্গুরের পুরষোত্তমপুর এলাকার একটি কাঠের মিল থেকে চুরি করে পালিয়ে গিয়েছিল […]

জেলা এই মুহূর্তে

পামেলা মৃত্যু তদন্তে নয়া মোড় , বর্ধমান থেকে গ্রেপ্তার পামেলার বয়ফ্রেন্ড।

হাওড়া, ১৪ জুলাই:- বালির পামেলার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে এবার নয়া মোড়। বর্ধমানের গলসি থেকে গ্রেফতার হলো তারই বয়ফ্রেন্ড সানি। এই সানির বিরুদ্ধেই পুলিশের কাছে ব্ল্যাকমেইল করার অভিযোগ তুলেছিল পামেলার পরিবার। বালির জাতীয় স্তরের ক্যারাটে খেলোয়াড় পামেলা অধিকারীর (১৪) রহস্য মৃত্যুতে অবশেষে ঘটনার ১০ দিনের মাথায় গ্রেফতার হলেন শেখ তারুফ ওরফে সানি খান (১৯) নামের ওই […]

এই মুহূর্তে জেলা

পরকীয়াকে কেন্দ্র করে তুলকামাল আরামবাগে।

আরামবাগ , ১৪ জুলাই:- আবারও হুগলির আরামবাগে পরকীয়াকে কেন্দ্র করে তুলকালাম কান্ড।হাতে নাতে ধরা পরায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, আরামবাগ পৌরসভার চাদুর ১৬ নম্বর ওয়ার্ডে পরকীয়াকে কেন্দ্র করে রাতে উত্তেজনা ছড়ায় এলাকায়। এক বিবাহিত পুরুষের সাথে নাকি এলাকারই এক বিধবা মহিলার অবৈধ প্রেম ছিলো। প্রায় পাঁচ বছর এই সম্পর্ক […]

এই মুহূর্তে জেলা

দ্বিতীয় হুগলী সেতুতে ওঠার মুখে টাটা এসি গাড়িতে হঠাৎ আগুন। প্রাণে রক্ষা চালকের।

হাওড়া, ১৪ জুলাই:- দ্বিতীয় হুগলী সেতুতে ওঠার মুখে র‍্যাম্পে একটি চলন্ত টাটা এসি গাড়িতে বুধবার সকালে হঠাৎই আগুন ধরে যায়। গাড়ির ইঞ্জিন থেকে চালকের কেবিনে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখেই দ্রুত গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়েন চালক। তিনি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। গাড়ির সামনের অংশ দাউ দাউ করে জ্বলতে থাকে। খবর পেয়ে হাওড়া সিটি […]

এই মুহূর্তে কলকাতা

মাহেশে জগন্নাথ মন্দিরে এসে নাম সংকীর্তনে মাতলেন মদন মিত্র।

কলকাতা, ১৩ জুলাই:- মুকুল রায়কে পিএসসির চেয়ারম্যান করে ঠিক কাজ করা হয়েছে ,আমাদের দল যাকে ইচ্ছা তাকে চেয়ারম্যান করবে করবে এতে কেন বিজেপির গাত্রদাহ হচ্ছে। যখন চার্জশিটে বিজেপি ওর নামটা বাদ দিয়েছিল তখন কি ভেবেছিলো মুকুল একদিন পিএসসির চেয়ারম্যান হবে। বিজেপিতে থাকলেই সাতখুন মাপ আর তৃণমূলে এলে যত দোষ। আবারো বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যা করছে […]

এই মুহূর্তে জেলা

পালানোর চেষ্টা, দৌড়ে আসামীকে ধরল আরপিএফ।

হাওড়া, ১৩ জুলাই:- মঙ্গলবার দুপুরে হাওড়া আদালতে তোলার সময়ে আরপিএফের হাত থেকে পালানোর চেষ্টা করে এক অভিযুক্ত। তাকে ধরতে পিছন পিছন দৌড়ায় আরপিএফ। জেলাশাসকের অফিসের কিছুটা আগেই বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে দৌড়ে গিয়ে ওই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলা সম্ভব হয়। এরপর তাকে হাওড়া আদালতে তোলা হয়। সূত্রের খবর, রেলের আইন ভাঙার কেসে ওই অভিযুক্তকে […]

এই মুহূর্তে কলকাতা

সম্পূর্ণ আইন মেনেই পি,এ,সির চেয়ারম্যান নির্বাচন হয়েছে , জানালেন অধ্যক্ষ।

কলকাতা, ১৩ জুলাই:- পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান নির্বাচন সম্পূর্ন আইন মেনেই করা হয়েছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ বিরোধী বিজেপির যে আট জন বিধায়ক বিধানসভা কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন সেই প্রসঙ্গে তিনি বলেন পদত্যাগপত্র জমা নেওয়া হয়েছে। পরীক্ষা করে দুই একদিনের মধ্যে সব জানানো হবে বলে তিনি জানান। প্রসঙ্গত আগামী শুক্রবার বিধানসভার […]

এই মুহূর্তে কলকাতা

যাদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক হচ্ছে না , তাদের সাহায্য করবে খাদ্য দপ্তর।

কলকাতা, ১৩ জুলাই:- যাঁদের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করা যাচ্ছে না, তাঁদের সাহায্য করবে খাদ্য দপ্তর। মঙ্গলবার সব জেলাশাসকদের এই নির্দেশ দিলেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদি। জানা গেছে, জেলার খাদ্য দপ্তরের আধিকারিকদের নিয়ে এই কাজ করবেন জেলাশাসকরা। এদিন দুয়ারে রেশন এবং স্বনির্ভর গোষ্ঠীর ‘‌মাতৃবন্দনা’‌ কর্মসূচি নিয়ে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যসচিব। ভার্চুয়াল এই বৈঠকে […]

এই মুহূর্তে জেলা

জেলার প্রথম স্থানে থাকা রিষড়া পৌরসভা দুয়ারে ভ্যাকসিনেও নজির গড়লো।

strong>তরুণ মুখোপাধ্যায়, ১৩ জুলাই:- করোনা টিকা করণে হুগলি জেলার পুরসভা গুলির মধ্যে প্রথম স্থানে থাকা রিষড়া পৌরসভা এবার দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি পালন করে এক অনন্য নজির সৃষ্টি করল। এই পুরসভার এক, তিন, আট এবং নয় নম্বর ওয়ার্ডের বয়স্ক বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা তাদের ভ্যাকসিন দিয়ে এলো। এক নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর মায়া গুপ্তা, তিন নম্বর […]

এই মুহূর্তে জেলা

এক টাকায় ব্যাগ ভর্তি বাজার হাওড়ায় তৃণমূলের উদ্যোগে।

হাওড়া, ১৩ জুলাই:- মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে শিবপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক চন্দন কান্তি চক্রবর্তী ও তৃণমূল নেতা সৌমেন ব্যানার্জীর উদ্যোগে মঙ্গলবার সকালে বালিটিকুরী মুক্তরাম হাইস্কুলে। এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য “এক টাকায় ব্যাগ ভর্তি বাজার” কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে দেড় হাজার পরিবারের হাতে এদিন আলু-পেঁয়াজ থেকে শুরু করে সবজি, […]