হুগলি, ১৪ জুলাই:- গোপনসুত্রে খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ চুরি যাওয়া ১০ লক্ষাধিক টাকার মূল্যের কাঠ বাজেয়াপ্ত করল হাওড়ার একটি কাঠের মিল থেকে। ঘটনায় মোট আটজনকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃতদের এদিন চন্দননগর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পুলিশ সুত্রে জানা গেছে, গত ১১ ই জুন সিঙ্গুরের পুরষোত্তমপুর এলাকার একটি কাঠের মিল থেকে চুরি করে পালিয়ে গিয়েছিল দুষ্কৃতীরা। এরপর সিঙ্গুর থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে, আজ ভোররাতে হাওড়ার কোনা এলাকার একটি কাঠের মিল থেকে কাঠ সহ ধৃতদের পাকড়াও করেছে। গ্রেফতার হওয়া দুষ্কৃতীরা সকলেই হাওড়া ও লিলুয়া এলাকার বাসিন্দা। ধৃতরা সিঙ্গুরের চুরি যাওয়া কাঠের মিলে শ্রমিক ছিল।
Related Articles
ছেলের বিনা চিকিৎসায় মৃত্যুর বিচার কে দেবে? প্রশ্ন তুললেন বিক্রমের মা কবিতা দেবী।
হুগলি, ৯ সেপ্টেম্বর:- কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্য ২৮ বছরের তরতাজা যুবকের মৃত্যু হয়েছে বিনা চিকিৎসায়। ডাক্তার বাবুদের কর্মবিরতির জেরে একমাত্র ছেলেকে হারিয়ে প্রথম দিন থেকেই ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারের দাবি জানিয়েছিল বিক্রমের মা কবিতা দেবী। কিন্তু ছেলের মৃত্যুর চার দিন কেটে গেছে এখনো বুকভরা ক্ষোভ দুঃখ নিয়ে বিচারের আশায় দিন কাটাচ্ছে কবিতা দেবী। […]
চলতি সপ্তাহেই আইএসএলের ভেন্যু ঘোষণা, ৩১ আগস্ট ক্রীড়াসূচি প্রকাশ।
স্পোর্টস ডেস্ক , ৪ আগস্ট:- আইএসএলের ভেন্যু ঠিক হতে চলেছে। আগেই জানিয়ে রাখা হয়েছে কোভিড সংকটের সময়ে যাতাযাত এড়িয়ে ঝুঁকি কমাতে একটি শহরে আইএসএল হবে। সেক্ষেত্রে গোয়া ও কেরল এগিয়ে ছিল। এখন জানা যাচ্ছে পুরো টুর্নামেন্ট বায়ো সিকিউর নিরাপত্তায় গোয়াতে করা হবে পারে। আসন্ন আইএসএলে এফএসডিএল যে নতুন দল নেওয়া নিয়ে ভাবছে না বোঝা যাচ্ছে। […]
তামিলনাড়ু থেকে নকল এনএসসি সার্টিফিকেট থেকে টাকা তুলতে এসে ধরা পড়ল পুলিশের জালে।
হুগলি , ৪ মার্চ:- নকল ন্যাশনাল সেভিং সার্টিফিকেট ভাঙাতে এসে শ্রীরামপুর থেকে হাতে নাতে পাকড়াও তামিলনাড়ুর দুই বাসিন্দা। এদিন শ্রীরামপুর বড় পোস্ট অফিসে আসে তামিলনাড়ুর দুই বাসিন্দা। তারা পোস্ট ওফিসে এসে সেভিং সার্টিফিকেট ভাঙাতে চায়। সেই সার্টিফিকেট দেখে সন্দেহ হয় পোস্টমাস্টারের। এরপর পরীক্ষা করে দেখা যায় ওই ব্যক্তিদের আনা নাস্যানাল সেভিং সার্টিফিকেট সম্পূর্ণ জাল। এরপরেই […]







