হাওড়া, ১৩ জুলাই:- মঙ্গলবার দুপুরে হাওড়া আদালতে তোলার সময়ে আরপিএফের হাত থেকে পালানোর চেষ্টা করে এক অভিযুক্ত। তাকে ধরতে পিছন পিছন দৌড়ায় আরপিএফ। জেলাশাসকের অফিসের কিছুটা আগেই বাসস্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়ের সামনে দৌড়ে গিয়ে ওই অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে ফেলা সম্ভব হয়। এরপর তাকে হাওড়া আদালতে তোলা হয়। সূত্রের খবর, রেলের আইন ভাঙার কেসে ওই অভিযুক্তকে এদিন আদালতে তোলা হচ্ছিল। তখনই সে আচমকা পালাতে যায়।
Related Articles
এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও।
কলকাতা , ১৮ মে:- এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হল নারদ মামলায় গ্রেফতার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কেও। মঙ্গলবার দুপুরে উডবার্নের ১০২ নম্বর কেবিনে তাঁকে ভরতি করা হয়েছে৷ তাঁর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সুব্রত মুখোপাধ্যায় কে এসএসকেএমে নিয়ে আসা হয়। জানা গিয়েছে, ভোর সাড়ে তিনটে নাগাদও একবার তাঁকে […]
রাস্তার জলে মাছ , হাঁস ছেড়ে পথ অবরোধে বিজেপি।
সুদীপ দাস , ২২ আগস্ট:- বেহাল রাস্তা সারানোর দাবীতে অভিনব পথ অবরোধ বিজেপির। আজ চুঁচুড়ার রবীন্দ্রনগর মোড় থেকে হাসপাতাল যাওয়ার রাস্তার দীর্ঘদিন ধরে বেহাল দশা । আর টানা দু’দিনের বৃষ্টিতে সেই রাস্তাই বর্তমানে ছোটখাট জলাশয়ের রূপ নিয়েছে । এবারে সেই রাস্তা সারানোর দাবীতে চুঁচুড়ার বিজেপি নেতা সুবীর নাগের নেতৃত্বে পথ অবরোধ শুরু । এদিন রাস্তার […]
শেওরাফুলির অসহায় মানুষরা পেল জামাইষষ্ঠীর স্বাদ , দানের রজত জয়ন্তিতে ২৫ উপহার বিধায়কের।
সুদীপ দাস , ১৬ জুন:- কোভিড পরিস্থিতির কারণে অসহায় মানুষদের অবস্থা আরো জটিল হয়েছে, তাই প্রতিদিন দুপুরের খাবার নিতে আসতে হয় শেওড়াফুলির জিটি রোড লাগোয়া তৃণমূল কর্মীদের অফিসে। কিন্তু আজকে সেই দুপুরের খাবার খেলো অন্যভাবে অর্থাৎ জামাইষষ্ঠীর আতিথিয়তায়। চাঁপদানির বিধায়ক অরিন্দম গুইনের উদ্যোগে স্থানীয় তৃণমূল কর্মীরা ফুটপাতেই আয়োজন করল জামাইষষ্ঠীর উৎসব। রোজকার ভাত, ডাল, মাছের […]






