হাওড়া, ১৩ জুলাই:- মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে শিবপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক চন্দন কান্তি চক্রবর্তী ও তৃণমূল নেতা সৌমেন ব্যানার্জীর উদ্যোগে মঙ্গলবার সকালে বালিটিকুরী মুক্তরাম হাইস্কুলে। এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য “এক টাকায় ব্যাগ ভর্তি বাজার” কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে দেড় হাজার পরিবারের হাতে এদিন আলু-পেঁয়াজ থেকে শুরু করে সবজি, কাচাঁলঙ্কা, পাতিলেবু, মুড়ি-বিস্কুট থেকে শুরু করে সয়াবিন, সরিষার তেল সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী অরূপ রায়, জেলা তৃনমূল কংগ্রেস কমিটির সভাপতি ভাস্কর ভট্টাচার্য প্রমুখ।
Related Articles
পোলবায় ধান চুরির ঘটনার পর, গ্রামের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতি বিধায়কের।
হুগলি, ৩০ ডিসেম্বর:- মান্ডিতে বিক্রির জন্য রাখা ৫৫ বস্তা ধান চুরি হয়েছিল পোলবার চাষীর। নিজের তহবিলের টাকায় গ্রামের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসাবেন বলার পাশাপাশি চাষীর সঙ্গে কথা বলে দিলেন সাহায্যের আশ্বাস। দুদিন আগে পোলবার পাউনান গ্রামের চাষী সন্দীপ বিশ্বাসের ৫৫ বস্তা ধান চুরি হয়।সরকারি সহায়ক মূল্যে মান্ডিতে বিক্রির জন্য বাড়ির সামনে বস্তায় ভরে রেখেছিলেন। গভীর […]
পথঘাট, দোকানবাজার জীবাণুমুক্ত করতে পথে বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়।
হাওড়া,৮ এপ্রিল:- করোনা সতর্কতা হিসাবে হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকার সর্বত্র আজ থেকে স্যানিটাইজেশনের কাজ শুরু হল। রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা এলাকা জীবাণুমুক্ত করার কাজ করা হচ্ছে। আজ জগদীশপুর বাজার বিডিও অফিসের সামনে থেকে স্যানিটাইজেশনের কাজ শুরু হয়। আগামী তিন চারদিনের মধ্যে সব ঘরবাড়ি, বাজার, দোকানপাট, স্বাস্থ্যকেন্দ্র জীবাণুমুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী […]
বেলুড় মঠে রাজ্যপাল।
হাওড়া , ২৪ অক্টোবর:- রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি। এমতাবস্থায় দাঁড়িয়ে রাজ্যের উচ্চ আদালত পূজামণ্ডপগুলোতে প্রবেশে যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার মহাঅষ্টমীর বিকেলে বেলুড় মঠে প্রতিমা দর্শনে আসেন তিনি। প্রতিমা দর্শন এর পাশাপাশি বেলুড় মঠে কিছুটা সময় কাটানোর পর ফের রাজভবন উদ্দেশ্যে যাত্রা করেন। মঠ ছেড়ে […]









