এই মুহূর্তে জেলা

বন্ধ বাজার-হাটের মধ্যেই উদ্বোধন রিটেল চেনের , কোন ওপেনিং হবে না হুঁশিয়ারী চুঁচুড়ার বিধায়কের !

সুদীপ দাস , ২৭ জুলাই:- করোনা ঠেকাতে চুঁচুড়ার কোদালিয়া-১ এবং ২নম্বর পঞ্চায়েতের বাজার ও তৎসংলগ্ন জিটি রোডের দু’পাশের দোকানপাট চারদিনব্যাপী বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে স্থানীয় প্রশাসন। সেইমত মঙ্গলবার থেকে ওই এলাকার সমস্ত দোকানপাট ও বাজারহাট বন্ধ রাখা শুরু হয়েছে। চুঁচুড়া স্টেশন রোড, রবীন্দ্রনগর, হুগলীর কৃষ্ণপুর বাজার সহ এইসমস্ত জায়গায় থাকা জিটি রোডের দু’পাশের সমস্ত […]

এই মুহূর্তে কলকাতা

রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া নজরদারি চালাতে হবে , জেলা প্রশাসনকে নির্দেশ মুখ্যসচিবের।

কলকাতা, ২৭ জুলাই:- করোনা সংক্রমনের সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় রাত্রিকালীন কঠোর বিধি-নিষেধ যাতে কঠোরভাবে পালন করা হয় তা দেখতে রাজ্য সরকার সব জেলা প্রশাসককে আরেক দফা নির্দেশ দিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ সব পুলিশ সুপার ও পুলিশ কমিশনারের নির্দেশ দিয়েছেন, রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত আরও কড়া নজরদারি চালাতে হবে। বড় রাস্তা, হোটেল, রেস্তরাঁর […]

এই মুহূর্তে কলকাতা

কোভিড টিকাকরনে এবার ভারত সেবাশ্রম সংঘ।

কলকাতা , ২৭ জুলাই:- করোনা মোকাবিলায় টিকাকরণ কর্মসূচী নিয়ে এগিয়ে এল ভারত সেবাশ্রম সংঘ।আজ মঙ্গলবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জে সংঘের প্রধান কার্যালয়ের শ্রীনাথ হলে এক টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয়। তিনশো জন মানুষকে কোভিশিল্ড টিকা দেওয়া হয়। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, পীড়িতের সেবায় সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে ভারত সেবাশ্রম সংঘ। এবার কোভিড অতিমারি আবহে, জনসাধারণের জন্য […]

এই মুহূর্তে জেলা

মদ্যপ স্বামীর অত্যাচার , স্ত্রীকে কুড়োলের কোপ চুঁচুড়ায় !

সুদীপ দাস, ২৭ জুলাই:- মদ্যপ স্বামীর কুড়োলের ঘায়ে জখম স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার সিংহিবাগান নতুনপাড়ায়। আহত ওই মহিলার নাম টুম্পা বাগ(২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, টুম্পার উপর নিত্যদিন অত্যাচার করে তাঁর স্বামী অরুন বাগ। পেশায় রাজমিস্ত্রীর কাজ করা অরুন মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরেই […]

এই মুহূর্তে জেলা

অনিয়মের অভিযোগে এক নার্সিংহোমের বিরুদ্ধে রুগী ভর্তি বন্ধের নির্দেশ দিল মেডিকেল পর্ষদ।

হাওড়া , ২৭ জুলাই:- বেলুড়ের এক নার্সিংহোমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য মেডিকেল পর্ষদ। সূত্রে জানা যাচ্ছে মাস দুয়েক আগে বেলুড় স্টেশন রোডের ওই নার্সিংহোমে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের লোকজন স্টেট কাউন্সিলে ওই নার্সিংহোম তথা সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। আজ কাউন্সিলের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং অভিযোগকারীকে […]

এই মুহূর্তে কলকাতা

ফের নীল বাতি নিয়ে শহরে গ্রেপ্তার ভুয়ো আইপিএস অফিসার।

কলকাতা , ২৭ জুলাই:- নীল বাতি গাড়ি নিয়ে শহরে ফের গ্রেফতার ভুয়ো আইপিএস অফিসার। ধৃত ব্যক্তির নাম রাজশ্রী ভট্টাচার্য। সে বেলঘড়িয়া দক্ষিণেশ্বরে পি সি ব্যানার্জি লেনের বাসিন্দা। তার বিরুদ্ধে আইপিএস অফিসার পরিচয় দিয়ে এক ব্যক্তির থেকে দুই লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠে আসছে। গতকাল রাতে তাকে কলকাতা পুলিশ গ্রেফতার করে। যদিও তার বাড়ির লোক […]

এই মুহূর্তে জেলা

আরএসএসের কার্যকর্তাকে নিগ্রহের অভিযোগ। লিলুয়া থানায় বিক্ষোভ।

হাওড়া, ২৭ জুলাই:- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএসের কার্যনির্বাহী কর্তা সঞ্জয় শর্মাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। সোমবার রাতে হাওড়ার লিলুয়ায় ওই ঘটনা ঘটেছে। ঘটনার তীব্র নিন্দা করেছে আরএসএস। সোমবার রাতে হাওড়ার লিলুয়া থানা এলাকায় আরএসএসের ওই কার্যকর্তাকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুধু তাই নয়, তাঁকে অপহরণের চেষ্টাও করা হয় বলেও অভিযোগ। এরপর রাতের দিকে […]

এই মুহূর্তে কলকাতা

গ্রামাঞ্চলের পরিকাঠামো উন্নয়নে ৪৬২ কোটি টাকা বরাদ্দ হলো পঞ্চায়েত গুলিতে।

কলকাতা, ২৭ জুলাই:- গ্রাম অঞ্চলের পরিকাঠামো উন্নয়নে রাজ্যের আড়াই হাজারের বেশি গ্রাম পঞ্চায়েত কে আরও প্রায় ৪৬২ কোটি টাকা বরাদ্দ করা হল। বিগত বছরে কাজে সাফল্য পর্যালোচনা করে বিশ্বব্যাংক পঞ্চায়েত গুলিতে অর্থ বরাদ্দ করেছে। রাজ্যে মোট ৩২২৯ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ২৫৬৮ টি পঞ্চায়েতকে তাদের কাজের নিরিখে এই বরাদ্দ পাচ্ছে। এই টাকায় পঞ্চায়েতগুলো তাদের এলাকায় […]

এই মুহূর্তে কলকাতা

পিছিয়ে পড়া মানুষকে পুষ্টির যোগান দিতে ৩০ হাজার পুষ্টি বাগান তৈরির লক্ষমাত্রা নিলো সরকার।

কলকাতা , ২৭ জুলাই:- রাজ্যের পিছিয়ে পড়া গ্রামাঞ্চলের মানুষকে যথাযথ পুষ্টির যোগানের পাশাপাশি তাদের আর্থিক ভাবে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার বিভিন্ন জেলায় ৩০ হাজার পুষ্টি বাগান তৈরীর লক্ষ্যমাত্রা নিয়েছে। একশ দিনের কাজ প্রকল্পের আওতায় ২০২১-২২ আর্থিক বছরে এই পুষ্টি বাগানগুলি গড়ে তোলা হবে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর বিগত দু বছরে বিভিন্ন জেলায় এরকম […]

এই মুহূর্তে জেলা

মোবাইল টাওয়ার বসানকে কেন্দ্র করে তুলকালাম কানাগরে।

সুদীপ দাস, ২৭ জুলাই:- মোবাইল টাওয়ার বসানোকে কেন্দ্র করে তুলকালাম হুগলীর কানাগর আশ্রম মাঠ সংলগ্ন এলাকা। ঘটনায় হাতাহাতি। জখম বিএসএনএলের প্রাক্তন ইঞ্জিনিয়ার। ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। ওই এলাকার বাসিন্দা সুখেন্দু চাকীর বাড়িতে একটি বেসরকারী টেলিকম সংস্থার টাওয়ার বসানোর খবর আসতেই প্রতিবাদ জানায় স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে এলাকাবাসীরা কোদালিয়া ২নম্বর পঞ্চায়েতে একটি মার্চ পিটিশনও দেয়। […]