সুদীপ দাস, ২৭ জুলাই:- মদ্যপ স্বামীর কুড়োলের ঘায়ে জখম স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার সিংহিবাগান নতুনপাড়ায়। আহত ওই মহিলার নাম টুম্পা বাগ(২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, টুম্পার উপর নিত্যদিন অত্যাচার করে তাঁর স্বামী অরুন বাগ। পেশায় রাজমিস্ত্রীর কাজ করা অরুন মদ্যপ অবস্থায় বাড়িতে ফিরেই টুম্পার উপর নানা অছিলায় শারিরীক ও মানসিক অত্যাচার করে বলে অভিযোগ। সোমবার গভীর রাতে শুয়ে থাকা অবস্থায় টুম্পার উপর চড়াও হয় অরুন। কিছু বুঝে ওঠার আগেই টুম্পার মাথায় কুড়োল দিয়ে অরুন আঘাত করে বলে অভিযোগ। এরপর কুড়োল দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করে বলে অভিযোগ। আওয়াজ পেয়ে স্থানীয়রাই টুম্পাকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে এদিন রাতেই ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে কুড়োলটি উদ্ধার করে। তবে পলাতক অরুন। মঙ্গলবার দুপুরে টুম্পার বাপের বাড়ির লোকজন অরুনের বিরুদ্ধে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করে।
Related Articles
যুবকের দেহাবশেষ ইটভাটা থেকে উদ্ধার করলো পুলিশ। মানিকপুরে চাঞ্চল্য।
হাওড়া, ৪ সেপ্টেম্বর:- এক যুবকের দেহাবশেষ ইটভাটা থেকে উদ্ধার করলো পুলিশ। ওই যুবকের নিখোঁজ রহস্যের সমাধান করতে গিয়ে হদিস পেল একটি আন্তঃজেলা মোটরবাইক চুরি চক্রের। প্রায় তিনমাস আগে টাকাপয়সা পাওয়াকে কেন্দ্র করে খুন হতে হয় তাকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারি মাসে হাওড়ার সাঁকরাইল থানা এলাকার মানিকপুর থেকে নিখোঁজ হয় শেখ হাসান নামের ওই […]
হাওড়ায় চলছে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প , আজ তৃতীয় দিনেও ব্যাপক সাড়া।
হাওড়া , ৩ ডিসেম্বর:- গত পয়লা ডিসেম্বর মঙ্গলবার থেকে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। কর্মসূচি চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। রাজ্যের সব মানুষের জন্য চালু হওয়া স্বাস্থ্যসাথী প্রকল্প এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব পেয়েছে। এই শিবিরেই নাম নথিভুক্ত করছেন উপভোক্তারা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর জন্য বাড়ির দুয়ারে নিয়ে এসেছে সরকারি এই পরিষেবা পরিষেবা। এই প্রকল্পের […]
হাওড়ার বাঁকড়ায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ।
হাওড়া , ২৮ নভেম্বর:- ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ সংক্রান্ত আলোচনা চলাকালীন বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে হাওড়ার বাঁকড়া পশ্চিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। বিজেপির অভিযোগ, বাঁশ, রড দিয়ে অতর্কিতে হামলা চালানো হয়। ঘটনায় বাঁকড়ার বিজেপির মন্ডল সভাপতি ও দলীয় কর্মীরা আক্রান্ত হন। অভিযোগ, শেখ নিজামুদ্দিন নামের […]









