কলকাতা , ২৭ জুলাই:- রাজ্যে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প ক্ষেত্রকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে ভৌগলিক অবস্থান সংক্রান্ত সমীক্ষা বা জি আই এস সার্ভের কাজ শুরু হয়েছে। রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তর এই সমীক্ষার তথ্য সমন্বিত একটি পোর্টালও তৈরি করার কাজে হাত দিয়েছে। এই সমীক্ষার মাধ্যমে ছোট শিল্প ক্লাস্টার ও তার সঙ্গে যুক্ত […]
এই মুহূর্তে
উচ্চমাধ্যমিকে ফলাফল নিয়ে অসন্তোষের জেরে প্রশাসনিক কর্তাদের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ।
কলকাতা , ২৭ জুলাই:- উচ্চমাধ্যমিকে ফলাফল নিয়ে অসন্তোষের জেরে রাজ্য সরকার মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিক দের স্কুলগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। কোন স্কুল থেকে কতজন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে জেলাশাসকদের তার বিস্তারিত তালিকা পাঠানোর কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি রাজ্য সরকার এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যে পরিস্থিতি […]
কর্মী সংকটে থমকে গেছে উন্নয়ন , শোচনীয় অবস্থা গোঘাটের পশ্চিমপাড়া পঞ্চায়েতে।
আরামবাগ , ২৭ জুলাই:- রাজ্যের পঞ্চায়েতগুলিতে কম বেশি কর্মী সংকট চলছে।সরকারি পরিসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে সরকারি আধিকারিক থেকে শুরু করে জনপ্রতিনিধি তথা পঞ্চায়েত প্রধানদের। হুগলির আরামবাগ মহকুমার মধ্যে সবচেয়ে বেশি শোচনীয় অবস্থা গোঘাট দুই নম্বর ব্লকে পশ্চিমপাড়া গ্রাম পঞ্চায়েতের। এই পঞ্চায়েতে কর্মী সংকট চলায় থমকে গেছে উন্নয়ন বলে দাবী স্থানীয় মানুষের। জানা […]
বুধের বদলে মঙ্গলেই মোদির সঙ্গে বৈঠকের সম্ববনা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৬ জুলাই:- দিল্লি পৌঁছেই সবার প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ উভয়ের সাক্ষাৎ হবে, আলোচনার টেবিলে বসবেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী। আগের সফরসূচি অনুযায়ী, এই বৈঠক হওয়ার কথা ছিল বুধবার। পরবর্তী সময়ে তা বদলে গেল। বুধের বদলে মঙ্গলেই মোদির সঙ্গে মিনিট পনেরোর বৈঠক করবেন মমতা। তৃতীয়বার বাংলার […]
পেগাসাস কাণ্ডে নিজস্ব তদন্ত কমিশন গঠন করেছে রাজ্য সরকার।
কলকাতা , ২৬ জুলাই:- রাজ্য সরকার পেগাসাস কাণ্ডে নিজস্ব তদন্ত কমিশন গঠন করেছে। নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কমিশন গঠনের কথা ঘোষণা করেন৷ সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এম ভি লকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে এই কমিশন গঠন করা হয়েছে৷ পশ্চিমবঙ্গে রাজনৈতিক নেতা সহ কাদের ফোনে আড়ি […]
হোম ম্যাচে গুজরাটকে হারিয়েছি , ২০২৪ এ অ্যাওয়ে ম্যাচে টিম বেঙ্গল গুজরাটে গিয়ে জিতে আসবে – দেবাংশু।
হুগলি , ২৫ জুলাই:- খেলা দিবসের প্রাক্কালে এবং ২০২৪ এ ভারত জয়ের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস খেলা শুরু করে দিল। এদিন বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রাজমাঠে সাত দিন ব্যাপী এক ফুটবল প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয়ে গেল খেলা দিবসের প্রস্তুতি। এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের শ্রমমন্ত্রী বেচারাম মান্না। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন […]
থানা থেকে ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরি ঘটনায় চাঞ্চল্য মালদায়।
মালদা, ২৫ জুলাই:- থানার ঢিলছোড়া দূরত্বে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। শনিবার গভীর ঘটনাটি ঘটে মালদার চাঁচোলের থানাপাড়া এলাকায়। পনেরো দিনের ব্যবধানে এলাকায় পরপর চুরির ঘটনা ঘটায় পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুললেন এলাকার প্রতিবেশীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, থানাপাড়া এলাকার বাসিন্দা নকুল চন্দ্র দাসের বাড়িতে ভাড়া রয়েছেন রাজস্থান থেকে আগত একটি […]
স্কুল সভাপতির হস্তক্ষেপে আরামবাগ গালস হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের নম্বর বাড়লো।
আরামবাগ, ২৫ জুলাই:- উচ্চমাধ্যমিকের নম্বরে গরমিলের অভিযোগ তুলে হুগলির আরামবাগ গার্লস হাইস্কুলে ব্যাপক বিক্ষোভ দেখানোর পর সংশোধিত নম্বর দিয়ে মার্কশীট দিলো শিক্ষা দপ্তর। বিক্ষোভের একদিনের মধ্যেই আরামবাগ গালস হাইস্কুলের উচ্চ মাধ্যমিকের ছাত্রীদের নম্বর বাড়লো। প্রসঙ্গ ক্রমে উল্লেখ্য ছাত্রী ও অভিভাবকরা ফলাফল পুনর্মূল্যায়নের দাবি তোলেন এবং স্কুলে ব্যাপক বিক্ষোভ দেখায়। তার জেড়ে এদিন সংশোধিত মার্কশীট দেওয়া […]
আরামবাগে পালিত হলো ওয়াল্ড ড্রোনিং প্রিভেনশন ডে।
মহেশ্বর চক্রবর্তী, ২৫ জুলাই:- সারা দেশ জুড়ে ২৫ শে জুলাই পালিত হলো বিশ্ব ডুবে যাওয়া প্রতিরোধ দিবস বা ওয়ার্ল্ড ড্রোনিং প্রিভেনশন ডে। সেই মতো হুগলি জেলার আরামবাগেও এদিন বিশ্ব ডুবে যাওয়া প্রতিরোধ দিবস পালন করা হয়। এদিন আরামবাগের দৌলতপুর এলাকার শ্রীপল্লী গ্রামে একটি বিরাট আকৃতির জলাশয়ে কেন্দ্রীয় এনডিআরএফের দল গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে এই দিনটি পালন […]
রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা হাওড়ার এক বেসরকারি হাসপাতালে।
হাওড়া, ২৫ জুলাই:- রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ল হাওড়ার এক বেসরকারি হাসপাতালে। অভিযোগ, রোগীর কোভিড টেস্ট করা হয়নি। রবিবার সকালে রোগীর আচমকা মৃত্যু হয়। এরপরই সেখানে উত্তেজনা ছড়ায়। কেন রোগীর কোভিড পরীক্ষা করানো হয়নি এর প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন রোগীর পরিজনরা। শিবপুর থানার পুলিশ পৌঁছায় হাসপাতালে। এদিন রোগী মৃত্যুকে কেন্দ্র করে ওই বেসরকারি […]

