এই মুহূর্তে খেলাধুলা

ভারতীয় অ্যাথলিট হিসেবে প্রথম সোনা জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখালেন ২৩ বছরের নীরজ।

সোজাসাপটা ডেস্ক, ৭ আগস্ট:- তাই ভারতীয় অ্যাথলিট হিসেবে প্রথম সোনা জিতে দেশের ক্রীড়া ইতিহাসে নাম লেখালেন ২৩ বছরের নীরজ। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে শেষ করলেন জাকুব ভাদলেখ এবং ভিতেজস্লাভ ভেসেলি। এই দুজনেই চেক প্রজাতন্ত্রের নাগরিক। নীরজের সোনা জয়ে টোকিও অলিম্পিক্সে ভারতের মোট পদক সংখ্যা হল সাত। বলা বাহুল্য, টোকিওর মঞ্চে প্রথম সোনা জয়ের পর টুইট […]

এই মুহূর্তে জেলা

রাস্তায় জমে জল , লিলুয়ায় অবরোধ মহিলাদের।

হাওড়া, ৭ আগস্ট:- হাওড়ার লিলুয়ার বামনগাছিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকার মহিলারা। দীর্ঘদিন ধরে জমা জল থেকে পরিত্রাণ পেতেই শনিবার বামনগাছির বেনারস রোড অবরোধ করেন স্থানীয় মহিলারা। গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিতে যেভাবে রাস্তায় জল জমে রয়েছে সেই জল নামানোর কোনও ব্যবস্থা হয়নি বলে অভিযোগ। এরই প্রতিবাদে হাওড়ার বেলগাছিয়া ‘এ’ রোডে মহিলারা রাস্তায় […]

এই মুহূর্তে কলকাতা

পাহাড় সমস্যা মেটাতে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে কেন্দ্রীয় সরকার।

কলকাতা , ৭ আগস্ট:- পাহাড় নিয়ে দীর্ঘদিনের সমস্যা মেটাতে কেন্দ্রীয় সরকার আরও এক দফায় ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সন্ধ্যায় জিএনএলএফ,গোর্খা জনমুক্তি মোর্চা সহ সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। আগামী মাসের প্রথম সপ্তাহে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বারোই […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার অপহৃত ব্যবসায়ী উদ্ধার। অপহরণকারী বাবা ও ছেলে পুলিশের জালে।

হাওড়া, ৭ আগস্ট:- হাওড়ার ডোমজুড়ের সলপ থেকে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় সাফল্য পেল পুলিশ। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীরাও ধরা পড়েছে পুলিশের জালে। ধৃতেরা বাবা ও ছেলে বলে জানা গেছে। অপহরণের পর মুক্তিপণ দাবি করেছিল দুষ্কৃতীরা। চাহিদামতো টাকা না দিলে খুনের হুমকিও দেওয়া হয়েছিল। এই অপহরণের ঘটনায় মেদিনীপুর থেকে পুলিশ বাবা শাফিকুর রহমান (৫২) ও তার […]

এই মুহূর্তে জেলা

ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘট প্রত্যাহার।

হাওড়া , ৭ আগস্ট:- বেশ কয়েক দফা দাবিতে হাওড়ার মৌড়ীগ্রামে ইন্ডিয়ান অয়েল ডিপোয় ওয়েস্ট বেঙ্গল ট্যাঙ্কার্স অ্যাসোসিয়েশনের ডাকে ধর্মঘট চলছিল। এরফলে ইন্ডিয়ান অয়েলের যেখানে পেট্রোল পাম্প রয়েছে ( কলকাতা, হাওড়া, দুই ২৪পরগনা সহ নদীয়ার একাংশে ), সেখানে পেট্রোলের ঘাটতি দেখা দিয়েছিল। তাতে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। জানা গেছে, শেষপর্যন্ত হাওড়ার মৌড়ীগ্রাম ইন্ডিয়ান অয়েলের ট্যাঙ্কার ধর্মঘট […]

এই মুহূর্তে জেলা

পানীয় জলের সংকটে ভুগছে খানাকুলের বিস্তৃন এলাকার মানুষ।

মহেশ্বর চক্রবর্তী , ৭ আগস্ট:- একদিকে টিউবয়েল ও সাবমার্সালগুলো বন্যার জলে ডুবে যাওয়ায় ব্যাপক জল সংকটে ভুগছে খানাকুলের বিস্তৃর্ন প্লাবিত এলাকার মানুষ। তার ওপর বিদুৎ না থাকায় নাজে হাল অবস্থা খানাকুলের বন্যা দুর্গত এলাকাগুলো। চারি দিকে জল। কিন্তু পানীয় জল নেই। নিরুপায় মানুষ গুলো এক ফোঁটা জলের জন্য তাকিয়ে আছে। এই করুন দৃশ্য দেখা যাচ্ছে […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।

কলকাতা , ৭ আগস্ট:- কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। এর আগে গতবছর বিরোধীদের আপত্তিতে কেন্দ্রীয় সরকার ওই বিল পেশ করা থেকে বিরত থাকলেও এবার পুনরায় তার তোড়জোড় শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই বিলকে জনস্বার্থ বিরোধী বলে তিনি দাবি […]

এই মুহূর্তে জেলা

বন্যা কবলিত উদয়নারায়ণপুর পরিদর্শনে মন্ত্রী অরূপ রায়। আড়াই কোটি টাকার সাহায্যের ঘোষণা।

হাওড়া , ৭ আগস্ট:- হাওড়ার উদয়নারায়ণপুরের ভবানীপুর ঘোষপাড়াতে প্লাবিত এলাকা পরিদর্শন করলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। শনিবার সকালে তিনি সেখানে প্লাবিত এলাকা ঘুরে দেখেন। দুর্গত এলাকায় মানুষের সঙ্গে কথা বলেন। পাশাপাশি পাঁচশো মানুষের হাতে ত্রাণ তুলে দেন। উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। সেখানে বন্যায় ক্ষয়ক্ষতির ও পুনর্বাসনের জন্য সমবায় দপ্তর থেকে আড়াই কোটি […]

এই মুহূর্তে কলকাতা

বাসে অতিরিক্ত যাত্রী বহন আটকাতে কঠোর ব্যবস্থা নিতে চলেছে পরিবহন দপ্তর।

কলকাতা , ৭ আগস্ট:- বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন আটকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটছে রাজ্যের পরিবহন দপ্তর। করোনা আবহে রাজ্য সরকারের বেঁধে দেওয়া পঞ্চাশ শতাংশের অতিরিক্ত যাত্রী বাসে তোলা হলে বাসের চালক ও কন্ডাক্টরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন মহামারী আইনে সেই বাসের ড্রাইভার ও কন্ডাক্টরের বিরুদ্ধে […]

এই মুহূর্তে জেলা

গ্যাস লিক, আতঙ্ক ছড়াল বালিতে।

হাওড়া , ৭ আগস্ট:- গ্যাস লিকের জেরে আতঙ্ক ছড়ালো হাওড়ার বালিতে। শুক্রবার রাতে আচমকাই বালির নিবেদিতা সেতু ও বিবেকান্দ সেতুর নিচে থেকে তীব্র গন্ধ বের হতে থাকলে পাশে থাকা বিওএসি গ্রাউন্ডের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বালি থানা ও বালি দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসেন দমকল কর্মীরা। জানা যায়, ব্রিজের নিচে […]