হাওড়া,১৫ আগস্ট:- বেপরোয়াভাবে গাড়ি চালানোর প্রতিবাদ করায় দলবল নিয়ে এসে প্রতিবাদীর বাড়িতেই হামলা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, ইট পাথর ছুঁড়ে ভাঙা হয় জানালা। শুধু তাই নয়, অশ্রাব্য ভাষায় কটুক্তিও করে দুষ্কৃতিরা। এরপর এলাকার মানুষ দুষ্কৃতিদের তাড়া করলে পালিয়ে যায় তারা। ইটের আঘাতে ও ভাঙা কাচের টুকরো লেগে গলায় ও থুতনিতে চোট পান বাড়ির এক তরুণী। চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, শনিবার রাতে একটি হলুদ-কালো ট্যাক্সি বেপরোয়াভাবে ধাক্কা মারে একটি সাইকেলে। এরপর ট্যাক্সি থেকে যুবকরা নেমে উল্টে সাইকেল আরোহী কিশোরকেই মারধর করতে শুরু করে। এই ঘটনার প্রতিবাদ করেন স্থানীয় এক গৃহবধূ। তাঁকে তখনকার মতো দেখে নেওয়ার হুমকি দিয়ে তারা চলে গেলেও কিছুক্ষণ পরেই দলবল জুটিয়ে এনে এলাকায় তান্ডব চালায় ওই দুষ্কৃতিরা। শনিবার রাতে ওই ঘটনা ঘটে হাওড়ার থানামাকুয়া পঞ্চাননতলা এলাকায়। ঘটনাস্থলে আসে নাজিরগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে, এই ঘটনার পরে থেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
Related Articles
আরামবাগ উৎসবের দিন ঘোষণা পৌরসভার।
আরামবাগ, ৮ ডিসেম্বর:- হুগলির আরামবাগবাসীর প্রানের উৎসব হলো আরামবাগ উৎসব। তাই ডিসেম্বর মাস পড়লেই এলাকার বহু মানুষ এই আরামবাগ উৎসবের ঘোষনা কবে হবে সেই দিকে তাকিয়ে থাকেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কোভিড প্রোটোকল মেনে আরামবাগ উৎসব হবে বলে ঘোষনা করে আরামবাগ পৌরসভা। এদিন আরামবাগ পৌরসভায় পৌরনাগরিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকে সবদিক […]
বেহাল রাস্তার সংস্কারের দাবী দেওচড়াইয়ে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।
কোচবিহার , ২৪ জুন:- পাকা রাস্তার বেহাল অবস্থা সারানোর দাবিতে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপাল খাতা এলাকার তুফানগঞ্জ-দিনহাটা যাওয়ার রাস্তায় অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা| অভিযোগ, দীর্ঘদিন থেকে তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের নেপাল খাতা এলাকার পাকা রাস্তা থেকে পাগলীর ধাম যাওয়ার যে […]
ব্যান্ডেলের দেবানন্দপুর এলাকায় উদ্ধার একটি তক্ষক।
হুগলি,২৫ এপ্রিল:- হুগলীর ব্যান্ডেলের দেবানন্দপুর এলাকায় উদ্ধার একটি তক্ষক। দেবানন্দপুরের লোকালয়ের মধ্যেই একটি ফাঁকা যায়গায় কয়েকদিন ধরেই সাপের শব্দ পাওয়া যাচ্ছিল বলে খবর দিচ্ছিলেন সেখানকার মানুষ রা। সেই মত তারা খবর দেন বন্য প্রানী প্রেমী চন্দন সিং কে। হুগলী জেলায় চন্দন সিং কে প্রশাসন থেকে সাধারন মানুষ প্রায় সকলেই চেনেন। শনিবার বেলার দিকে সেখানে গিয়ে […]







