সুদীপ দাস, ২২ আগস্ট:- রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। দিলীপ ঘোষের কথায় বাংলা চলবে না, বাংলার মানুষ ঠিক করবে বঙ্গভঙ্গ চলবে না। রাখিবন্ধনের দিন সকালে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এভাবেই গর্জে উঠলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন সকাল ৮টায় হুগলী-চুঁচুড়া শহর এসসিএসটিওবিসি সেলের সভানেত্রী অনিন্দিতা মন্ডলের উদ্যোগে চুঁচুড়া লঞ্চঘাটে আয়োজিত হয় রাখিবন্ধন উৎসব। যেখানে বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সমীর সরকার, সপ্তর্ষি ব্যানার্জী, বিশাল কাহার সহ তৃণমূল নেতৃত্বরা উপস্থিত ছিলেন। পথচলতি সাধারন মানুষ সহ লঞ্চঘাটে আগত যাত্রীদের রাখিবন্ধনে আবদ্ধ করা হয়। বিগত দিনে বিজেপি সাংসদ জন বার্লার করা বঙ্গভঙ্গের মন্তব্যে গতকালই সায় দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিনের রাখিবন্ধন উৎসবে দিলীপ ঘোষের সেই মন্তব্যের কড়া প্রতিবাদ জানান উপস্থিত তৃণমূল নেতৃত্বরা।
Related Articles
ডেঙ্গি আক্রান্তের মৃত্যু চন্দননগরে।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- ডেঙ্গি আক্রান্তের মৃত্যু চন্দননগরে চন্দননগরের কলুপুকুর ধর্মরাজ তলার বাসিন্দা বছর তেইশের অভিষেক হরিজন জ্বর নিয়ে গত সপ্তাহে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি হয়। এরপরেই হাসপাতাল থেকে তার রক্ত পরীক্ষা করানো হয়। সেখানেই ডেঙ্গু পজেটিভ ধরা পড়ে অভিষেকের। চন্দনগর হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। গতকাল সকাল থেকেই অভিষেকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বিকেলের পর […]
ত্রিকোন প্রেমের জেরে খুনের অভিযোগ রিষড়ায়।
হুগলি, ৪ সেপ্টেম্বর:- ত্রিকোন প্রেমের জেরে খুনের অভিযোগ। চাঞ্চল্য হুগলির রিষড়ায়। শনিবার সকালে হুগলীর উত্তরপাড়া থানার কানাইপুর রামকৃষ্ণ পল্লীতে গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ওই কিশোরের মৃতদেহ উদ্ধার হয়। মৃতের নাম অলোক প্রসাদ (১৭)। বাড়ি রিষড়ার বারুজীবি এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, অলোকের সাথে বারুজীবীরই এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ওই কিশোরী অন্য […]
আইনজীবী সেলের কর্মীদের নিয়ে প্রচার সারলেন চুঁচুড়ার তৃণমূল প্রার্থী।
সুদীপ দাস , ৯ মার্চ:- নির্বাচন ঘোষণার পর থেকেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারে নেমে পড়লেন চুঁচুড়া তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। আজ চুঁচুড়া আদালতে দলীয় কর্মী এবং তৃণমূলের আইনজীবী সেলের কর্মীদের নিয়ে প্রচার করেন অসিত মজুমদার। অসিত বাবু কোর্ট চত্বরে সকলের সঙ্গে করমর্দন করেন এবং তাকে ভোট দেওয়ার অনুরোধ করেন। Post Views: 363










