কলকাতা, ২৩ আগস্ট:- অধ্যাপক নিয়োগের পরীক্ষার প্রশ্নপত্র এবার হবে বাংলাতে। সম্প্রতি কলেজ সার্ভিস কমিশন এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর। সেট বা স্টেট এলিজিবিলিটি টেস্ট গত ২৭ বছর ধরে নিচ্ছে কলেজ সার্ভিস কমিশন। ১৯৯৪ সাল থেকে এখনও পর্যন্ত ২২টি পরীক্ষা নিয়েছে কলেজ সার্ভিস কমিশন। এতদিন সেট এর প্রশ্নপত্র ইংরেজিতেই করা হতো। কিন্তু […]
এই মুহূর্তে
একদিনের মধ্যেই হাওড়ার জমা জল সরানো যাবে আশা চেয়ারপার্সনের।
হাওড়া, ২৩ আগস্ট:- পাম্প চালিয়ে অনেকটাই নেমেছে জমা জল। হাওড়ার দাশনগরের বেশ কিছু এলাকায় জলমগ্ন অবস্থার পরিস্থিতি দেখতে এসে সোমবার এমনই দাবি করলেন হাওড়া পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী। একদিনের মধ্যেই হাওড়ার জমা জল সরানো যাবে বলেও আশাপ্রকাশ করেন তিনি। এদিন তিনি বলেন, দিন দুয়েক আগেই জায়গাটা পরিদর্শন করা হয়েছিল। তখন সেখানে জলমগ্ন অবস্থা […]
তৃতীয় ঢেউ মোকাবিলায় মেডিকেল কলেজগুলিতে বাড়তি কর্মী নিয়োগের ছাড়পত্র দিলো রাজ্য সরকার।
কলকাতা, ২৩ আগস্ট:- করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার মেডিকেল কলেজগুলোতে বাড়তি কর্মী নিয়োগের ছাড়পত্র দিয়েছে। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য সচিবের পৌরহিত্যে করোনা মোকাবিলার কৌশল নিয়ে বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ দের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে মেডিকেল কলেজগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে। করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রস্তুতিতে প্রতিটি জেলার […]
লিলুয়ার ইন্ডাস্ট্রিয়াল বেল্টে একটি প্লাস্টিকের গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন।
হাওড়া, ২৩ আগস্ট:- হাওড়ার লিলুয়ার গোসালায় এন এস রোডের একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ওই গোডাউনটির পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ে বলে জানা যায়। সোমবার ভোরে ওই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। দমকলের ৪টি ইঞ্জিন প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে এখানে প্লাস্টিক রিসাইক্লিং করা হতো। রাতে […]
কর্মসূচি আলাদা হলেও টেট উত্তীর্ণদের দাবি একটাই চাকরি চাই।
সুদীপ দাস, ২৩ আগস্ট:– একই দাবীতে “নিয়োগ চাই” কর্মসুচীতে দ্বিধাবিভক্ত ২০১৪ সালে টেট উত্তীর্ন চাকুরীপ্রার্থীরা। এদিন একদিকে শুধু ডি.এল.এড আর একদিকে বি.এল.এড ও কিছু ডি.এল.এড চাকিরীপ্রার্থীরা বিক্ষোভে ও ডেপুটেশন কর্মসুচীতে সামিল হলো। এদিন ২০১৪ সালে টেট উত্তীর্ন পরীক্ষার্থীরা চুঁচুড়া ঘড়ির মোড় থেকে মিছিল করে ডিএম অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের বক্তব্য পুজোর আগে তাঁদেরকে […]
হাওড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার , চালক সহ আটক করা হয়েছে গাড়িও।
হাওড়া, ২৩ আগস্ট:- রবিবার রাতে হাওড়ার নিশ্চিন্দায় একটি অ্যাম্বাসাডর গাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। চালক সহ আটক করা হয়েছে গাড়িটিও। এদিন নিশ্চিন্দা থানার মাইতিপাড়া এলাকায় ডিউটিতে থাকা ট্র্যাফিক পুলিশ কর্মীদের হাতে ধরা পড়ে প্রায় ৮০ কেজি গাঁজা সমেত একটি সাদা অ্যাম্বাসাডর গাড়ি। গাড়িটির ওড়িশার রেজিষ্ট্রেশন নং ছিল বলে জানা গেছে। প্যাকেটে ভরে […]
গোঘাটে দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য।
গোঘাট, ২৩ আগস্ট:- দুই ছেলের অস্বাভাবিক মৃত্যু গোঘাটে। এই ঘটনার জেড়ে ব্যাপক মারধর এলাকার মানুষের। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের সামন্তখন্ড এলাকায়। মৃত দুই জনের নাম কৌশিক রুই দাস ও কৃষ্ণ রুইদাস। রবিবার সকালে দুই ছেলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।এদের মধ্যে একজন বিবাহিত। তার স্ত্রীর অভিযোগ বেশ কিছু দিন ধরে শ্বাশুড়ির অবৈধ সম্পর্কের জন্য পরিবারে অশান্তি […]
আদিবাসী উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে নবান্নে বৈঠক।
কলকাতা, ২৩ আগস্ট:- আদিবাসী উন্নয়ন ত্বরান্বিত করতে আজ নবগঠিত ‘ওয়েস্ট বেঙ্গল ট্রাইবস অ্যাডভাইজারি কাউন্সিল’ বৈঠকে বসছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানর্জির পৌরহিত্যে নবান্নে আদিবাসী সমাজের নেতাদের উপস্থিতিতে ওই বৈঠকে তাঁদের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দফতরের অধীনে রাজ্যের আদিবাসী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে […]
বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা গোঘাটে।
গোঘাট, ২২ আগস্ট:- আবারও ভয়াবহ দুর্ঘটনা গোঘাটের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায়। বাস উল্টে বেশ কয়েক জন আহত। জানা গিয়েছে, দ্রুত গতিতে একটি যাত্রী বাহি বাস যাচ্ছিলো। কিন্তু গোঘাটের রেজিস্ট্রি অফিসের কাছে নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয় মানুষ ও গোঘাট পুলিশের সহযোগিতা আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা […]
তৃতীয় ঢেউ রুখতে মা ও শিশুদের সুরক্ষার ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ২২ আগস্ট:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ রুখতে মা ও শিশুদের সুরক্ষার ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার। অতিমারীর তৃতীয় ছোবল আঘাত হানতে পারে শিশুদের ওপর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই ভবিষ্যৎ বাণীর প্রেক্ষিতেই গর্ভবতী মহিলা, মা ও শিশুদের স্বাস্থ্য রক্ষার বিষয়টিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। করোনার তৃতীয় ঢেউয়ের প্রস্তুতি নিয়ে শনিবার নবান্নে বৈঠকে বসেন মুখ্য […]

