হুগলি, ২৪ আগস্ট:- চাঁপদানীর জিআইএস কটন মিলে ভয়াবহ আগুন, নেভাতে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে। মিল ম্যানেজার ডিকে সিং জানান,মিলের মিক্সিং ইউনিটে আগুন লাগে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। সিল্ক কটন সুতো তৈরীর কাঁচামাল মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পরে। কটন মিলের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা দিয়ে প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে […]
এই মুহূর্তে
তৃতীয় তরঙ্গ নিয়ে জরুরি বৈঠক নবান্নে।
কলকাতা, ২৪ আগস্ট:- তৃতীয় তরঙ্গ নিয়ে নবান্নতে জরুরি বৈঠক ডাকলেন রাজ্যের মুখ্যসচিব হরীকৃষ্ণ দ্বিবেডি। উচ্চপর্যায় এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে সমস্ত জেলা শাসক এবং জেলা এস পি দের উপস্তিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হবে এই জরুরি বৈঠক। বৈঠকে তৃতীয় তরঙ্গ থেকে সার্বিক ভাবে মুকাবেলা করার ব্লুপ্রিন্ট তৈরি হবে এই বৈঠকে।
মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে গণ প্রতিরোধ হবেই ,দলীয় কর্মীর বাড়িতে বললেন সাংসদ অর্জুন সিং।
কলকাতা, ২৪ আগস্ট:- মানুষের ওপর অত্যাচার চরম সীমায় পৌঁছে গিয়েছে। এবার গণ প্রতিরোধ হবেই। মঙ্গলবার বেলায় জগদ্দলের পাল ঘাট রোডে আক্রান্ত দলীয় কর্মী রোহিত সাউ ওরফে বান্টি বর্মার বাড়িতে গিয়ে বললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। সঙ্গে ছিলেন তার পুত্র বিধায়ক পবন কুমার সিং। প্রসঙ্গত, রবিবার বেলায় ঘর থেকে টেনে বাইরে এনে রোহিতকে বেধড়ক পেটায় […]
তৃতীয় ঢেউ মোকাবিলায় চিকিৎসা পরিকাঠামো বাড়ানোর জোর দিচ্ছে রাজ্য সরকার।
কলকাতা, ২৪ আগস্ট:- করোনার সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় শিশু এবং গুরুতর সংক্রমিত দের চিকিৎসা পরিকাঠামো বাড়ানোর ওপর রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে । সেই কারণে বিভিন্ন হাসপাতালে সিসিইউ শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে। একইসঙ্গে পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিট বা পিকু এবং নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট বা নিকু র সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা […]
বাঁকরার ছিনতাই এর ঘটনায় গ্রেপ্তার ২।
হাওড়া, ২৪ আগস্ট:- চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে প্রকাশ্য দিবালোকে হাওড়ার বাঁকড়ায় জনবহুল এলাকায় ছিনতাইয়ের ঘটনায় সাফল্য পেল পুলিশ। এই ঘটনায় এখনও পর্যন্ত ২ জনকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ। বাঁকড়া আউটপোস্ট তদন্ত কেন্দ্র ও ডোমজুড় থানার বিশেষ অভিযানে ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, গতকাল বাঁকড়ার ওই ছিনতাইয়ের ঘটনায় পাঁশকুড়া থেকে […]
শিশুশ্রম ও শিশু ভিক্ষাবৃত্তি প্রতিরোধে সচেতনতা শিবির বেলুড়ে।
হাওড়া, ২৪ আগস্ট:- শিশু ভিক্ষাবৃত্তি ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো হাওড়ার বেলুড়ে। মঙ্গলবার সকালে বেলুড় মঠের সামনে এই নিয়ে এক সচেতনতা শিবিরের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে। জানা গেছে, কলকাতার কালীঘাট, উত্তর ২৪ পরগনার দক্ষিণেশ্বর এবং হাওড়ার বেলুড় মঠ এই তিনটি জায়গায় এবার এই বিশেষ ক্যাম্প করা হচ্ছে। শিশুদের […]
কেন্দ্রীয় সরকারের অ্যাসেট মনিটাইজেশন প্রকল্পের তীব্র বিরোধিতা করলো তৃণমূল।
কলকাতা, ২৪ আগস্ট:- তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় সরকারের অ্যাসেট মানিটাইজেশন প্রকল্পের তীব্র বিরোধিতা করেছে।এই প্রকল্প বাস্তবায়িত হলে সরকারি সংস্থা ও জনগণের সম্পদ বেসরকারি হাতে চলে যাবে। মানুষের জীবন-জীবিকা নিরাপত্তা থাকবেনা বলে তৃণমূল কংগ্রেস মনে করে। তৃণমূল ভবনে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের মুখপাত্র শুখেন্দু শেখর রায় অভিযোগ করেন এই প্রকল্পের বিষয়ে সরকার সংসদে কোনও প্রকার আলোচনা […]
লিলুয়ায় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ। চালক সহ জখম ৪।
হাওড়া, ২৪ আগস্ট:- হাওড়ার লিলুয়া থানা এলাকার জগদীশপুরে ২টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক খালাসি সহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। স্থানীয় সূত্রের খবর, একটি গাড়ির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাঁকে রাতেই চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, জগদীশপুর স্কুলের কাছে দুর্ঘটনাটি ঘটে। […]
কোটি টাকা খরচ করে বাঁধ নির্মাণ হলেও বর্ষা এলেই ভেঙে যাচ্ছে বাঁধ , তবে কি গোড়ায় গলদ , প্রশ্ন আরামবাগের মানুষের।
আরামবাগ , ২৪ আগস্ট:- হুগলির আরামবাগ মহকুমায় ২০২১ সালের ভয়ঙ্কর বন্যায় ঘর বাড়ি থেকে শুরু করে কয়েক হাজার বিঘা জমির ফসলসহ সর্বস্ব হারিয়ে অসহায় ভাবে দিন কাটাছেন কয়েক হাজার মানুষ। জল কমতেই দ্বারকেশ্বর, মুন্ডেশ্বরি, দামোদর নদীর যে সব জায়গায় হানা পড়ছে সেই সব জায়গা গুলো দ্রুত মেরামতের কাজ শুরু করলো সেচ দপ্তর। ভেঙ্গে যাওয়া বাঁধ […]
অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় প্রহৃত মা-ছেলে।
সুদীপ দাস, ২৪ আগস্ট:- অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় বেধরক মারধরের অভিযোগ উঠলো এক ব্যাক্তিকে। ছেলেকে বাঁচাতে গিয়ে প্রহৃত হলেন মা এবং কাকিমা। সোমবার রাত ৯টা নাগাদ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার পুরাতন কাপাসডাঙ্গা এলাকায়। আক্রান্ত ব্যাক্তির নাম পার্থসারথি সেন (৪২)। ঘটনায় পার্থসারথির মা জ্যোৎস্না সেন এবং কাকিমা রত্না সেনও দুষ্কৃতিদের হাতে প্রহৃত হন। স্থানীয় সূত্রে […]

