এই মুহূর্তে জেলা

বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের উদ্যোগে যানবাহনের স্বাস্থ্য পরীক্ষা।

হাওড়া, ৩১ আগস্ট:- সড়ক নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের উদ্যোগে যানবাহনের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালিত হলো। মঙ্গলবার কলকাতার হেস্টিংস ক্রসিংয়ে দুপুর ১২টা থেকে ওই কর্মসূচি শুরু হয়। তিন ঘন্টাব্যাপী ওই অনুষ্ঠানে এদিন যানবাহনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ট্রাফিক গার্ড সূত্রের খবর, এদিন হেস্টিংস ক্রসিংয়ে চারটি বিভিন্ন ধরণের মেকানিক্স এবং মেকানিক্যাল সার্জেন্টের উপস্থিতিতে […]

এই মুহূর্তে কলকাতা

পুজোয় চমক , মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলেই তৈরি হচ্ছে দুর্গা মূর্তি।

কলকাতা, ৩১ আগস্ট:- এ বছর পুজোয় চমক আনতে চলেছে বাগুইহাটির নজরুল পার্ক উন্নয়ন সমিতির পুজো কমিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের আদলে এবারে তারা তাদের প্রতিমা তৈরি করার পরিকল্পনা করেছে। গত ১০ বছর ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প গুলি করেছেন সেই সমস্ত বিষয়গুলি নিয়েই এই ভাবনা। থিমের নাম দেওয়া হয়েছে তুমিই ভরসা। […]

এই মুহূর্তে জেলা

রায়বেশে লোকনৃত্যু প্রায় বিলুপ্তির পথে।

সুদীপ দাস, ৩১ আগস্ট:- গ্রামবাংলার সংস্কৃতির অঙ্গ রায়বেশে লোকনৃত্যু, বীরভূম জেলা থেকেই এই লোকনৃত্যের উৎপত্তি। প্রাচীন যোদ্ধাদের মত বাঁশের ভল্লতে ভর করে এই নৃত্য হয় বলে এর নাম রায়বেশে লোকনৃত্যু। তবে বর্তমানে এই লোকনৃত্য প্রায় বিলুপ্তির পথে। তবে কয়েকটি ব্রতচারী সংগঠন এই সংস্কৃতিকে আজও বাঁচিয়ে রেখেছেন। তাঁদের মধ্যে অন্যতম চন্দননগর ব্রতচারী অঙ্গন। এই সংগঠন ব্রতচারীতে […]

Uncategorized এই মুহূর্তে জেলা

রাজ্য জুড়ে আজ পেট্রোল পাম্পে ধর্মঘট , প্রভাব হাওড়াতেও।

হাওড়া, ৩১ আগস্ট:- কয়েক দফা দাবিতে আজ মঙ্গলবার রাজ্য জুড়ে ২৪ ঘন্টার পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। সকাল ৬টা থেকে শুরু হয়েছে এই ধর্মঘট। ধর্মঘটের প্রভাব পড়েছে হাওড়াতেও। সংগঠনের দাবি তাদের ন্যায্য দাবিদাওয়া পূরণ নিয়ে বেশ কিছুদিন ধরেই তারা আন্দোলন করে আসছিলেন। কিন্তু তা পূরণ না হওয়াতেই ২৪ ঘন্টা ব্যাপী আজ ধর্মঘট […]

এই মুহূর্তে জেলা

আরামবাগের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করলো বম্ব স্কোয়ার্ড।

আরামবাগ, ৩১ আগস্ট:- আরামবাগ থানার বিভিন্ন এলাকা থেকে উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়ার্ড। পুলিশ সুত্রে জানা গিয়েছে, আরামবাগের বিভিন্ন জায়গায় থেকে উদ্ধার হয় বোমা। সেই গুলি বিপদজনক ভাবে প্ল্যাস্টিকের বালতি ও প্লাস্টিকের বড়ো কৌটোর মধ্যে রাখা ছিলো। এই জন্য দ্রুত এই বোমগুলিকে নষ্ট করতে উদ্যোগ নেয় আরামবাগ থানা। খবর দেওয়া হয় বোম ডিস্পোজ […]

এই মুহূর্তে কলকাতা

বুধবার পানাগড়ে পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ৩১ আগস্ট:- ২০০৯ সালে প্রায় ১৫০০ একর জমি নিয়ে তৈরি হয়েছিল পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্পতালুক। ঠিক তার পর থেকেই নতুন শিল্পের গন্তব্য হয়ে উঠেছে এই শিল্পাঞ্চল। যার নতুন সংযোজন হিসেবে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পতালুকে বেসরকারি পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জানা গেছে এই শিল্প তালুকে পিভিসি পাইপ-এর একটি কারখানার নির্মাণকাজও ইতিমধ্যে শেষ […]

এই মুহূর্তে জেলা

নন্দ উৎসবকে ঘিরে উৎসাহ আরামবাগে।

মহেশ্বর চক্রবর্তী, ৩১ আগস্ট:- জন্মাষ্ঠমীর ঠিক পরের দিনই ভারতবাসী মেতে ওঠেন নন্দ উৎসবে। গোকুল রাজ নন্দ হলেন শ্রীকৃষ্ণের পালিত পিতা। পুরাণ কাহিনী অনুযায়ী কৃষ্ণের জন্ম হয়েছিল রাতে। নন্দ সেই আনন্দ উৎসব উদযাপন করেছিলেন পরের দিন সকালে। ভারতবর্ষের এই প্রাচীন পরমপরা ও ঐতিহ্য মিশিত ভগবান শ্রীকৃষ্ণের আরাধনার সাথে নন্দ উৎসব ভারতবর্ষের প্রায় প্রতিটি রাজ্যেই দেখা যায়।তবে […]

এই মুহূর্তে জেলা

ব্যাংক জালিয়াতির পান্ডাকে চন্দননগর থেকে গ্রেপ্তার করলো মধ্যপ্রদেশের পুলিশ।

হুগলি, ৩১ আগস্ট:- মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলা পুলিশ ব্যাংক জালিয়াতি কান্ডের পান্ডা সুভজিত পাত্র কে হুগলী চন্দননগরে বারাসাত নতুন পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। মধ্যপ্রদেশ পুলিশ আধিকারিকরা জানান একটি মোবাইল ফোন থেকে কেওয়াইসি নথিপত্র সংক্রান্ত ব্যাপার নিয়ে মধ্যপ্রদেশর উজ্জয়িনী নিবাসী ডক্টর ভাটনাগর কে ফোন করা হয়। ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অ্যাপ ডাউনলোড করার […]

কলকাতা এই মুহূর্তে

রাজ্য পুলিশের নতুন কার্যনির্বাহী মহানির্দেশক হলেন মনোজ মালব্য।

কলকাতা, ৩১ আগস্ট:- রাজ্য পুলিশের নতুন কার্যনির্বাহী মহানির্দেশক হলেন মনোজ মালব্য। বর্তমানে তিনি রাজ্য পুলিশের ডিজি (অপারেশনস) পদের দায়িত্বে রয়েছেন। নিজের পদের পাশাপাশি আপাতত তিনি রাজ্য পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পালন করবেন। নবান্ন থেকে আজ এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র আজ অবসর গ্রহণ করেছেন। কিন্তু ওই পদে স্থায়ী কাউকে নিয়োগের জন্য […]

এই মুহূর্তে কলকাতা

অবৈধ বালি খাদান রুখতে জেলা প্রশাসনকে কঠোর নির্দেশ রাজ্যের।

কলকাতা, ৩১ আগস্ট:- রাজ্যে অবৈধ বালি খাদান যে কোনো মূল্যে রুখতে হবে বলে রাজ্য সরকার জেলা প্রশাসনকে আরও একবার কঠোর নির্দেশ দিয়েছে।দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য জেলাশাসক দের নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। সম্প্রতি উত্তরবঙ্গের ডুয়ার্সে অবৈধ বালি পাচার নিয়ে সংবাদমাধ্যমের রিপোর্ট প্রকাশ্যে আসার প্রেক্ষিতে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী […]