কলকাতা, ৩১ আগস্ট:- ২০০৯ সালে প্রায় ১৫০০ একর জমি নিয়ে তৈরি হয়েছিল পশ্চিম বর্ধমানের পানাগড় শিল্পতালুক। ঠিক তার পর থেকেই নতুন শিল্পের গন্তব্য হয়ে উঠেছে এই শিল্পাঞ্চল। যার নতুন সংযোজন হিসেবে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্পতালুকে বেসরকারি পলিফিল্ম কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জানা গেছে এই শিল্প তালুকে পিভিসি পাইপ-এর একটি কারখানার নির্মাণকাজও ইতিমধ্যে শেষ পর্যায়ে। প্রায় চারশো কোটি টাকার এই প্রকল্পে বেশ কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে দুর্গাপুরে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর দেড়টায় পানাগড় শিল্পতালুকে বেসরকারি কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কথা বলবেন উদ্যোগপতিদের সঙ্গে। মঙ্গলবার চূড়ান্ত পর্বের প্রস্তুতি খতিয়ে দেখতে পানাগড় শিল্পতালুক পরিদর্শন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকণ্ঠম, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার সহ জেলা প্রশাসনের আধিকারিকরা।
Related Articles
গ্রামোন্নয়ন খাতে বরাদ্দ অর্থ যথাযথ ভাবে খরচ করতে তৎপর হলো নবান্ন।
কলকাতা, ৩ জানুয়ারি:- আবাস যোজনার পর এবার গ্রামোন্নয়ন খাতে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থ দ্রুত ও যথাযথ ভাবে খরচ করতে তত্পর হল নবান্ন।ওই খাতে চলতি আর্থিক বছরে বরাদ্দের অর্ধেকের বেশি এখনও খরচ করা যায়নি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। যা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা গুলির সঙ্গে বৈঠক করে উদ্বেগ প্রকাশ করেছেন।দ্রুত যাতে ঐ টাকার […]
কনটেইনমেন্ট জোনগুলিতে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি থাকবে
কলকাতা , ২ নভেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকার সঙ্গে সমন্বয় রেখে করোনা সংক্রমণ প্রতিরোধে রাজ্য সরকার কনটেইনমেন্ট জোনগুলিতে আগামী ৩০ শে নভেম্বর পর্যন্ত লকডাউনের বিধিনিষেধ জারি থাকার কথা জানিয়েছে। আজ নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে লকডাউন চলা এলাকায় সব বিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। একমাত্র ক্রীড়াবিদের প্রশিক্ষণ ছাড়া সুইমিং পুল বন্ধ থাকবে বলে […]
সমুদ্রে নৌকো ও ট্রলার ডুবির ঘটনা আটকাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- রাজ্য সরকার মাঝ সমুদ্রে নৌকা ও ট্রলারডুবির ঘটনা আটকাতে নতুন প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা, ‘ইসরো’-র থেকে প্রযুক্তি সহায়তা নেওয়া হচ্ছে। মৎস্য দফতর সূত্রে জানা গেছে ট্রলারে দুর্ঘটনা ঠেকাতে ইসরোর উদ্ভাবিত এই দ্বিপাক্ষিক যোগযোগ বা ‘টু ওয়ে কমিউনিকেশন’ প্রযুক্তি বিশেষ ভাবে কার্য্যকর। এর মাধ্যমে ট্রলারে বিশেষ ধরনের ডিভাইস বসানো […]








