হাওড়া, ৩১ আগস্ট:- সড়ক নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের উদ্যোগে যানবাহনের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালিত হলো। মঙ্গলবার কলকাতার হেস্টিংস ক্রসিংয়ে দুপুর ১২টা থেকে ওই কর্মসূচি শুরু হয়। তিন ঘন্টাব্যাপী ওই অনুষ্ঠানে এদিন যানবাহনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ট্রাফিক গার্ড সূত্রের খবর, এদিন হেস্টিংস ক্রসিংয়ে চারটি বিভিন্ন ধরণের মেকানিক্স এবং মেকানিক্যাল সার্জেন্টের উপস্থিতিতে যানবাহন (সকল বিভাগ) স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে গাড়ির ব্রেক, লাইট, টায়ার/এয়ার প্রেসার, স্টিয়ারিং মুভমেন্ট, ভেহিকেল পেপারস, গিয়ার ফাংশন এবং বডি কন্ডিশনের মতো যানবাহন সম্পর্কিত বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়। গাড়ির মালিক অথবা ড্রাইভারকে তাদের যানবাহনগুলির রক্ষণাবেক্ষণ সম্পর্কিত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। “সেফ ড্রাইভ” সংক্রান্ত কিছু নিয়ম ও কৌশল নিয়েও আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ইন্সপেক্টর এস এম মনিরুল ইসলাম, ইন্সপেক্টর কৃষ্ণেন্দু গুপ্ত, ইন্সপেক্টর শৈবাল পাল, সার্জেন্ট অনির্বাণ দাস, সার্জেন্ট সুপ্রভাত ঘোষ এবং সার্জেন্ট সুজয় কুমার সাহা।
Related Articles
পঞ্চায়েত নির্বাচন আসন্ন, আগামী সপ্তাহ থেকেই জেলা সফর শুরু মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৪ জানুয়ারি:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন। তার আগে প্রশাসনিক কাজে আরও বেশি গতি আনতে আগামী সপ্তাহ থেকেই ফের একদফা জেলা সফর শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রের খবর, আগামী ১৬ জানুয়ারি, সোমবার থেকে পাঁচদিনের সফকে মুর্শিদাবাদ আলিপুরদুয়ার যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর সোমবার মুখ্যমন্ত্রী যেতে পারেন মুর্শিদাবাদ জেলায়। মুর্শিদাবাদের সাগরদিঘিতে কর্মসূচি রয়েছে তাঁর। এরপর […]
সারাদিন পাখা ঘুরলেও বিল উঠবে সামান্য, এমনই পাখা তৈরি করে চমক হুগলিতে।
হুগলি, ১৭ আগস্ট:- বিদ্যুৎ খরচ নিয়ে চিন্তা দূর! সারাদিন পাখা ঘুরলেও বিদ্যুৎ বিল উঠবে সামান্য। এমনি বিদ্যুৎ সাশ্রয়কারী পাখা তৈরী করে চমক হুগলির সুগন্ধার একটি সংস্থার। পোলবার সুগন্ধা পুরুষোত্তমবাটিতে সাইনোশিয়র কারখানায় টাইফোজ বিএলডিসি পাখার শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, দমকল বিভাগের এডিজি নীলাদ্রি […]
করোনা আতঙ্কের মধ্যেই পরিবারে খুশির সংবাদ , তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ।
হুগলি ,৩১ মার্চ:- করোনা আতঙ্কের মধ্যেই পরিবারে খুশির সংবাদ নিয়ে এলেন এক গৃহবধূ। তিন সন্তানের জন্ম দিলেন এক প্রসূতি l হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে l গত রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে কোন্নগর এর বাসিন্দা পূর্ণিমা পারভীন ভর্তি হয় এই হাসপাতালে l রাতে দুই কন্যা ও এক পূত্রের জন্ম হয় l যদিও পরে এক কন্যা সন্তানকে চিকিৎসার […]








