হাওড়া, ২০ নভেম্বর:- হাওড়ার মালিপাঁচঘড়ায় একটি বেসরকারি হোমে (শিশু আশ্রম) হানা দিলো পুলিশ। চলল ধরপাকড়। স্থানীয় শ্রীরাম ঢ্যাং রোডের ওই সেন্টারে শুক্রবার রাতে অতর্কিতে হানা দেয় পুলিশ। জানা গেছে, ওয়েলফেয়ার সোসাইটির নামে স্পেশালিস্ট এডাপটেশন এজেন্সি চলছিল সেখানে। বেশ কয়েক বছর আগে থেকেই সেন্টারটি চলছিল। হাওড়ার প্রাক্তন ডেপুটি মেয়রের পুত্র এবং পুত্রবধূর তত্ত্বাবধানে চলত এই এজেন্সি […]
এই মুহূর্তে
সরকারি হসপিটালের জমি দখলমুক্ত করতে এবার উদ্যোগী হলো রাজ্য সরকার।
কলকাতা, ২০ নভেম্বর:- সরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজের জমি – সম্পত্তি অবিলম্বে দখলদারি মুক্ত করতে উদ্যোগী হল রাজ্য সরকার।তাদের দ্রুত সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। এক সপ্তাহের মধ্যে এই সব দখলদারদের সরিয়ে দিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। রাজ্যের যে সব হাসপাতাল এবং মেডিকেল কলেজ চত্বর অবৈধভাবে দখল হয়ে রয়েছে আগামী ২৫ তারিখের মধ্যে তাদের সরিয়ে […]
পূর্ত দপ্তরের কাজের জন্য রাতের দিকে বালির নিমতলা হয়ে ঘুরপথে চলবে গাড়ি।
হাওড়া, ২০ নভেম্বর:- পূর্ত দপ্তরের কাজের জন্য রাতের দিকে বালির নিমতলা হয়ে ঘুরপথে চলবে সব গাড়ি। শনিবার রাত ১১টা থেকে পুরানো বালি ব্রিজের সাউথ ভায়াডাক (বালি থেকে দক্ষিণেশ্বর যাওয়ার রাস্তা) রাস্তা ব্রিজের কাজের জন্য বেশ কয়েকদিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পূর্ত দপ্তর। রাত ১১টা থেকে ভোর ৫টা অবধি রাস্তা বন্ধ রেখে মেরামতের কাজ চলবে। এরজন্য দক্ষিণেশ্বর […]
চুঁচুড়ায় গুলিবিদ্ধ যুবক।
হুগলি, ২০ নভেম্বর:- গভীর রাতে শ্যুটআউট চুঁচুড়ায়। ঘটনায় গুলিবিদ্ধ এক তরুন প্রান বাঁচাতে প্রায় কয়েকঘন্টা গঙ্গা পারে লুকিয়ে রইলো। সকালে গুলিবিদ্ধ অবস্থাতেই বাইক নিয়ে ওই তুরুন চলে এলো রবীন্দ্রনগরে নিজের বাড়িতে। তড়িঘড়ি তাঁকে প্রথমে চুঁচুড়া সদর হাসপাতাল এবং পরে কোলকাতায় নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ বছর ২০-র তরুনের নাম দীপ মন্ডল। বাড়ি চুঁচুড়ার রবীন্দ্রনগর বিষ তারিখ […]
স্কুলে সময় মেনে ক্লাস করানোবদলের দাবিতে সরব শিক্ষক-শিক্ষিকারা।
কলকাতা, ১৯ নভেম্বর:- কোভিড পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত মঙ্গলবার থেকে চালু হওয়া স্কুলে যে সময় মেনে ক্লাস নেওয়া হচ্ছে শিক্ষক-শিক্ষিকাদের তরফে তা বদল করার দাবি জানানো হয়েছে। রাজ্যে গত তিন দিনের স্কুলের সার্বিক রিপোর্ট নিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকরা আজ বিভিন্ন জেলার স্কুলের প্রধান শিক্ষক ও জেলা বিদ্যালয় পরিদর্শকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেখানে […]
পরীক্ষায় বসার অনুমতির দাবিতে দাসনগর আই, টি,আইতে বিক্ষোভ।
হাওড়া, ১৯ নভেম্বর:- লকডাউনের কারণে অনলাইনে প্রায় এক বছরে ক্লাস চলেছে। এরপর কয়েক মাস আগে গত সেপ্টেম্বর থেকে হাওড়ার দাস নগরের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান আইটিআই এ শুরু হয়েছে অফলাইন বা ক্লসরুমে ক্লাস করা। সামনেই পরীক্ষা। সব ছাত্র-ছাত্রীদের অ্যাডমিট কার্ড এলেও তাদের মধ্যে অনেককেই পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অনলাইন ক্লাসের উপস্থিতিকে হিসেবে […]
ক্লাসে বেঞ্চ বাজানোর অভিযোগে , শিক্ষকের হাতে প্রহৃত ছাত্র।
হুগলি, ১৯ নভেম্বর:- ২০ মাস পরে স্কুল খুলে পঠনপাঠন শুরু হয়েছে।স্কুল খুলতেই পড়াশোনার ফাঁকে ক্লাসে বন্ধুদের সঙ্গে হৈহুল্লোরে মাততে শুরু করেছে ছাত্রছাত্রীরা। আর শাস্তিও জুটছে। গত বুধবার উত্তরপাড়া অমরেন্দ্র বিদ্যাপীঠ (বালক) হাই স্কুলে দশম শ্রেনীতে টিফিনের পরে ক্লাসে ছাত্ররা বেঞ্চ বাজিয়ে গান করছিলো। ক্লাসের পাশ দিয়ে সেই সময় যাচ্ছিলেন জীবন বিজ্ঞানের শিক্ষক গৌতম রুইদাস। তিনি […]
আসন্ন রবি মরশুমে ৭৬ লক্ষ কৃষককে অর্থ সাহায্য করবে রাজ্য সরকার।
কলকাতা, ১৯ নভেম্বর:- আসন্ন রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্যের ৭৬ লক্ষ কৃষককে আড়াই হাজার কোটি টাকার বেশি অর্থ সাহায্য করবে রাজ্য সরকার। ১৩ লক্ষ ৫৫ হাজারের বেশি নতুন উপভোক্তা এই মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের সহায়তা পাচ্ছেন বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। কৃষি দফতর সূত্রে খবর গত আগস্ট মাসে দুয়ারে সরকার শিবিরের এই […]
হুগলির অন্যতম প্রাচীন রাস উৎসব পালিত হচ্ছে শ্যামবল্লভপুরে।
মহেশ্বর চক্রবর্তী, ১৯ নভেম্বর:- হুগলি জেলার প্রাচীন রাস উৎসবগুলির মধ্যে অন্যতম হলো আরামবাগ মহকুমার গোঘাটের শ্যামবল্লভপুরের রাস উৎসব। হুগলি জেলার গোঘাটের এই জনপদটি প্রায় ৩০০ থেকে ৪০০ বছরের প্রাচীন। প্রাচীনকালে জলপথের মাধ্যমে যখন যোগাযোগ ব্যবস্থা ছিলো তখন থেকেই এই জনপদে রাস উৎসবের প্রচলন হয়। কিন্তু কিভাবে এবং কার হাত ধরে এই রাস উৎসবের প্রচলন হয় […]
বিনা লাইসেন্সে চিকিৎসা ! ধৃত হাওড়ার দুই দন্ত চিকিৎসক।
হাওড়া, ১৯ নভেম্বর:- বিনা লাইসেন্সে চিকিৎসা করার অভিযোগ। ধৃত হাওড়ার দুই দন্ত চিকিৎসক। হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ লিলুয়া ও হাওড়া থেকে দুই ভুয়ো ডেন্টাল ডাক্তারকে গ্রেফতার করেছে। সিআইডির মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের আবেদনের ভিত্তিতে তদন্ত করা হয়েছিল। অভিযোগ, এরা গত কয়েক বছর ধরে অবৈধভাবে চিকিৎসার কাজ করছিল। ধৃতদের নাম রবীন্দ্র সরণি লিলুয়ার নীরজগুপ্ত […]











