এই মুহূর্তে জেলা

মধুচক্রের অভিযোগে উত্তাল চুঁচুড়ার কাপাসডাঙ্গা।

সুদীপ দাস, ৮ জানুয়ারি:- মধুচক্রের অভিযোগে উত্তাল হয়ে উঠলো চুঁচুড়ার ১নম্বর কাপাসডাঙ্গা এলাকা। ঘটনায় অভিযুক্ত এক মহিলাকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতের এই ঘটনায় রিতীমত উত্তপ্ত হয়ে ওঠে ওই এলাকা। স্থানীয় সূত্রে খবর এলাকার এক ডেকরেটর ব্যাবসায়ী লালু চক্রবর্তী, তাঁর স্ত্রী এবং মেয়ের সাথে ওই বাড়িতে বছর ৩০এর এক মহিলা ভাড়া থাকতো। অভিযোগ ওই […]

এই মুহূর্তে জেলা

প্লাস্টিক মুক্ত করতে পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করলো আরামবাগ।

মহেশ্বর চক্রবর্তী, ৭ জানুয়ারি:- পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশকে প্লাস্টিক মুক্ত করতে পরিবেশ বান্ধব রাস্তা তৈরি করলো হুগলি জেলার আরামবাগ ব্লক প্রশাসন। পরীক্ষামুলক ভাবে বজ্য প্লাস্টিক কে কাজে লাগিয়ে পিচের রাস্তা তৈরী করা পর এই প্রথম একটু বড়ো স্কেলের রাস্তা তৈরি করলো আরামবাগ ব্লক প্রশাসন। এদিন আরামবাগের বুলুন্ডি শ্মশান কালিতলা থেকে প্রধান সড়ক পযন্ত রাস্তাটি […]

এই মুহূর্তে জেলা

রাস্তা থেকে সরে দাঁড়ানোর কথা বলাতে শিক্ষককে বেধড়ক মারধর।

সুদীপ দাস, ৭ জানুয়ারি:- রাস্তা থেকে সরে দাঁড়ানোর কথা বলাতে বেধড়ক মারধর করা হলো একজন ৫৫ বছরের বয়স্ক শিক্ষককে। ঘটনাটি ঘটেছে চাঁপদানি তেলিনিপাড়া এলাকায়। কৌশিক ব্যানার্জি ৫৫ বছর বয়স চন্দননগর প্রবর্তক স্কুলের শিক্ষক তিনি আজ সন্ধে বেলায় তেলিনিপাড়া কৃষ্ণপুরে তার নিজের বাড়ি থেকে বেরিয়ে বাজারে যাচ্ছিলেন কিছু কেনাকাটা করার জন্য। সেই সময় রাস্তার ওপর জনা […]

এই মুহূর্তে কলকাতা

পুরভোটের জমায়েতের উর্ধ্বসীমা ৫০০ থেকে কমিয়ে আড়াইশো করলো কমিশন।

কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্যে করোনা সংক্রমণের উর্ধ্বগতির প্রেক্ষিতে রাজ্যে আসন্ন পুরভোটের প্রচারে রাজ্য নির্বাচন কমিশন আরও কঠোর বিধি নিষেধ জারি করা হয়েছে। খোলা যায়গায় নির্বাচনী সভায় ৫০০-র পরিবর্ত ২৫০ লোকের জমায়েত করা যাবে। প্রচারসভা বা মিছিলের বদলে ডিজিটাল মাধ্যমে প্রচারেও বাড়তি জোর দেওয়া হয়েছে কমিশনের তরফে। প্রসঙ্গত, ১৭ পর্যবেক্ষকের পাঁচ প্রচার সভায় জনই বর্তমানে কোভিড […]

এই মুহূর্তে কলকাতা

করোনা পরিস্থিতিতে বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার।

কলকাতা, ৭ জানুয়ারি:- করোনা পরিস্থিতিতে শহরের রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে আরও উদ্যোগী হল রাজ্য সরকার। ফিটনেস সার্টিফিকেটের জন্য বসে যাওয়া বাসগুলি যাতে অবিলম্বে যাতে পথে নামতে পারে সেজন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে। বাসমালিক সংগঠনগুলির কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী শহর ও শহরতলির প্রায় তিনশ বাস শুধুমাত্র ফিটনেস সার্টিফিকেটের অভাবে পথে […]

এই মুহূর্তে জেলা

পানশালা খোলা, বন্ধ পাঠশালা। এসএফআই এর বিক্ষোভ হাওড়ায়।

হাওড়া, ৭ জানুয়ারি:- সব পানশালা খোলা রয়েছে। অথচ বন্ধ শুধুই পাঠশালা। নিয়ম বিধি মেনে স্কুল কলেজ খোলার দাবি নিয়ে এসএফআইয়ের ডেপুটেশন ও বিক্ষোভ হলো হাওড়ায়। শুক্রবার বিকেলে স্লোগান দিতে দিতে মিছিল করে আসেন এসএফআই কর্মীরা। যদিও জেলাশাসকের দপ্তরে যাবার আগেই মহাত্মা গান্ধী রোডে ব্যারিকেড করে এসএফআই সদস্যদের আটকায় পুলিশ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। এই […]

এই মুহূর্তে জেলা

“হাওড়ায় মঙ্গলাহাট বন্ধ কেন”, কোনা এক্সপ্রেসওয়েতে অবরোধ।

হাওড়া, ৭ জানুয়ারি:- হাওড়ায় মঙ্গলাহাট বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ১১৭ নম্বর জাতীয় সড়ক কোনা এক্সপ্রেসওয়েতে অবরোধ করলেন স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার দুপুরে ওই অবরোধ হয়। অবরোধকারীদের দাবি যখন সব কিছু খোলা রয়েছে শুধুমাত্র হাওড়ার মঙ্গলাহাটই বা বন্ধ কেন। হাট বন্ধ থাকায় তাদের রুজি-রুটির টান পড়েছে। অবিলম্বে মঙ্গলাহাট খোলার দাবিতে এদিন অবরোধ হয়। ব্যবসায়ীদের অভিযোগ, অন্যান্য সব […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় সিএমওএইচ এর দপ্তরের সামনে আশা কর্মীদের বিক্ষোভ।

হাওড়া, ৭ জানুয়ারি:- দীর্ঘ করোনাকালে কাজের চাপ বাড়লেও বাড়েনি উৎসাহ ভাতা। এমনকি সময়মতো মেলে না ইনটেনসিভও। কিছুদিন ধরেই এই অব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছিলেন আশাকর্মীরা। শুক্রবার হাওড়ায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান আশাকর্মীরা। এদিন মুখ্য স্বাস্থ্য আধিকারিকের হাতে দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপিও তুলে দেন তাঁরা। পারিশ্রমিক বাড়ানোর পাশাপাশি তাঁদের যে উৎসাহ ভাতা […]

এই মুহূর্তে কলকাতা

উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে ৩০০ কোটি টাকা খরচ করবে রাজ্য।

কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্য সরকার উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে তিনশো কোটি টাকা খরচ করবে। নতুন কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল এর মাধ্যমে উত্তরবঙ্গের আট জেলার কৃষি ও কৃষকের উন্নয়নে আগামী সাত বছরে এই টাকা খরচ করা হবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে কোনও সিকিউরিটি মানি ছাড়াই বিভিন্ন ক্ষুদ্র সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী […]

এই মুহূর্তে জেলা

কন্টেনমেন্ট জোনে আক্রান্ত পরিবারের কাছে খাবারপৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে হাওড়া পুরসভা।

হাওড়া, ৭ জানুয়ারি:- হাওড়া সিটি পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে মাইক্রো কন্টেনমেন্ট জোনে আক্রান্ত পরিবারের কাছে ছাতু, ফল, হরলিক্স, বিস্কুট, শুকনো খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিচ্ছে হাওড়া পুরসভা। শুক্রবার দুপুরে পুরভবনে এক সাংবাদিক বৈঠকে এবিষয়ে হাওড়ার পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানিয়েছেন, একই পরিবারের অনেকেই করোনা আক্রান্ত হলে সেখানে একটা সমস্যা দেখা দিচ্ছে। সেই জায়গা […]