সুদীপ দাস, ১০ জানুয়ারি:- বেআইনীভাবে স্কুল খুলে রাখার বিরুদ্ধে আইনত ব্যাবস্থা হবে। বড়লোকের জন্য একরকম আইন আর গরীবের জন্য অন্যরকম আইন এটা তো হতে পারে না। শনিবার সকালে ইমামবাড়ার সন্নিকটে একটি বেসরকারী ইংরেজী মাধ্যম স্কুল চত্ত্বরে দাঁড়িয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই মত প্রকাশ করেছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সোমবার বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে বৈঠকের পর সেই […]
এই মুহূর্তে
১৮ কোটির হেরোইন পাচার করতে গিয়ে এসটিএফের জালে বাবা-ছেলে।
হাওড়া, ১০ জানুয়ারি:- ১৮ কোটির হেরোইন পাচার করতে গিয়ে এসটিএফের জালে বাবা-ছেলে। হেরোইন পাচারের অভিযোগে গ্রেফতার হলো বাবা ও ছেলে। রবিবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল বর্ধমান শহরে বাবর মন্ডলের বাড়িতে হানা দেয়। গ্রেপ্তার হন বাবর মণ্ডল ও তাঁর ছেলে রাহুল মন্ডল। এদের বাড়ি তল্লাশি করে এসটিএফ ১৩ কেজি হেরোইন উদ্ধার করে […]
নিভৃত বাসের নিয়ম পরিবর্তন , রাজ্য স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকা।
কলকাতা, ১০ জানুয়ারি:- রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। তবে স্বস্তির খবর এই যে এবার অধিকাংশ আক্রান্তরা সুস্থ হয়ে উঠছেন দ্রুতগতিতে। সেদিকে তাকিয়ে উপসর্গহীন বা মৃদু উপসর্গ বিশিষ্ট করোনা রোগীদের নিভৃতাবাসের মেয়াদ কমিয়েছে কেন্দ্রীয় সরকার। এবার তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যেও নিভৃত বাসের নিয়ম পরিবর্তন করা হল। রাজ্য স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হোম […]
কোভিড পরিস্থিতি পর্যালোচনায় সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন মুখ্যসচিব।
কলকাতা, ১০ জানুয়ারি:- রাজ্যের কোভিড পরিস্থিতি পর্যালোচনায় মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এক সন্ধ্যায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। ভার্চুয়াল ওই বৈঠকে সব জেলার জেলাশাসক পুলিশ সুপার এবং পুলিশ কমিশনাররা উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা এবং স্বাস্থ্য সচিব নারায়ন স্বরূপ নিগম ও থাকবেন ওই বৈঠকে।
আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হলো।
কলকাতা, ১০ জানুয়ারি:- সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সাড়ে ৭ লক্ষ স্বাস্থ্যকর্মী, সাড়ে ১০ লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধা এবং ২২ লক্ষ কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তি এই বুস্টার ডোজ পাবেন।প্রথম দিনে ফ্রন্টলাইনার এবং প্রবীণ নাগরিক মিলিয়ে ২ লাখ নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া রয়েছে বলে স্বাস্থ্য দফতর […]
পিকনিকে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে মারধর , অভিযোগে গ্রেপ্তার চার।
আরামবাগ, ১০ জানুয়ারি:- ডিজে বক্স বাজানোকে কেন্দ্র মারধর। আর এর জেড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলে। ধৃতদের নাম রাহুল দুলে, সুমন রায়, মনোহর দুলে ও আকাশ দুলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারায় পিকনিকে সকাল থেকেই তারস্বরে ডিজে বাজছিল আরামবাগের নওপাড়ায়। এলাকার মানুষ অতিষ্ঠ […]
সাতসকালেই ট্রেন অবরোধ পান্ডুয়ায়।
হুগলি, ১০ জানুয়ারি:- জিটি রোডের উপর রেলওয়ের ক্রসিং সংলগ্ন রাস্তা সারানোর দাবীতে রেল অবরোধ। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া-বর্ধমান মেন লাইনের পান্ডুয়া সিমলাগড়ের মাঝে সিমলাগড় ১৯নম্বর রেল গেটে। স্থনীয়দের বক্তব্য দীর্ঘদিন রেলকে ওই ক্রসিং-এর রাস্তা সারানোর দাবী জানালেও কোন কাজ হয়নি। প্রতিদিনই ওই ক্রসিং-এ ঘটছে দূর্ঘটনা। আজ তাই ক্রসিং-এর উপর দাঁড়িয়ে ট্রেন […]
প্রশাসনের নির্দেশ অমান্য করেই হাওড়ায় বসল মঙ্গলাহাট।
হাওড়া, ১০ জানুয়ারি:- প্রশাসনের নির্দেশ অমান্য করেই সোমবার সকালে হাওড়ায় বসল মঙ্গলাহাট। পুলিশ এসে হাট তুলে দিলো।প্রশাসনের তরফে আগেই নির্দেশ ছিল চলতি সপ্তাহে করোনা পরিস্থিতিতে বসবে না হাওড়ার মঙ্গলাহাট। কিন্তু সোমবার প্রথম দিনেই প্রশাসনিক নির্দেশ অমান্য করে ব্যবসায়ীরা পসরা সাজিয়ে বসে পড়েন মঙ্গলাহাটে। খবর পেয়েই ছুটে আসে পুলিশ। কিছুক্ষণের মধ্যেই হাওড়া থানার পুলিশ এসে হাটের […]
করোনা আক্রান্তের বাড়িতে রান্না করা খাবার পৌঁছানোর সিদ্ধান্ত সরকারের।
কলকাতা, ৯ জানুয়ারি:- রাজ্য সরকার কলকাতা ও সংলগ্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর হোম ডেলিভারি পরিষেবার মাধ্যমে কোভিড রোগীদের বাড়িতে সুষম খাদ্য পৌঁছে দেবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। আগামিকাল থেকেই এই পরিষেবা শুরু হচ্ছে। প্রশাসনিক সূত্রে খবর, করোনা আক্রান্তদের চিকিৎসকদের পরামর্শে সম্পূর্ণ […]
ওমিক্রন দানব সেজে মাস্কহীন মানুষদের সচেতন করা হলো হাওড়ায়। বিলি করা হলো মাস্ক।
হাওড়া, ৯ জানুয়ারি:- রবিবার সকালে হাওড়ার বাজারে অনেকের মুখেই দেখা গেলো না মাস্ক। এবার তাই ওমিক্রন দানব সেজে মাস্কহীন মানুষদের সচেতন করা হলো। বিলি করা হলো মাস্ক। শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এদিন কদমতলা বাজারে কোভিড সচেতনতা নিয়ে প্রচার চালানো হয়। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দানবের কাল্পনিক রূপ ধরে মানুষকে সচেতনার বার্তা দেওয়া […]











