জলপাইগুড়ি, ২১ জানুয়ারি:- জলপাইগুড়ি পুরসভা এলাকায় চলছে এলাকাভিত্তিক দোকান বাজার বন্ধের বিধিনিষেধ। শহরে বেড়ে চলা করোনা সংক্রমণ ঠেকাতে জলপাইগুড়ি জেলা প্রশাসন এবং পুর প্রশাসন শহরের ব্যবসায়ীদের সম্মতিক্রমে এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। গতকাল থেকে শুরু হয়েছে এই এলাকাভিত্তিক বনধ। আজ বনধ থাকছে শহরের স্টেশন বাজার, বাবু পাড়া, পোস্ট অফিস মোড়, তেলি পাড়া, ২ নং […]
এই মুহূর্তে
ভিক্ষা চাইতে এসে জল খাওয়ার নাম করে মহিলাকে বেঁধে রেখে ডাকাতি হাওড়ায়।
হাওড়া, ২০ জানুয়ারি:- ভিক্ষা চাইতে এসে জল খাওয়ার নাম করে জোর করে ঘরের মধ্যে ঢুকে মহিলাকে বেঁধে রেখে ডাকাতি ও লুটপাটের ঘটনা ঘটেছে হাওড়ার সাঁকরাইলে। বাড়ির গৃহবধুকে বেঁধে রেখে শ্লীলতাহানি, মারধর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পেটে লোহার রড ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। জানা গেছে, প্রায় ৫ লক্ষ টাকার গহনা ও ৫০ হাজার […]
আইনজীবীর উপর হামলার অভিযোগ। উত্তেজনা এলাকায়।
হাওড়া, ২০ জানুয়ারি:- হাওড়ার জগৎবল্লভপুরে এক আইনজীবীর উপর হামলার অভিযোগ উঠেছে। জানা গেছে, একটি বিবাহ বিচ্ছেদের মামলাকে কেন্দ্র করে গন্ডগোলের জেরেই হাওড়া আদালতের ওই আইনজীবীকে শারীরিক নিগ্রহ করা হয়। এই ঘটনায় দুই রাজনৈতিক দলের মধ্যে চাপানউতোর শুরু হলেও এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই বলে স্থানীয় সূত্রের খবর। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার […]
নিম্নমানের সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে নদীবাঁধ , দুর্নীতির অভিযোগ আরামবাগে।
আরামবাগ, ২০ জানুয়ারি:- নদীবাঁধ নির্মানে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠলো হুগলি জেলার আরামবাগ ব্লকের সালেপুরে। নিম্নমানের সামগ্রী ব্যবহার থেকে শুরু করে বাঁধ নিয়ে ব্যাপক গোলযোগের অভিযোগ উঠলো। বোল্ডার, ঝামা ব্যবহার না করে বড়ো বড়ো মাটির চাঁই ব্যবহার করে তার ওপর সামান্য বালির বস্তা ফেলা হচ্ছে বলে অভিযোগ তুলে গ্রামবাসিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। এই ক্ষোভ […]
ভুয়ো বোমাতঙ্ক। মিললো ডিজিটাল তালা।
হাওড়া, ২০ জানুয়ারি:- নবান্নের কাছে ব্রিজের উপরে ভুয়ো বোমাতঙ্ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় ব্রিজের শার্প বেন্ডের কাছে কাজীপাড়াগামী র্যাম্পের উপরে একটি ধাতব বস্তু পড়ে থাকতে দেখা যায়। সেটি দেখে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বম্ব স্কোয়াডের আধিকারিকরা সেটি পরীক্ষা করে জানতে পারেন বস্তুটি বোমা নয়, ওটা একটি ডিজিটাল তালা। […]
খরদায় আহত চিকিৎসকের বাড়িতে অর্জুন সিং।
উঃ২৪পরগনা, ২০ জানুয়ারি:- গত ১৫ই জানুয়ারি বিলকান্ডা বোর্ডঘর অঞ্চলের বাসিন্দা পেশায় চিকিৎসক আশুতোষ কীর্তনীয়ার বাড়িতে বোমা ছোড়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল সমর্থক রনিদের বিরুদ্ধে। আজ আক্রান্ত চিকিৎসকের বাড়িতে দেখা করতে গেলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। পরিবারের সাথে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং জানালেন বর্তমান পরিস্থিতিতে রাজ্যে কোন মানুষ সুরক্ষিত নেই। […]
আইএএস ক্যাডার আইন সংশোধন নিয়ে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২০ জানুয়ারি:- আইএএস ক্যাডার আইন সংশোধন নিয়ে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ দ্বিতীয়বার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কেন্দ্রের তরফে ওই প্রস্তাবের একটি সংশোধনী সম্প্রতি রাজ্যকে পাঠানো হয়েছে যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর আরও পরিপন্থী বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ। সেকারণে একই সপ্তাহে এই বিষয়ে প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার চিঠি দিতে বাধ্য হলেন বলে তিনি জানিয়েছেন। দ্বিতীয় চিঠিতেও […]
ন্যায্য মূল্যের থেকে বেশি দামে সার বিক্রি করা যাবে না , জানালেন কৃষিমন্ত্রী।
কলকাতা, ২০ জানুয়ারি:- ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করা যাবে না। এমনকী সারের সঙ্গে অন্য কিছু কিনতে কৃষকদের বাধ্য করা যাবে না। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক ডেকে সব সার প্রস্তুতকারক সংস্থাগুলিকে স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন। কৃষিমন্ত্রীর নির্দেশ যাতে অমান্য করা না হয় তা দেখার জন্য জেলা শাসকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কিছুদিন ধরেই […]
বাংলা আকাদেমির নতুন চেয়ারম্যান হলেন ব্রাত্য বসু।
কলকাতা, ২০ জানুয়ারি:- পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির নতুন চেয়ারম্যান হলেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু। সম্প্রতি শাঁওলি মিত্রের প্রয়াণে এই পদটি শূন্য হয়েছিল৷ তাঁর জায়গায় ব্রাত্য বসু কে নিয়োগ করার কথা জানিয়ে রাজ্যের তথ্য সংস্কৃতি দফতর বিজ্ঞপ্তি জারি করেছে৷ তাঁকে নিয়ে একাডেমির ১৩ জন সদস্য হলেন। এরা হলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুবোধ সরকার, […]
দিনেদুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ায়।
সুদীপ দাস, ২০ জানুয়ারি:- দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য চুঁচুড়ার ১নম্বর কাপাসডাঙ্গায়। বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা তথা ইলেকট্রিক মিস্ত্রী উদয় পাল কাজে ছিলেন। ঘরে ছিলেন শুধুমাত্র উদয়ের ভাইয়ের স্ত্রী রুমকি পাল। সকাল ১১টা নাগাদ রুমকিদেবী ঘরে তালা লাগিয়ে চাবিটি গ্রীলে রেখে পাশেই বাপের বাড়িতে যান। আধঘন্টা পর উদয় কাজের জন্য টুলবক্স নিতে এসে দেখেন ঘরের তালা […]










