হাওড়া, ২১ জানুয়ারি:- ভুয়ো ক্রেডিট কার্ড সংস্থার ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার বেলুড়ের শপিং মলের কর্মী। খোয়ালেন প্রায় ৫১ হাজার টাকা। অনলাইনে প্রতারণার শিকার হন তিনি। অনলাইন ক্রেডিট কার্ডের ওটিপি দিয়ে প্রায় ৫১ হাজার টাকা খুইয়েছেন তিনি। বেলুড়ের শপিং মলের ওই কর্মী সুশান্ত সাহা বেলঘড়িয়া নিমতার বাসিন্দা। তিনি ইতিমধ্যেই বেলুড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের […]
এই মুহূর্তে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার টিকিট ছিনিয়ে নিল চন্দননগরের অভিষেক।
সুদীপ দাস, ২১ জানুয়ারি:- দাদার পরে ভাই। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের টিকিট ছিনিয়ে নিল ঈশান পোড়েল এর ভাই অভিষেক পোড়েল। করোনার কারণে সুযোগ পেলেও ফের একবার উৎসাহে মাতোয়ারা চন্দননগর। চূড়ান্ত দরিদ্র পরিবারের অভিষেকের বাড়িতে বাড়তিএকটা মোবাইল ফোন ও নেই। এদিন সন্ধ্যায় কোনরকমে মাকে খবর জানায় অভিষেক। তারপরে মা অনিমা পাল আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে ন। অভিষেকের […]
কলকাতা বিমানবন্দরের ধাঁচে রাজ্যে চতুর্থ বিমানবন্দর তৈরির জন্য চলছে জমির খোঁজ।
কলকাতা, ২১ জানুয়ারি:- কলকাতা বিমানবন্দরের পরিপূরক হিসেবে রাজ্যে চতুর্থ বিমানবন্দর তৈরির জন্য জমির খোঁজ চলছে। দক্ষিণ ২৪ পরগণার ভাঙড়ে প্রস্তাবিত এই বিমান বন্দরের জন্য জমির খোঁজ চলছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে চতুর্থ বিমানবন্দরের জন্য জমি খোঁজার নির্দেশ দেন।এদিন ভাঙর বিডিও অফিসে জেলা প্রশাসন এবং পঞ্চায়েত […]
বৃদ্ধ দানবীর দম্পতির ভিটে দখল জমি মাফিয়াদের , নির্বিকার পুলিশ !
সুদীপ দাস, ২১ জানুয়ারি:- ব্যান্ডেল স্টেশন রোড ধরে সোজা করোলা মোড় থেকে করোলা কালিবাড়ির দিকে বাঁক নিয়ে বেশকিছুটা রাস্তা যাওয়ার পর একটি বিশাল মাঠ শেষে দোতলা বাড়ি। পুরনো কড়ি বর্গার এই দ্বিতল বাড়িতেই বাস বৃদ্ধ দম্পতি গুরুচরন দাস(৮৬) এবং মায়ারানী দাস (৮১)-এর। পোলবা থানার অন্তর্গত এই করোলা এলাকা দেবানন্দপুর পঞ্চায়েতের অন্তর্ভুক্ত। এলাকায় কয়েকবিঘা সম্পন্ন খেলার […]
মদ, বার, রেস্টুরেন্টে করোনা নেই , শুধু স্কুলেই ঘটছে করোণা – শুভেন্দু।
পূর্ব মেদিনীপুর, ২১ জানুয়ারি:- রাজ্য জুড়ে দ্রুত স্কুল খোলার দাবী জানিয়ে সম্প্রতি মামলা হয়েছে কলকাতা উচ্চ আদালতে। এবার স্কুল খোলার দাবীতে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার নন্দীগ্রামের বিরুলিয়ায় জনসভায় এসে ছাত্রছাত্রীদের পক্ষে সওয়াল করেন তিনি। শুভেন্দুর মতে, “সরকার বাহাদূরের কাছে আবেদন করব, গ্রামের গরীব ছাত্রছাত্রীদের কথা ভেবে ছাত্রছাত্রীদের ভ্যাকসিনের ব্যবস্থা করবেন এবং […]
বর্ধমানের ভাতার থেকে নিখোঁজ হওয়া বাবাকে ৯ দিন পর হাওড়া থেকে ফিরে পেয়ে খুশি দুই ছেলে।
হাওড়া, ২১ জানুয়ারি:- চুল দাড়ি কাটার জন্য বাড়ি থেকে গত ১৩ জানুয়ারি বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন বর্ধমানের ভাতার থানা এলাকার মাহাতা গ্রামের বাসিন্দা মইনুদ্দিন সেখ (৬৮)। পিতার নিখোঁজের ঘটনায় বর্ধমানের ভাতার থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন তাঁর দুই সন্তান। কয়েকদিন আগেই তাঁকে হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড ফ্যাক্টরির সামনে অসুস্থ অবস্থায় দেখতে পান সমাজসেবী এক মহিলা। এরপরেই […]
সাঁকরাইলের ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আতঙ্কে এলাকার বাসিন্দারা।
হাওড়া, ২১ জানুয়ারি:- ভিক্ষা চাইতে এসে জল খাওয়ার নাম করে জোর করে ঘরের মধ্যে ঢুকে গৃহবধূকে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছিল হাওড়ার সাঁকরাইলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ঘটনা ঘটে। ভিক্ষা ও জল খাওয়ার নাম করে বাড়িতে ঢুকে গৃহবধূকে মারধর করে ব্যাপক লুটপাট চালিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা। সাঁকরাইল থানা এলাকার থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের চন্দ্রবাটী স্কুল মাঠ […]
ধারালো ছুরি দিয়ে দুই ভাইকে খুন করল প্রতিবেশী।
হুগলি, ২১ জানুয়ারি:- সিঙ্গুরে ছুরি মেরে দুই ভাইকে খুন করল প্রতিবেশি যুবক, পালানোর সময় গ্রামবাসীরা অভিযুক্তকে ধরে পুলিশে দিলো। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, নির্মল মালিক (৪৫) ও রাজকুমার মালিক (৩৮) সিঙ্গুরের মির্জাপুর বাঁকিপুর গ্রামের বাসিন্দা। আজ বেলা এগারোটা নাগাদ মির্জাপুর বাজারে তাদের সঙ্গে তাদের প্রতিবেশি ভোলা সাঁতরার (৪৫) কোনো কিছু নিয়ে অশান্তি হয়। মদ্যপ […]
রাজ্যে তৈরি হবে আরো ১৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র।
কলকাতা, ২১ জানুয়ারি:- রাজ্যের ছোট চাষীদের উন্নত ও আধুনিক কৃষি সরঞ্জাম যোগান দিতে রাজ্যে আরও ১৪৫ টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। বর্তমানে রাজ্যে প্রায় ১৮৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র রয়েছে। এখনো এই ধরনের কেন্দ্র তৈরি প্রয়োজন এরকম ব্লক গুলিকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্লকগুলিতে আগামী মার্চ মাসের মধ্যে নতুন কৃষি সহায়তা কেন্দ্র […]
প্রিভিলেজ কমিটির মিটিংয়ে সকালের বিমানেই দিল্লি উড়ে গেলেন দিলীপ ঘোষ।
কলকাতা, ২১ জানুয়ারি:- সকালের বিমানে দিল্লি গেলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে তিনি বলেন, দিল্লিতে পিভিলেজ কমিটির মিটিং আছে যেজন্য যেতে হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাকে সমর্থন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন এসব নিয়ে বলার কিছু নেই। কে নেত্রী, কে নেতা। কার নেতা কে। এব্যাপারে আমাদের কিছু বলার নেই। ড্যামেজ […]











