এই মুহূর্তে জেলা

মানবিক কাজের অনন্য নজির আরামবাগে।

আরামবাগ, ১১ ফেব্রুয়ারি:- আবারও মানবিক কাজের অনন্য নজীর আরামবাগে। পথের ধারে অসুস্থ ভবঘুরেকে দেখতে পেয়ে বাইক থেকে নেমে পড়লেন এক চিকিৎসক। জীব সেবাই শিব সেবা, এই আদর্শকে সামনে রেখে চিকিৎসক চিকিৎসা শুরু করেন এবং খাবার খাইয়ে সুস্থ করে তোলেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন আরামবাগ পুলিশ প্রশাসনের ট্রাফিক পুলিশেরা ঘটনাস্থলে ছুটে আসেন।তারাও মানবিক কাজে হাত লাগান। […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যের এক কোটি পড়ুয়াকে স্কুলের পোশাক দেওয়ার প্রক্রিয়া শুরু রাজ্যের।

কলকাতা, ১১ ফেব্রুয়ারি:- রাজ্যের ১ কোটি স্কুল পড়ুয়াকে রাজ্য সরকারের তরফ থেকে স্কুলের ইউনিফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। রাজ্য সরকারের অধীনস্থ বা পোষিত স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছে প্রথম শ্রেনী থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত পড়ুয়াদের নাম নথিভুক্তক্রণের প্রক্রিয়া। আগামী এপ্রিল মাসের মধ্যে ১ কোটি পড়ুয়ার হাতে দুটি করে ইউনিফর্ম তুলে দেওয়া হবে। অর্থাৎ মোট ২ […]

এই মুহূর্তে জেলা

বন্যার জল নামলেও , প্রশাসনের উদাসীনতায় এখনো সংস্কার হয়নি গোঘাটের রাস্তাঘাট।

হুগলি, ১০ ফেব্রুয়ারি:- বন্যার জল বেশ কয়েক মাস আগেই নেমে গেছে। রেখে গেছে ভয়ঙ্কর স্মৃতিচিহ্ন। রাস্তাঘাট থেকে শুরু করে ঘরবাড়ি ধ্বংসের চিহ্ন রয়েছে আরামবাগ মহকুমার বন্যা দুর্গত এলাকায়। কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ গোঘাটের বালি অঞ্চলে এখনও রাস্তাঘাট সংস্কার করা হয়নি। স্থানীয় প্রশাসনের উদাসীনতার জন্য গোঘাট এক নম্বর ব্লকের বালি অঞ্চলের আরামবাগ থেকে দামোদরপুর রাস্তার বেশ […]

এই মুহূর্তে জেলা

লতাজি’র প্রয়াণে সাত দিনের অশৌচ পালন , মস্তক মুন্ডন সবই করেছেন নিয়ম মেনে।

হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- জন্মদাত্রী মায়ের মৃত্যুর পরে যাঁর গাওয়া গান শুনে কেটেছে জীবন সেই মেলোডি কুইন লতা মঙ্গেশকরকেই মায়ের আসনে বসিয়েছিলেন হাওড়ার জগৎবল্লভপুরের মাজুর বাসিন্দা পেশায় দর্জি অমর বিলুই (৫৫)। হাওড়ার জগৎবল্লভপুরের মাজুতে একটি ছোটো টেলারিং শপের মালিক বছর পঞ্চান্নর অমর বিলুই ছোটবেলা থেকেই গানপাগল। ছোট থেকে গান শুনতেই তাঁর ভালো লাগত। বড় হয়ে দর্জির […]

এই মুহূর্তে কলকাতা

আগামী শনিবার চার পুরো নিগমের ভোটের প্রচার শেষ হলো।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- আগামী শনিবার রাজ্যের চার পুরসভার ভোটের প্রচার শেষ হল বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। আগামী শনিবার ভোট পর্ব শেষ হওয়া পর্যন্ত সাইলেন্স পিরিয়ডবলবৎ থাকবে। অর্থাৎ ওই সময়ের মধ্যে কোন ধরনের প্রচার করা যাবেনা। ফলে প্রচারের শেষ লগ্নে যুযুধান সব রাজনৈতিক দলের প্রার্থীদেরই দেখা গিয়েছে প্রচারের ময়দানে গা ঘামাতে। আগামী শনিবার বিধাননগর, আসানসোল, চন্দননগর ও […]

এই মুহূর্তে জেলা

বেহাল রাস্তায় ধানের চারা পুঁতে বিক্ষোভ গ্রামবাসীদের।

মালদা, ১০ ফেব্রুয়ারি:- পাড়ায় পাড়ায় রেশনের মতো এবার পাড়ায় জলাশয়। এক নজরে রাস্তা না জলাশয় দেখলে বোঝা যাবে না। বিক্ষুব্ধ মানুষরা বলছেন রাজ্য সরকার পাড়ায় পাড়ায় বিভিন্ন রকম প্রকল্প নিয়ে আসছে সেরকম ভাবেই পাড়াতেই এবার জলাশয় প্রকল্প দেখতে পাবে সরকারের উদাসীনতার কারণে। এমনটাই চিত্র ধরা পড়েছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার সুলতান নগর […]

এই মুহূর্তে কলকাতা

ভূমি সংস্কার দপ্তরের কাজকর্ম নিয়ে ফের সতর্ক মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের ভূমি সংস্কার দপ্তরকে কাজকর্ম নিয়ে সতর্ক করে দিয়েছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভূমি দফতরের আয়োজিত অনুষ্ঠানেই তিনি ওই দফতরের আধিকারিকদের মানুষের সঙ্গে সদয় ব্যবহার করতে এবং সতর্ক ভাবে দ্রুত কাজ করার নির্দেশ দেন।তিনি বলেন, “মানুষ বিভিন্ন কাজে প্রায়শয়ই ভূমি দপ্তরের দ্বারস্থ হন। আপনারা তাঁদের ফিরিয়ে না দিয়ে কাজটা […]

এই মুহূর্তে কলকাতা

নিঃশর্তে জমির অধিকার পাবে উদ্বাস্তু কলোনির বাসিন্দারা সহ মতুয়া সম্প্রদায়।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- মতুয়া সম্প্রদায় সহ রাজ্যের সমস্ত উদ্বাস্তু কলোনির বাসিন্দারা নিঃশর্তে জমির অধিকার পাবেন। তাঁদের অস্তিত্ব সংক্রান্ত সমস্যার সমাধান হবে। নাগরিকত্ব নিয়ে তাঁদের যে দাবি সেই দাবিও মান্যতা পাবে। বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলার উদ্বাস্তু কলোনির প্রায় ২০০০ পরিবারের হাতে নিঃশর্তে জমির দলিল তুলে দেওয়ার সরকারি প্রক্রিয়ার সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা ঘোষনা করেন। […]

এই মুহূর্তে কলকাতা

প্রাথমিকে ৫০ শতাংশ পড়ুয়াদের নিয়ে স্কুল খোলার চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।

কলকাতা, ১০ ফেব্রুয়ারি:- নেতাজি ইন্ডোরে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘করোনার নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে। দেখতে হবে ওটা কতটা ভয়ঙ্কর। যদি রাজ্যে ছড়িয়ে না পড়ে তাহলে প্রাথমিকে স্কুল খোলার চিন্তাভাবনা করতে হবে। এব্যাপারে শিক্ষা দফতর ও মুখ্যসচিবকে বিষয়টি খতিয়ে দেখতে বলব। ৫০ শতাংশ পড়ুয়া নিয়ে ক্লাস শুরু করাই যায়। সপ্তাহের বিভিন্ন দিন গুলি ভাগ করে […]

এই মুহূর্তে জেলা

ব্যাঁটরায় কোটি টাকা লুঠের ঘটনায় অন্যতম অভিযুক্ত গ্রেপ্তার।

হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- মঙ্গলবার ভরদুপুরে হাওড়ার ব্যাঁটরার বেলিলিয়াস রোডে ১ কোটি টাকা লুঠ করে ভয়াবহ ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বরাহনগরের বিশ্বজিৎ দাস, মহেশতলার ননিগোপাল দাস ও বালির বাসিন্দা শিবরাম চ্যাটার্জিকে গ্রেপ্তার করল ব্যাঁটরা থানার পুলিশ। ডাকাতির পুরো ঘটনা সিসিটিভির ফুটেজে দেখা গিয়েছে। তবে ডাকাতির সময় আগ্নেয়াস্ত্র হাতে যে দুষ্কৃতিদের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে তাদের […]