এই মুহূর্তে কলকাতা

বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে নজরদারির জন্য আধিকারিকদের নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২১ মে:- একশ দিনের কাজ সহ বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি রুখতে কেন্দ্রীয় ভাবে নজরদারির জন্য সচিব পর্যায়ের আধিকারিকদের নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মোট ২১ জন সচিবকে এই দায়িত্ব বণ্টন করে দিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলির পাশাপাশি জেলায় জেলায় নির্মীয়মান তাদের নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি […]

এই মুহূর্তে কলকাতা

চলতি মৌসুমেই কৃষক বন্ধু প্রকল্পে দশ লক্ষেরও বেশি নতুন করে অন্তর্ভুক্ত হতে চলেছে।

কলকাতা, ২০ মে:- চলতি মরশুমেই আরও ১০ লক্ষেরও বেশি কৃষিজীবী ‘কৃষকবন্ধু’ প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত হতে চলেছেন। এর ফলে রাজ্যের প্রায় ৯০ লক্ষ কৃষক ওই প্রকল্পের আওতায় চলে আসবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। আগামিকাল থেকে রাজ্যে আবারও ‘দুয়ারে সরকার’ কর্মসূচী চালু হচ্ছে যা চলবে ৩১ মে পর্যন্ত। সেখানে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের জন্য আবেদন নেওয়া হবে। […]

এই মুহূর্তে কলকাতা

তীব্র জল সংকটে থাকা জঙ্গলমহলের জেলাগুলিতে পানীয় ও সেচের জলের যোগান বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২০ মে:- তীব্র জল সঙ্কটে ভোগা জঙ্গলমহলের জেলা গুলিতে পানীয় ও সেচের জলের য়োগান বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে এই মর্মে নিদেশ দিয়েছেন তিনি। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জল সমস্যার কথা জানার পর তিনি সেচের জলের যোগান বাড়াতে স্পষ্ট নির্দেশ দেন। এর পরেই বিষয়টি নিয়ে তড়িঘড়ি মাঠে […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পীদের।

কলকাতা, ২০ মে:- মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতিক্ষার অবসান হল পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পিদের। সবংয়ে মাদুর হাব তৈরীর জন্য রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের পক্ষ থেকে ৪ কোটি ৯৯ লক্ষ ৯৭ হাজার ২৯৩ টাকা বরাদ্দ করা হয়েছে। সবং থানার রুইনানে দুই একর জমির ওপর এই মাদুর হাব তৈরি হবে। গোটা বিষয়টিকে ঐতিহাসিক পদক্ষেপ […]

এই মুহূর্তে জেলা

এবার উচ্ছেদের বিরুদ্ধে অস্ত্র হাতে প্রতিবাদ তৃণমূল বিধায়কের।

হুগলি, ২০ মে:- রেলের জায়গায় দোকান উচ্ছেদের বিরুদ্ধে অস্ত্র হাতে প্রতিবাদ তৃণমূল বিধায়কের। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলীর ব্যান্ডেলের। ব্যান্ডেল স্টেশন লাগোয়া কয়েকশো দোকান উচ্ছেদের নোটিশ দিয়েছে ভারতীয় রেল। যার বিরুদ্ধে সরব হয়েছেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। গতকাল থেকে তিনি দোকানদার সহ তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে লাগাতার আন্দোলনের ডাক দিয়েছে। বৃহস্পতিবার থেকেই সেই আন্দোলন শুরু হয়েছে। প্রথমদিন ঝাঁটা […]

এই মুহূর্তে দেশ

অসমের বন্যা কবলিত এলাকায় ত্রান কাজ ভারত সেবাশ্রমের।

সোজাসাপটা ডেক্স, ২০ মে:- অসমে বন্যার ফলে নওগাঁ ও কার্বিয়াংলং জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ঐ সব এলাকায় বন্যা কবলিত মানুষদের মধ্যে ত্রান কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। অসমে সঙ্ঘের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে জলবন্দি মানুষদের শুকনো খাবার বিতরনের কাজও শুরু হয়েছে৷ অসম ছাড়াও আশপাশের রাজ্যগুলি থেকে ও কলকাতা থেকেও সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা অসমে পৌঁছে […]

এই মুহূর্তে জেলা

নাম না করে প্রাক্তন মন্ত্রী রাজীবকে আক্রমণ কল্যাণের।

হাওড়া, ১৯ মে:- আবারও ডোমজুড়ের প্রাক্তন বিধায়ককে আক্রমণ বর্তমান বিধায়কের। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এসে নাম না করে হাওড়ার ডোমজুড় কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষ। এদিন হাওড়ার ডোমজুড়ে একটি রাস্তার শিলান্যাস করতে আসেন কল্যাণ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, […]

এই মুহূর্তে জেলা

এসএসসি’তে নিয়োগ দুর্নীতি নিয়ে হাওড়ায় বিক্ষোভ বাম ছাত্র যুবদের।

হাওড়া ১৯ মে:- এসএসসি’তে নিয়োগ দুর্নীতি নিয়ে হাওড়ায় বিক্ষোভ বাম ছাত্র যুবদের। অভিযুক্ত মন্ত্রীদের অপসারণ দাবি। পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী সহ এসএসসি’তে নিয়োগ দুর্নীতির সাথে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ডিওয়াইএফআই ও এসএফআই এর পক্ষ থেকে হাওড়ায় থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি পালিত হল। বৃহস্পতিবার শিবপুর থানার সামনে এই কর্মসূচি পালিত হয়। এছাড়াও জেলার অন্যান্য থানার সামনেও […]

এই মুহূর্তে কলকাতা

শনিবার থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি।

কলকাতা, ১৯ মে:- শনিবার থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। দুয়ারে সরকার কর্মসূচিতে এবার বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ক্যাম্প করা হবে। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সর্বাধিক আবেদন জমা পড়বে বলে মনে করছে রাজ্য সরকার। সেইমতো প্রস্তুতি ও শুরু হয়েছে। তবে নতুন কার্ডের আবেদন মঞ্জুর করার আগে স্টুডেন্ট […]

এই মুহূর্তে কলকাতা

কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্র।

কলকাতা, ১৯ মে:- অবশেষে কাঁচা পাটের দামের উর্ধ্বসীমা প্রত্যাহার করে নিল কেন্দ্রীয় সরকার। জুট কমিশনের দফতর থেকে বৃহস্পতিবার এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তীর স্বাক্ষরিত ওই নির্দেশিকায় বলা হয়েছে বাজারের বর্তমান অবস্থা ও কাঁচা পাটের যোগান পর্যালোচনা করেই এই সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করা হল। বিজেপি সাংসদ অর্জুন সিং কাঁচা […]