এই মুহূর্তে কলকাতা

এসএসসি আন্দোলনকারী সোমা দাসকে বিদ্যালয় শিক্ষিকা পদে নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।

কলকাতা, ২৩ মে:- রাজ্য সরকার ক্যান্সারে আক্রান্ত এসএসসি আন্দোলনকারী সোমা দাস কে বিদ্যালয় শিক্ষিকা পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এক সপ্তাহের মধ্যে তাকে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন করতে হবে বলে জানিয়ে বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে এসএসসির চেয়ারম্যান কে চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে তাকে নবম এবং দশম শ্রেণীতে বাংলা শিক্ষিকা হিসেবে নিয়োগ করার […]

এই মুহূর্তে জেলা

পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসে হাওড়া থেকে গ্রেফতার ১১ জন ভুয়ো পরীক্ষার্থী।

হাওড়া, ২৩ মে:- রাজ্য পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসে হাওড়ার ব্যাঁটরা থেকে গ্রেফতার হলেন ১১ জন ভুয়ো পরীক্ষার্থী। ধৃতদের সোমবার দুপুরে তোলা হয় হাওড়া আদালতে। রবিবার রাজ্য পুলিশের চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর হদিস মিলেছিল হাওড়ায়। আটক করা হয়েছিল বেশ কয়েকজনকে। এদের মধ্যে ১১ জনকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল পদের চাকরি প্রার্থীদের […]

এই মুহূর্তে জেলা

এবার রাজ্য পুলিশের চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর হদিস মিলল হাওড়ায়। আটক বেশ কয়েকজন।

হাওড়া, ২২ মে:- এবার রাজ্য পুলিশের চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর হদিস মিলল হাওড়ায়। আটক বেশ কয়েকজন। রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের জন্য ছিল লিখিত পরীক্ষা। সেই পরীক্ষার একটি কেন্দ্র ছিল ব্যাঁটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা শুরুর আগে নথি পরীক্ষা নিরীক্ষার সময় প্রচুর প্রার্থীর নথিতে অসামঞ্জস্য ধরা পড়ে। সংখ্যাটা প্রায় আট জন। তাঁদের […]

এই মুহূর্তে কলকাতা

রাজা রামমোহন রায়ের দ্বিসার্ধশতবার্ষিকি উদযাপন উপলক্ষে মূর্তির আনুষ্ঠানিক উদ্বোধনে রাজ্যপাল।

কলকাতা, ২২ মে:- স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে জনশিক্ষা প্রসারের মাধ্যম হিসাবে দেশে সাধারণ গ্রন্থাগারের বিস্তার বাড়াতে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে। কলকাতার সায়েন্স সিটি প্রেক্ষাগৃহে রবিবার রাজা রামমোহন রায়ের দ্বিসার্ধশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়াল ভাবে যোগ দিয়ে কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী শ্রী জি কিষাণ রেড্ডি একথা জানিয়েছেন। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিকেও […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতা থেকে লন্ডন বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের উদ্যোগ রাজ্যের।

কলকাতা, ২২ মে:- দেশের বিমান মানচিত্রে এরাজ্যকে এক নম্বর স্থানে নিয়ে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যকে সামনে রেখে কলকাতা থেকে লন্ডন সহ বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে আলোচনা করতে সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব হরিকৃ্ষ্ণ দ্বিবেদী আলোচনায় বসেছিলেন বেশ কয়েকটি উড়ান সংস্থার সঙ্গে। এয়ার ইন্ডিয়া ছড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক উড়ান […]

এই মুহূর্তে কলকাতা

প্রথম দুদিনেই হিট দুয়ারে সরকার।

কলকাতা, ২২ মে:- প্রথম দুদিনেই হিট দুয়ারে সরকার। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে শনিবার থেকে রাজ্যে চতুর্থ দফার দুয়ারে সরকার কর্মসূচি শুরু হয়েছে। রবিবার ছিল এর দ্বিতীয় দিন।শনি ও রবিবার মিলিয়ে দুয়ারে সরকারের ৪ হাজারের বেশি শিবিরের আয়োজন করা হয়। প্রথম দু দিনেই ৩ লক্ষ ২৫ হাজারের বেশি মানুষ এই শিবির গুলিতে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার ফটোগ্রাফার্সরা এবার এগিয়ে এলেন মহৎ কাজে।

হাওড়া, ২২ মে:- সারাদিন রোদে জলে পরিশ্রম করে যারা ছুটে বেড়ান শহর থেকে গ্রাম এপ্রান্ত থেকে ওপ্রান্ত সেই ফটোগ্রাফার্সরা এবার এগিয়ে এলেন মহৎ কাজে। হাওড়া ফটোগ্রাফার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ১২তম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার হাওড়ার কদমতলায় গীতা প্যালেস ভবনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন তারা। এছাড়াও বিনাব্যয়ে চক্ষু ও দন্ত পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়। এদিন […]

এই মুহূর্তে জেলা

ঝাড়খন্ডের গিরিডি থেকে হাওড়ায় ফিরে খুন যুবক।

হাওড়া, ২২ মে:- কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের গিরিডি থেকে হাওড়ায় ফিরেছিলেন পেশায় রাজমিস্ত্রি বাবলু সিংহ। রবিবার সকালে তাকে ঘরের মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া থানার পুলিশ। জানা গেছে, হাওড়ার আই আর বেলিলিয়াস লেনের একটি বাড়িতে কয়েকজন রাজমিস্ত্রি ভাড়া থাকতেন। একই সঙ্গে থাকতেন তারা। এদের মধ্যে দুজন দেশের বাড়িতে গিয়েছেন। বাবলু একাই বাড়িতে ছিলেন বলে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় ঝড়ে ভেঙে পড়ল প্রাচীন বাড়ির একাংশ।

হাওড়া, ২১ মে:- শনিবার বিকেলে হাওড়ায় কালবৈশাখীর প্রবল ঝড় বৃষ্টিতে ভেঙে পড়লো একটি শতাব্দীপ্রাচীন বাড়ির একাংশ। এই ঘটনায় ওই বাড়ির সদস্যরা অক্ষত থাকলেও বাড়ির একাংশ রাস্তার উপর ভেঙে পড়ে। সঙ্গে একটি বড় গাছ পড়ে যায় রাস্তার উপরে। এই ঘটনার পর খবর পেয়ে হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খবর দেওয়া হয় দমকলে। ডিজাস্টার ম্যানেজমেন্ট এর দলকেও […]

এই মুহূর্তে জেলা

চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা খুলে বিপত্তি। হাওড়ার এইচআইটি ব্রিজে।

হাওড়া, ২১ মে:- চলন্ত অ্যাম্বুলেন্সের চাকা খুলে বিপত্তি ঘটল হাওড়ার গোলাবাড়ির এইচআইটি ব্রিজে। অ্যাম্বুলেন্সের এক্সেল ভেঙে চাকা খুলে ছিটকে গিয়ে লাগে উল্টোদিক থেকে আসা অটোতে। যাত্রী নিয়েই রাস্তার উপর উল্টে যায় অটোটি। তিনজন জখম হন। গুরুতর জখম হন অটোর এক মহিলা যাত্রী। তবে, ভাগ্যক্রমে রক্ষা পান অ্যাম্বুলেন্সের রোগী। অটোরিক্সার চালকও দুর্ঘটনায় জখম হন। শনিবার দুপুরে […]