এই মুহূর্তে জেলা

চুঁচুড়া শহরের গঙ্গার বিপদজনক ঘাটগুলো পরিদর্শনে মহকুমা শাসক সহ পুর প্রতিনিধিরা।

হুগলি, ১৯ মে:- গত কয়েক মাসে চুৃঁচুড়া থানা এলাকার গঙ্গার ঘাট গুলোতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে অনেকের। সাহাগঞ্জ থেকে উত্তর চন্দননগরের তুলোপট্টি ঘাট সব ঘাটেই কম বেশি দূর্ঘটনা ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া যায় তা খতিয়ে দেখতে এই পরিদর্শন। বিপদজনক ঘাট লিখে ব্যানার টাঙানো হয়েছে কয়েকটি ঘাটে। স্নান করতেও […]

এই মুহূর্তে জেলা

ট্রেড লাইসেন্স ব্যবস্থার সরলীকরণ করে নতুন অর্থ বর্ষে রেকর্ড পরিমাণ আয় হাওড়া পুরসভার।

হাওড়া, ১৯ মে:- ট্রেড লাইসেন্স ব্যবস্থার সরলীকরণ করে নতুন অর্থ বর্ষে রেকর্ড পরিমাণ আয় করল হাওড়া পুরনিগম। গত দেড় মাসে পুর কোষাগারে লক্ষ্মীলাভ হয়েছে প্রায় ৪ কোটি ৭২ লক্ষ টাকা। পুর প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, অর্থনৈতিক সমস্যার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল প্রত্যেক আর্বান বডিকে যেমন আয় বাড়াতে হবে তেমনই খরচ কমাতে হবে। এই […]

এই মুহূর্তে জেলা

বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ডে’র সংস্কারে অত্যাধুনিক মানের ড্রেজিং মেশিনের সহায়তা নিতে চলেছে পুরসভা।

হাওড়া, ১৯ মে:- হাওড়ার বেলগাছিয়া ভাগাড়ের ‘অক্সিডেশন পন্ডে’র সংস্কারের কাজে অত্যাধুনিক মানের ড্রেজিং মেশিনের সহায়তা নিতে চলেছে পুরনিগম। আগামী তিনদিনের মধ্যেই ওই মেশিন আনা হচ্ছে। বৃহস্পতিবার বেলগাছিয়া ভাগাড়ের অক্সিডেশন পন্ড পরিদর্শন করে একথা জানান পুর প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। এদিন ‘অক্সিডেশন পন্ড’ এর ডিসেলটিং এর কাজ খতিয়ে দেখতে ওই এলাকায় যান ভাইস চেয়ারপার্সন সৈকত […]

এই মুহূর্তে কলকাতা

অ্যাপ নির্ভর বাইক-ট্যাক্সি নিয়ন্ত্রণে নতুন গাইড লাইন তৈরি করছে সরকার।

কলকাতা, ১৯ মে:- যাত্রি সুরক্ষায় কলকাতা ও শহরতলীতে ক্রম বর্ধমান অ্যাপ নির্ভর বাইক ট্যাক্সি নিয়ন্ত্রণে রাজ্য সরকার নতুন গাইড লাইন তৈরি করছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন ভাড়া বেঁধে দেওয়া, বাণিজ্যিক পারমিট বাধ্যতামূলক করার মত নানা নিয়ম বাইক ট্যাক্সির জন্য বাধ্যতামূলক করা হবে বলে পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে। সম্পূর্ন গাইডলাইন তৈরি করতে পরিবহন দফতর একটি চার […]

এই মুহূর্তে কলকাতা

নিয়োগ বিতর্কের মাঝেই স্কুল সার্ভিস কমিশনকে ঢেলে সাজাতে উদ্যোগী সরকার।

কলকাতা, ১৮ মে:- নিয়োগ বিতর্কের মাঝেই স্কুল সার্ভিস কমিশনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলো রাজ্য সরকার।চার মাস আগে নিযুক্ত চেয়ারম্যান কে সরিয়ে দিয়ে এবার একজন আইএএস আধিকারিককে এসএসসির চেয়ারম্যান পদে বসানো হলো। বুধবার স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার। দায়িত্ব নেওয়ার মাত্র চার মাস পরেই তিনি পদ থেকে ইস্তফা দিলেন। সিদ্ধার্থ মজুমদারের […]

এই মুহূর্তে কলকাতা

এবার হাওড়ায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সরব খোদ শাসকদল সমর্থিত শিক্ষক সংগঠনের সদস্যরা।

কলকাতা, ১৮ মে:- হাওড়ায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে জেলা স্কুল পরিদর্শককে ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত শিক্ষক সংগঠনের সদস্যরা। বুধবার বিকেলে হাওড়ার অফিসে জেলা স্কুল পরিদর্শককে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন শিক্ষকরা। মূলত স্কুলে ভর্তির জন্য সরকার নির্ধারিত ফি এর থেকে বেশি ফি সংগ্রহ করা ছাড়াও মিডডে মিলের খাবারের মান নিয়ে অভিযোগ তোলেন তাঁরা। তাঁদের […]

এই মুহূর্তে জেলা

পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকার তোলা অভিযোগ সরাসরি অস্বীকার বান্ধবী ঐন্দ্রিলার।

হাওড়া, ১৮ মে:- টেলি অভিনেত্রী পল্লবীর ফ্ল্যাটের পরিচারিকার তোলা অভিযোগ এবার সরাসরি অস্বীকার করলেন বান্ধবী ঐন্দ্রিলা। এক অনুষ্ঠানে যোগ দিতে একবারই তিনি পল্লবীর ফ্ল্যাটে গিয়েছিলেন বলে দাবি ঐন্দ্রিলার। পরের দিন সাগ্নিকের শরীর খারাপ থাকায় এবং পল্লবীর শুটিং থাকায়, পল্লবীর অনুরোধে দিনের বেলায় ৪-৫ ঘন্টা সাগ্নিককে দেখভাল করতে হয় বলে জানান ঐন্দ্রিলা। পরে একসাথে পল্লবী ও […]

এই মুহূর্তে জেলা

সাগ্নিকের বিরুদ্ধে অভিযোগ তুললো সৌমির পরিবারও।

হাওড়া, ১৮ মে:- টেলি অভিনেত্রী পল্লবীর রহস্যমৃত্যুর ঘটনায় ধৃত সাগ্নিকের বিরুদ্ধে এবার অভিযোগ তুললো হাওড়ার সৌমির পরিবারও। গত ২০১৪ সালের মার্চ মাসে হাওড়ায় জগাছার বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী সৌমি মণ্ডলের ঝুলন্ত দেহ৷ জানা গেছে, পল্লবীর মৃত্যু-কান্ডে ধৃত সাগ্নিক চক্রবর্তীর প্রথম প্রেমিকা ছিলেন এই সৌমি মণ্ডল। এমনই দাবি করেছে সৌমির পরিবার৷ এখন পল্লবীর […]

এই মুহূর্তে কলকাতা

আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হল কলকাতায়।

কলকাতা, ১৮ মে:- নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হল কলকাতায়। যাদুঘর দিবসে এবছরের মূল ভাবনা ‘দ্য পাওয়ার অফ মিউজিয়ামস’। প্রতিবছর একটি স্লোগান সামনে রেখে দিবসের তাৎপর্য তুলে ধরা হয়- যাতে ছাত্র, শিক্ষক, গবেষক এবং পণ্ডিত ব্যক্তিদের গবেষণার সুযোগ সৃষ্টি হয় এবং বিশ্ব নাগরিকরা জাদুঘর ও তার আপন ঐতিহ্য সম্পর্কে ভাবতে শেখেন। […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ার বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের বিজেপির।

সুদীপ দাস, ১৮ মে:- হুগলীর সাংসদ লকেট চ্যাটার্জীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের জন্য চুঁচুড়ার বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের চুঁচুড়া আদালতে। প্রসঙ্গত গত সোমবার হুগলী-চুঁচুড়া পৌর এলাকায় দুঃষ্কৃতি তান্ডবের বিরুদ্ধে চুঁচুড়া ঘড়ির মোড়ে একটি অবস্থান বিক্ষোভের আয়োজন করে বিজেপির হুগলী মন্ডল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চুঁচুড়ার বিধায়ক সংবাদ মাধ্যমে বিজেপি সহ হুগলীর সাংসদকে নিয়ে প্রতিক্রিয়া দেন। সেই প্রতিক্রিয়াতেই […]