কলকাতা, ২৩ জুন:- জ্বালানির অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার সব বাসকে ব্যাটারি চালিত বাসে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। বিধানসভার প্রশ্নত্তর পর্বে আজ পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ব্যাটারি চালিত বাসের জন্য ইতিমধ্যে ৭৬ টি চার্জিং স্টেশন করা হয়েছে। আরো তৈরী করার চেষ্টা হচ্ছে। অন্যদিকে জ্বালানি ও পরিবেশের কথা মাথায় রেখে ই বাসের সংখ্যা বাড়ানোর ওপর […]
এই মুহূর্তে
হওয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ। আহত চালক সহ বেশ কয়েকজন যাত্রী।
হাওড়া, ২৩ জুন:- দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হাওড়া ব্রিজে। বৃহস্পতিবার অফিস টাইমে সকাল ৯-৩০ মিনিট নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। বাসের চালক সহ বেশ কয়েকজন যাত্রী দুর্ঘটনায় জখম হন। রেষারেষি করতে গিয়েই ঘটনাটি ঘটে বলে যাত্রীদের অভিযোগ। বাসের মধ্যেই আটকে ছিলেন চালক। বাসের গেট ভেঙে চালককে উদ্ধার করা হয়। আহত বেশ কয়েকজন যাত্রীকে চিকিৎসার জন্য হাওড়া […]
মোবাইলের মাধ্যমে প্রতারণার ঘটনা বন্ধ করতে আরো তৎপর হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তর।
কলকাতা, ২২ জুন:- মোবাইলের মাধ্যমে প্রতারণার ঘটনা বন্ধ করতে রাজ্য ক্রেতা সুরক্ষা দফতর আরও তৎপর হচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ দিনহাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ অভিযোগ করেন, মোবাইলে ফোন করে লটারি জেতা, কেওয়াইসি আপডেট সহ একাধিক কথা বলে প্রতারিত করার ঘটনা বেড়ে গিয়েছে। উদয়ন বাবুর অভিয়োগ তাঁর নিজের সঙ্গেই এরকম প্রতারণা হয়েছে। কোনও তথ্য […]
হাওড়ায় মাকড়দহ অঞ্চলের বিখ্যাত বন্দ্যোপাধ্যায় বাড়ির প্রাচীন মন্দির থেকে দুর্মূল্য অষ্টধাতুর চন্ডীমূর্তি চুরি। তদন্তে ডোমজুড় থানার পুলিশ।
হাওড়া, ২২ জুন:- হাওড়ায় মাকড়দহ অঞ্চলের বিখ্যাত বন্দ্যোপাধ্যায় বাড়ির দুর্মূল্য অষ্টধাতুর চন্ডীমূর্তি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। জানা গেছে, বাড়ির প্রাচীন মন্দিরের দরজা ভেঙে চুরি হয়েছে কয়েকশো বছরের প্রাচীন দুর্মূল্য অষ্টধাতুর ওই চন্ডীমূর্তি। এছাড়াও চুরি গিয়েছে বহু পুরনো একটি লক্ষ্মীর ঝাঁপি। ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে। এই ঘটনায় লিখিত […]
জলাশয়ের মাধ্যমে কোষাগার ভরতে “জলাধার” উদ্বোধন জেলা প্রশাসনের।
সুদীপ দাস, ২২ জুন:- জেলার জলাশয়গুলির তথ্য সম্বলিত মোবাইল অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন হল বুধবার। বুধবার বিকেলে হুগলীর জেলা পরিষদ ভবনে জেলাব্যাপী “জলাধার” নামক এই অ্যাপের আত্মপ্রকাশ ঘটে। উপস্থিত ছিলেন হুগলীর জেলা শাসক দীপাপ্রীয়া পি, হুগলী জেলা পরিষদের সভাধিপতি সেখ মেহবুব রহমান সহ জেলার মৎস্য দপ্তরের আধিকারিকরা। এদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার চার মহকুমা শাসক ও […]
ফের সক্রিয় রাজনীতিতে ফেরার জল্পনা উস্কে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শোভনের।
কলকাতা, ২২ জুন:- ভাইফোঁটার দিনে তাঁকে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীর বাড়িতে। এরপর প্রায় ছমাসের বিরতি।বুধবার আবার সক্রিয় রাজনীতিতে ফেরার জল্পনা উস্কে দিয়ে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন শোভন চট্টোপাধ্যায়। প্রায় এক ঘণ্টা ধরে ওই বৈঠকে শোভনের সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। এদিন বৈঠক সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূলে ফেরার ব্যাপারে ইঙ্গিত দিয়ে রাখলেন কলকাতা পুরসভার […]
পাস হওয়া বিল নিয়ে বিজেপির মন্তব্যের বিরোধিতা করে নিন্দা প্রস্তাব তৃণমূলের, প্রতিবাদে ওয়াক আউট করে বিক্ষোভ বিজেপির।
কলকাতা, ২২ জুন:- বুধবার তৃণমূলের বিধায়করা বিধানসভায় বলেন, বিধানসভায় পাশ হওয়া কোনও বিল নিয়ে মন্তব্য থাকলে তা করা উচিৎ বিধানসভাতেই। বাইরে তা নিয়ে তির্যক মন্তব্য করা বা আলোচনা করা ঠিক না। বিজেপি বিধায়করা বিল পাশের পরেই দ্বারস্থ হচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়ের। ছুটে যাচ্ছেন রাজভবনে। পাশ হওয়া বিল নিয়ে করা হচ্ছে মন্তব্য। তারই বিরোধিতা করে এই […]
নির্মীয়মান বহুতলের বেআইনি অংশ ভাঙতে গিয়ে বাধার মুখে পুরকর্মীরা।
হাওড়া, ২১ জুন:- হাওড়ায় নির্মীয়মান বহুতলের বেআইনি অংশ ভাঙতে গিয়ে স্থানীয় মানুষের বাধার মুখে পড়লেন পুরকর্মীরা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পরে পুলিশের উপস্থিতিতেই বাড়ির বেআইনি অংশ ভাঙার কাজ শুরু হয়। মঙ্গলবার দুপুরে হাওড়ার ডঃ পি কে ব্যানার্জি রোডে ওই বহুতলের বেআইনি অংশ ভাঙতে গেলে পুরকর্মীদের ঘিরে বিক্ষোভ শুরু করেন সেখানকার বাসিন্দারা। খবর পেয়ে হাওড়া […]
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে ইচ্ছা প্রকাশ করেছেন যশবন্ত সিনহা।
কলকাতা, ২১ জুন:- আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী দলের প্রার্থী হতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিনহা সম্মত হয়েছেন। তৃণমূল কংগ্রেস সূত্রে একথা জানা গিয়েছে। যশবন্ত সিনহা নিজেও আজ এক টুইটে এই ইঙ্গিত দিয়ে বৃহত্তর স্বার্থে রাজনীতির সংশ্রব ত্যাগ করার কথা ঘোষণা করেছেন। মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানিয়ে টুইটারে যশবন্ত সিনহা লিখেছেন, […]
সংস্কৃত শিক্ষাকে রাজ্যে ফিরিয়ে আনতে উদ্যোগী সরকার, বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ২১ জুন:- রাজ্যে সংস্কৃত শিক্ষার উৎকর্ষ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একথা জানিয়েছেন।তিনি জানান প্রাচীন ভারতের শিক্ষা বিস্তারের অন্যতম পীঠ স্থান নবদ্বীপে সংস্কৃত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হচ্ছে। তার কাজ শেষ পর্যায়ে রয়েছে। পাশাপাশি কোচবিহার সহ রাজ্যের বেশ কিছু জেলায় সংস্কৃত টোল ছিল। যা মহাবিদ্যালয় নামে পরিচিত। সরকারের […]











