হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- কোথাও পুজোমন্ডপে থিমের ছোঁয়া তো আবার কোথাও পুজোয় সাবেকিয়ানা। কোভিডের বাধা কাটিয়ে জমে উঠেছে হাওড়ার পুজো। হাওড়ার বেলগাছিয়া ছাত্র মিলন সংঘের থিমে এবার পুরীর প্রভু জগন্নাথ ধাম। এই পুজোর প্রধান কর্মকর্তা ভাস্কর ভট্টাচার্য জানান, এবছর তাঁদের পুজোর ২১তম বর্ষ। গত ২০০১ সালে ‘জে’ রোড বেলগাছিয়া ছাত্র মিলন সংঘের এ বছরের নতুন আকর্ষণ […]
এই মুহূর্তে
প্রাথমিকে টেট পরীক্ষা ১১ই ডিসেম্বর, বিজ্ঞপ্তি দিয়ে জানালো রাজ্য।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- পূর্ব ঘোষণা মত আগামী ১১ ই ডিসেম্বর প্রাথমিকে টেট পরীক্ষা নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে সন্ধ্যায় জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষিত যোগ্য প্রার্থীরা আগামী ১৪ই অক্টোবর থেকে অনলাইনে আবেদন জানাতে পারবেন। সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ দেড়শো টাকা, অন্যান্য অনগ্রসর শ্রেনীভুক্তদের জন্য একশো টাকা […]
১লা নভেম্বর থেকে দুয়ারে সরকার শিবির, চলবে এক মাস।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- পুজোর পর ফের একবার রাজ্যে দুয়ারে সরকার শিবির খোলা হবে বলে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মত এবার দুয়ারে সরকারের সূচি ঘোষণা করল নবান্ন। পুজো ও দীপাবলির পর্ব মিটে যাওয়ার পর ১ লা নভেম্বর থেকে দুয়ারে সরকার শিবির শুরু হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে […]
আশা কর্মীদের দ্বিগুন পুজো বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- ডেঙ্গু দমন হোক বা কোভিডের বিরুদ্ধে লড়াই। পালস পোলিও কর্মসূচির সফল রূপায়ণ বা করোনা টিকাকরণের সপক্ষে প্রচার।তৃণমূল স্তরে জনস্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে সরকার ও সাধারণ মানুষদের মধ্যে সেতুবন্ধের কাজ করেন আশা কর্মীরা। পুজোর আগে এইবার তাদের এই অবদানকে সম্মান দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশা কর্মীদের জন্য এবার প্রায় দ্বিগুণ উৎসব বোনাস দেওয়ার […]
সাঁতারে প্রথম বাঙালি হিসেবে উত্তরের নর্থ চ্যানেল জয়, হাওড়া স্টেশনেই রিমোকে সম্বর্দ্ধনা।
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- সাঁতারে প্রথম বাঙালি হিসেবে উত্তরের নর্থ চ্যানেল জয় করে ফেরা রিমোকে হাওড়া স্টেশনেই বিজয়ীর সম্বর্দ্ধনা দেওয়া হলো। বাংলার প্রথম সাঁতারু হিসেবে নর্দান আয়ারল্যান্ড থেকে স্কটল্যান্ড চ্যানেল জয় করেন হাওড়ার সালকিয়ার সাঁতারু রিমো সাহা। সেই জন্মলগ্ন থেকেই বিশেষভাবে সক্ষম রিমো। ইতিমধ্যেই একের পর এক চ্যানেল জয়ের মুকুট রয়েছে তাঁর মাথায়। বুধবার হাওড়া স্টেশনে […]
ওয়ার্ড পুনর্বিন্যাসের অসামঞ্জস্যতা কাটিয়ে হাওড়ার পুরভোট চাইল বিজেপি।
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- আগে ওয়ার্ড পুনর্বিন্যাসের অসামঞ্জস্যতা দূর করা হোক। তারপরই হোক হাওড়া পুরভোট। এবার এমনই দাবি করল বিজেপি। বুধবার দুপুরে হাওড়ায় সদর বিজেপির কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই দাবি তোলেন দলের সদর সভাপতি মণিমোহন ভট্টাচার্য। তিনি বলেন, ওয়ার্ড বিন্যাসের যে কাগজ এসেছে পর্যালোচনা করে জানা গিয়েছে তার মধ্যে অনেক জায়গায় অসঙ্গতি, অসামঞ্জস্য আছে। এরসঙ্গে […]
বাঁধাঘাটে তুলোর গোডাউনে আগুন।
হাওড়া, ২৮ সেপ্টেম্বর:- পুজোর মুখেই হাওড়ার বাঁধাঘাটে তুলোর গুদামে আগুন। বুধবার বিকেল নাগাদ স্থানীয় নয়া মন্দিরের কাছে ওই ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। এই মুহুর্তে আগুন প্রায় নিয়ন্ত্রণে। ঘটনার সময় সেখানে শ্রমিকরা কাজ করছিলেন। তবে কেউ হতাহত হয়নি। কি থেকে আগুন লাগলো তদন্ত করে দেখা হচ্ছে।
সরকারি হসপিটাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিদ্যুৎ পর্ষদের বকেয়া ৪১ কোটি।
কলকাতা, ২৮ সেপ্টেম্বর:- সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র গুলির বকেয়া বিদ্যুৎ বিল দ্রুত মিটিয়ে দিতে রাজ্যের স্বাস্থ্য দফতর জেলার স্বাস্থ্য অধিকর্তাদের নির্দেশ দিয়েছে। সম্প্রতি রাজ্য বিদ্যুৎ পর্ষদ বকেয়া ৪১ কোটি টাকার বিদ্যুৎ বিল মিটিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে স্বাস্থ্য দফতরকে চিঠি দেয়। তার পরিপ্রেক্ষিতেই এই পদক্ষেপ বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে। জানা গেছে জেলা গুলির মধ্যে […]
পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্য ও জেলাকে সতর্ক থাকার নির্দেশ।
কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- আসন্ন উৎসবের দিনগুলিতে রাজ্যের কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে তা দেখার জন্য রাজ্য সরকার রাজ্য ও জেলাস্তরের সব আধিকারিকদের সব সময় সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। পুজোর দিন গুলোতে আইনশৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রনের মত বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী মঙ্গলবার সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নবান্নে […]
বাংলার রাজনীতিতে মদন মিত্র আসলে জোকার, মন্তব্য সুকান্ত মজুমদারের।
হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- বাংলার রাজনীতিতে মদন মিত্র আসলে জোকার। মন্ত্রীত্ব না পেয়ে এসব স্টান্টবাজি করছে। বাংলার দুর্ভাগ্য এরকম অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকেদের দলে নিয়ে তৃণমূল রাজনীতিটাকে নোংরা করে ফেলেছে। হাওড়ায় পুজো উদ্বোধনে এসে মন্তব্য সুকান্ত মজুমদারের।বিজেপির রাজ্য সভাপতি মঙ্গলবার সন্ধ্যায় ইছাপুরের একটি পুজো উদ্বোধনে এসে সাংবাদিকদের বলেন, মদন মিত্র কখনও সুইমিংপুলে প্যান্ট খুলে ফেলছেন, কখনও বডি […]







