এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে কুমারী পূজা হলো চিরাচরিত রীতি মেনেই।

হাওড়া, ৩ অক্টোবর:- সোমবার মহাষ্টমীর সকালে বেলুড় মঠে কুমারী পূজা সম্পন্ন হলো চিরাচরিত রীতি মেনেই। এদিন সকালে যথাযোগ্য মর্যাদায় বেলুড় রামকৃষ্ণ মঠে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। মহাষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় কুমারী পূজা। তবে গত ২ বছর কোভিড পরিস্থিতিতে বেলুড় মঠের কুমারী পুজোয় সাধারণ ভক্ত দর্শনার্থীদের প্রবেশাধিকার ছিলনা। ওই […]

এই মুহূর্তে কলকাতা

বেআইনিভাবে বিদ্যুৎ ব্যাবহার করায় ১৩৩৯ টি পুজোকে জরিমানা।

কলকাতা, ২ অক্টোবর:- বেআইনি ভাবে বিদ্যুৎ সংযোগ ও ব্যবহার করার অভিযোগে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এখনও পর্যন্ত সারা রাজ্যে এক হাজার তিনশো ৩৯ টি পুজো কমিটিকে জরিমানা করেছে। রাজ্য জুড়ে সংস্থার বিভিন্ন রিজিওনাল ও ডিভিশনাল অফিসগুলির পক্ষ থেকে ৬৯৯৯ টি পুজো প্যান্ডেল এ রুটিন মাফিক তল্লাশি চালানোর পরে ওই সংখ্যক পুজো কমিটি গুলিকে জরিমানা করা হয় […]

এই মুহূর্তে কলকাতা

নানা প্রতিকূলতা অতিক্রম করে দশ বছরে পা দিলো দুর্বার মহিলা সমিতির পুজো।

কলকাতা, ২ অক্টোবর:- পুজো মানে শুধু উৎসব,ঠাকুর দেখা আর নতুন পোশাক নয়। অনেকের কাছে পুজো মানে নিজেদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে মানুষের সামনে তুলে ধরার মঞ্চ। যৌন কর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় সমিতির পুজো নানা প্রতিকূলতা অতিক্রম করে এবার দশ বছরে পা দিল। শুরুতে যৌন কর্মীরা পুজো শুনেই অনেকে মুখ বেঁকিয়ে ছিলেন। প্রশাসনের কাছ থেকে অনুমতি […]

এই মুহূর্তে কলকাতা

পুজোতেও চাকরি প্রার্থীদের ধর্ণা অব্যাহত।

কলকাতা, ২ অক্টোবর:- পুজোয় যখন সারা রাজ্য উৎসবে মাতোয়ারা তখনও মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসে আছেন এসএসসির চাকরি প্রার্থীরা। সরকার তাঁদের নিয়োগ জটিলতার অবসান না ঘটালে পুজোর বাকি দিন গুলিতেও তাঁরা একই ভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন যুব ছাত্র ঐক্য মঞ্চের সভাপতি মইদুল ইসলাম।

এই মুহূর্তে জেলা

একাকী থাকা বৃদ্ধ বৃদ্ধাদের বেলুড় মঠ সহ শহরের ঠাকুর দেখানোর ব্যবস্থা।

হাওড়া, ২ অক্টোবর:- হাওড়া সিটি পুলিশের ‘শ্রদ্ধা’ প্রকল্পের অধীনে রবিবার শারদীয়ার মহাসপ্তমীর দিন হাওড়া সিটি পুলিশের তরফ থেকে প্রায় ৫০ জন প্রবীণ ব্যক্তিকে বেলুড় মঠ সহ শহরের বেশ কিছু বড়ো প্রতিমা দর্শনের ব্যবস্থা করা হয়। দুটি বাসে করে এরা রওনা হন। হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী ওই দুটি বাসের ফ্ল্যাগ অফ করেন। প্রসঙ্গতঃ […]

এই মুহূর্তে জেলা

রীতি মেনে সপ্তমীর সকালে হাওড়াতেও গঙ্গার ঘাটে চলছে কলা বউ স্নান।

হাওড়া, ২ অক্টোবর:- আজ দুর্গাপূজার মহাসপ্তমী। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়েছে সপ্তমীর পূজা। হাওড়াতেও গঙ্গার ঘাটগুলিতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রবিবার সপ্তমীর সকালে কলা বউয়ের স্নানপর্ব চলছে গঙ্গার ঘাটগুলিতে। মঙ্গলশঙ্খ, কাঁসর ঘন্টায় ঢাকের বাদ্যিতে সাত সকালে শুরু হয়েছে কলা বউয়ের স্নান। কলা বউয়ের মঙ্গল স্নানের মধ্য দিয়েই শুরু হয়েছে সপ্তমীর পুজো। হাওড়ার […]

এই মুহূর্তে জেলা

মহাষষ্ঠীর পুণ্য লগ্নে বেলুড় মঠেও পুজোর সূচনা।

হাওড়া, ১অক্টোবর:- শুরু হয়ে গেল বেলুড় মঠের দুর্গাপূজা। শনিবার মহাষষ্ঠীর পুণ্য লগ্নে দেবীর ঘট গঙ্গার জলে স্নান করিয়ে স্থাপন এবং ষষ্ঠীর কল্পারম্ভ হয়েছে। চলছে দেবীর বোধন। আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান। সকালে ও সন্ধ্যায় হবে পূজা। করোনা পর্বের পর এবার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে বেলুড় মঠ। তাই দূরদূরান্ত থেকে অগণিত ভক্ত এবং দর্শকের আসা […]

এই মুহূর্তে জেলা

পুজোর সময় ট্রাফিক ব্যবস্থা সচল রাখাই পুলিশের কাছে বড়ো চ্যালেঞ্জ। বললেন হাওড়ার পুলিশ কমিশনার।

হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- পুজোর সময় ট্রাফিক ব্যবস্থা সচল রাখাই পুলিশের কাছে বড়ো চ্যালেঞ্জ। বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য হাওড়ার উত্তর খুরুট বারোয়ারী ক্লাব প্রাঙ্গণে পুজো উদ্বোধনে এসে ওই মন্তব্য করেন হাওড়ার সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। তিনি বলেন, শুধু পুলিশ নয় অনেক ভলেন্টিয়ার্স , অনেক সাধারণ মানুষও পুলিশকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন। এবারও ট্রাফিককে সাহায্য […]

এই মুহূর্তে জেলা

খুশি তপন দত্তের পরিবার।

হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- বালির তৃণমূল নেতা তপন দত্ত হত্যা মামলায় অবশেষে সিবিআই তদন্তের নির্দেশই বহাল থাকলো। এতে খুশি তপন দত্তের পরিবার। সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল রেখেছেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। খারিজ হয়েছে এই ঘটনার অন্যতম অভিযুক্ত ষষ্ঠী গায়েনের আবেদনও। গত ৯ জুন তপন দত্ত হত্যা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মানথা। যদিও সেই […]

এই মুহূর্তে জেলা

সাবেকি পুজো বাঁচাতে সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের অভিনব থিম “সাবেকিয়ানা বেঁচে থাকুক”।

হাওড়া, ৩০ সেপ্টেম্বর:- সাবেকি পুজো বাঁচিয়ে রাখতে হাওড়ার সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের এবার অভিনব থিম “সাবেকিয়ানা বেঁচে থাকুক”। সাঁতরাগাছি স্পোর্টিং ক্লাবের (দক্ষিণরোয়তলা দুর্গাপুজা সমিতি) এবারের পুজো সাবেকি। ৪৩তম বর্ষের পুজো আজও সাবেকিয়ানাকেই বাঁচিয়ে রেখেছে। তাই এদের এবারের ভাবনা “সাবেকিয়ানা বেঁচে থাকুক”। পুজো উদ্যোক্তারা জানান, থিম পুজোর ইঁদুর দৌড়ে তাঁরা বিশ্বাসী নন। কারণ মনে হয় মা দুর্গাকে ভক্তি […]