এই মুহূর্তে কলকাতা

প্রাথমিকে শিক্ষক নিয়োগের দিন ঘোষণা।

কলকাতা, ২৭ সেপ্টেম্বর:- অঙ্গীকার পূরণের দিকে আরেক ধাপ এগোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের মুখেই বড় সুখবর ঘোষনা করা হলো রাজ্যের শিক্ষক পদপ্রার্থীদের জন্য। ঘোষনা করা হল প্রাথমিকে শিক্ষক নিয়োগের দিনক্ষণ। একই দিনে আদালতের অনুমতি সাপেক্ষে উচ্চ প্রাথমিক,শারীরিক শিক্ষা ও কর্মশিক্ষা বিভাগেও নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। নিয়োগ করা হবে নবম,দশম এবং একাদশ,দ্বাদশ স্তরের শূন্য শিক্ষক […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের ২১জন সরাসরি আমার সাথে যোগাযোগ করছে, চুঁচুড়ায় এসে বোমা ফাটালেন মিঠুন!

সুদীপ দাস, ২৭ সেপ্টেম্বর:- তৃণমূলের সবাই খারাপ নয়। না খায়া, না পিয়া, গ্লাস তোরা যারা যা রাহা হ্যায়। তাই তাঁদের শ্বাসরোধ অবস্থা। যখন-তখন যা কিছু হতে পারে। এই মুহুর্তে ৩৮জন আমাদের সাথে যোগাযোগ করছে। যার মধ্যে ২১জন সরাসরি আমার সাথে যোগ রাখছে। কভি ভি, কহি ভি কুছ ভি হো সকতা হ্যায়। চুঁচুড়ায় এসে নিজস্ব স্টাইলে […]

এই মুহূর্তে জেলা

আরে সান্টাক্লজ নাকি ? অজান্তে বাড়ির দরজায় দরজায় নতুন বস্ত্র চুপিসারে রেখে এলেন এরা।

হাওড়া, ২৭ সেপ্টেম্বর:- ক্রীস্টমাস উপলক্ষে বড়দিনের গিফট ঝোলায় ভরে চুপিসারে রেখে যান সান্টাক্লজ। ছোটদের এমন কাহিনী গল্পগাথা শোনা যায়। কিন্তু পুজোর উপহার হিসেবে নতুন জামাকাপড় বস্ত্র কিনে তা বাড়ি বাড়ি ঘুরে রাতের আঁধারে সকলের অলক্ষ্যে রেখে এলেন কিছু উৎসাহী যুবক। এদের পরিচয় এরা সকলেই তৃণমূল ছাত্র পরিষদ কর্মী। সোমবার মধ্যরাতে শিবপুর কেন্দ্র তৃনমূল ছাত্র পরিষদের […]

এই মুহূর্তে জেলা

তর্পণ বিতর্কে মদন মিত্রের উদ্দেশ্যে কড়া বার্তা ফিরহাদের।

হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- রবিবার সকালে মহালয়ার দিন বাবুঘাটে তর্পণ করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করেছিলেন মদন। এই নিয়ে শুরু হয় বিতর্ক। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মদন মিত্রর বিরুদ্ধে হাওড়ার বালি থানায় […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে প্রশিক্ষিত চাকরি প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র দেওয়ায় কড়া ব্যাবস্থা নিচ্ছে সরকারের।

কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উৎকর্ষ বাংলার মঞ্চ থেকে আইটিআই, পলিটেকনিক সহ বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণ নেওয়া চাকরি প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে।রাজ্য সরকারের তরফে মধ্যস্থতাকারী সংস্থার বিরুদ্ধে থানায় এফআইআর করা হয়েছে। বঞ্চিত হওয়া মোট ১০৭ জন চাকরিপ্রার্থীকে বিকল্প চাকরির সুযোগ দেওয়া হয়েছে বলে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বীবেদি জানিয়েছেন। […]

এই মুহূর্তে জেলা

বিদ্যাসাগরের জন্মদিনে শিশুদের হাতে বর্ণপরিচয় তুলে দিলেন দক্ষিণ হাওড়া টিএমসিপি’র কর্মীরা।

হাওড়া, ২৬ সেপ্টেম্বর:- বিদ্যাসাগরের জন্মদিনে তাঁর  প্রতি শ্রদ্ধা জানিয়ে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা দক্ষিণ হাওড়ায় বাড়ি বাড়ি গিয়ে শিশুদের হাতে ‘বর্ণপরিচয়’ তুলে দিলেন। সোমবার ২৬ সেপ্টেম্বর সকালে দক্ষিণ হাওড়ায় দলের উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের হাতে ‘বর্ণপরিচয়’ পুস্তক প্রদান করা হয়। এই কর্মসূচি সম্পর্কে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রিতম দাস জানান, ২৬ […]

এই মুহূর্তে কলকাতা

শুভেন্দুর ছবি নিয়ে তর্পণ করায়, মদন মিত্রের আচরণের নিন্দা বিধানসভা অধ্যক্ষের।

কলকাতা, ২৬ সেপ্টেম্বর:- বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে মহালয়ার তর্পণ করার ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের আচরণের নিন্দা করেছেন। আজ বিধানসভায় ইশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন পালনের অনুষ্ঠানে যোগদান করার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অধ্যক্ষ ওই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন সংবাদ মাধ্যমের প্রচার পাওয়ার লোভেই […]

এই মুহূর্তে জেলা

হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট।

হুগলি, ২৫ সেপ্টেম্বর:- পুজোর আগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল কমিশনারেটের পুলিশ। রবিবার শ্রীরামপুর টাউন হলে একটি ঘরোয়া অনুষ্ঠানে উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর থানা এলাকার বাসিন্দাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগলভি, আইসি দিব্যেন্দু দাস, পুরপ্রধান বিজয় মিশ্র, পিন্টু মাহাতো। এ দিন […]

এই মুহূর্তে কলকাতা

বিরোধী শাসিত রাজ্যগুলিকে ভয় দেখাতেই কেন্দ্রের এজেন্সি ব্যাবহারের প্রবণতা,মন্তব্য মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- বিরোধী শাসিত রাজ্যগুলিকে ভয় দেখাতে এজেন্সি ব্যবহার কেন্দ্রীয় সরকারের প্রবণতায় পরিণত হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আজ তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস নেত্রী কেন্দ্রের শাসক দল বিজেপির নাম না করে বলেন,তাদের মাথার উপর চন্দ্র, সূর্য, গ্রহ, […]

এই মুহূর্তে জেলা

মহালয়ায় ভারত সেবাশ্রমের উদ্যোগে কালনাগিনী নদীতে তর্পণ ও অকাল বোধন।

হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- মহালয়ার পরম্পরা ঐতিহ্য মেনে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দির পরিচালিত স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চের তরফ থেকে রবিবার দক্ষিণ ২৪ পরগণা জেলার ঢোলাহাট থানার রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এলাকাধীন গুন্ডাকাটায় কালনাগিনী নদীতে এলাকার মায়েদের উদ্যোগে এই অভিনব তর্পণের আয়োজন করা হয়। এই অভিনব তর্পণ দেখতে কালনাগিনী নদীর দু’ধারে হাজার হাজার […]