এই মুহূর্তে জেলা

হিসাব রক্ষকের চপারের আঘাতে গুরুতর জখম রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ডেপুটি ম্যানেজার।

হুগলি, ৬ অক্টোবর:- বৃহস্পতিবার রাতে চন্দননগরে একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের ক্যাশিয়ারের চপারের আঘাতে গুরুতর জখম হলেন ডেপুটি ম্যানেজার। আহত ডেপুটি ম্যানেজারের নাম অঙ্কিতা বাসু। বাড়ি উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে। এই ঘটনায় চন্দননগর থানার পুলিশ ব্যাংকের ক্যাশিয়ার বুদ্ধদেব মন্ডলকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে ডেপুটি ম্যানেজার অঙ্কিতা বাসু ব্যাংকের ভল্টে টাকা […]

এই মুহূর্তে কলকাতা

শনিবার রেড রোডে হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল।

কলকাতা, ৬ অক্টোবর:- অতিমারীর কারণে ২ বছর বন্ধ থাকার পর আগামী শনিবার রেডরোডে ফের হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে কার্নিভাল। এরপরই থাকছে  ডোনা গাঙ্গুলির নাচের গ্রুপ দীক্ষা মঞ্জরীর নাচের অনুষ্ঠান। অসুস্থ ডোনা গাঙ্গুলি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সুস্থ থাকলে তাঁকেও দেখা যাবে রেডরোড কার্নিভালের অনুষ্ঠানে। বিশ্ববাংলা শারদ সম্মানে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি।

হাওড়া, ৬ অক্টোবর:- শুক্রবার পুজোর কার্নিভাল হবে হাওড়ায়। হাওড়ার এই পুজো কার্নিভালে অংশ নেবে ১৭টি পুজো কমিটি। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে চূড়ান্ত প্রস্তুতি। কার্নিভালের আগে ফোরশোর রোড, রামকৃষ্ণপুর ঘাটে শেষ মুহুর্তের পরিস্থিতি বৃহস্পতিবার খতিয়ে দেখলেন পুরনিগমের উপ প্রশাসক। দুর্গাপুজোকে ইউনেস্কো’র আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে শারদোৎসবকে স্মরণীয় করে রাখতে জেলার সেরা দুর্গা প্রতিমাগুলির বিসর্জন […]

এই মুহূর্তে জেলা

নিরঞ্জনে বিপর্যয়, হরপা বানে মৃত ৮, উত্তরবঙ্গ জুড়ে শোকের বাতাবরন।

জলপাইগুড়ি, ৬ অক্টোবর:- দশমীতে শোকের ছায়া, নিরঞ্জনে বিপর্যয়, আচমকা হরপা বানে মাল নদীতে বহু মানুষ সহ গাড়ি আটকে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দুর্গা প্রতিমা নিরঞ্জন চলাকালীন বিপর্যয়, হঠাত্‍ করেই নদীতে জল বেড়ে যায় এবং বহু লোক ও গাড়ি মাঝ নদীতে আটকে পড়ে। জলপাইগুড়ি জেলার মাল বাজারের মাল নদীর এই ঘটনা। জানা গিয়েছে, হঠাত্‍ করে […]

এই মুহূর্তে জেলা

মাকে কাঁধে করেই গঙ্গায় বিসর্জন করলেন বাড়ির মহিলারাই।

হুগলী, ৬ অক্টোবর:- বিজয় দশমীর দিন শ্রীরামপুরের সরকার বাড়ির মহিলারা ঢাকের বাদ্যের সঙ্গে সঙ্গে নাচ এবং এই নাচের তালে তালে সিঁদুর খেলায় অংশ নিলেন তারা। এই বাড়ির দুর্গাপুজো এ বছরই শুরু হয়েছে। প্রথম বর্ষে ই এই সরকার বাড়িতে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এবং শ্রদ্ধা ভরে মাতৃ আরধনা হয়েছে। তাদের বাড়ির পুজো উপলক্ষে আশপাশের প্রতিবেশীরাও অংশ নিয়েছিলেন […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি দপ্তরে ছুটি থাকলেও, ৮ই অক্টোবর থেকে ই কাজ শুরু অনলাইনে।

কলকাতা, ৬ অক্টোবর:- রাজ্য সরকারি দফতরে পুজোর ছুটি চলবে ১১ই অক্টোবর পর্যন্ত। কিন্তু তার আগে আগামী শনিবার ৮ অক্টোবর থেকেই অনলাইনে প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে। প্রশাসনিক কর্তারা বাড়িতে বসে অনলাইনে যাবতীয় প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন।জানা গেছে সার্ভার রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য গত ২ অক্টোবর থেকে আগামী ৭ অক্টোবর পর্যন্ত পুজোর মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের […]

এই মুহূর্তে কলকাতা

জলপাইগুড়িতে হড়পা বানে মৃত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৬ অক্টোবর:- ভয়াবহ হড়পা বানে ভেসে মৃত্যু হয়েছে ৮ জনের। বুধবার বিজয়া দশমীর রাতে জলপাইগুড়ি জেলার মাল নদীতে এই বিপর্যয়ে আহত হয়েছেন বহু মানুষ। এই ভয়াবহ বিপর্যয়ের জেরে মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মৃতদের পরিবারকে ও আহতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেন রাজ্যের প্রশাসনিক প্রধান। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন, এই ঘটনায় […]

এই মুহূর্তে জেলা

চিরাচরিত রীতি মেনেই প্রতিমা নিরঞ্জন বেলুড় মঠের।

হাওড়া, ৫ অক্টোবর:- চিরাচরিত রীতি মেনে দশমীর সন্ধ্যায় প্রতিমা নিরঞ্জন হলো বেলুড় মঠের।এবছরের মতো বেলুড় মঠের দুর্গোৎসব শেষ হলো। মা সারদা গঙ্গার ঘাটে দেবী দুর্গার বিসর্জন হয় এদিন। ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে পালিত হলো বিসর্জন পর্ব।

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও ঘাটে ঘাটে চলছে প্রতিমা বিসর্জন।

হাওড়া, ৫ অক্টোবর:- দশমীর সকাল থেকেই প্রতিমা নিরঞ্জন শুরু হয়েছে হাওড়ার বিভিন্ন ঘাটে। বাড়ির প্রতিমা ছাড়াও অনেক ক্লাব বারোয়ারির প্রতিমাও আজ নিরঞ্জন হচ্ছে। বিসর্জনকে কেন্দ্র করে পুরনিগম একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে। গঙ্গায় ফেলা প্রতিমার কাঠামো দ্রুত তোলার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। জলে কাঠামো যাতে বেশী দূর ভেসে না যায় তার জন্যও ব্যবস্থা করা হয়েছে। হাওড়া […]

এই মুহূর্তে জেলা

৩০০ বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে কৃষ্ণনগরের রাজবাড়ীর পূজা।

নদীয়া, ৩ অক্টোবর:- কৃষ্ণনগর রাজবাড়ি দুর্গা পুজো শুরু হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের ঠাকুর দাদা রাঘব রায়ের সময় কালে প্রায় ৩০০ বছরের বেশি সময় ধরে।, রাজাও নেই রাজবাড়ির সেই জৌলুস না থাকলেও রাজবাড়ীর দুর্গা দালানে একইভাবে নিষ্ঠা ও প্রথা মেনে পূজিতত হন বা দুর্গা, রাজবাড়ীর এই দুর্গাপুজো একটি বিশেষ বৈশিষ্ট্য এই দুর্গার বাহন সিংহের মুখ পৌরাণিক মতে […]