এই মুহূর্তে জেলা

কয়েকদিনের মধ্যেই জেলের ভেতরেও সংখ্যাগরিষ্ঠতা পাবে তৃণমূল, গুরাপে বিস্ফোরক শুভেন্দু।

হুগলি, ১২ অক্টোবর:- আজ বুধবার গুড়াপ পঞ্চায়েতের এলাকায় প্রতিবাদ মিছিল ও সভা। বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে। ঘটনাটি দূর্গাপূজার পঞ্চমীর দিন। গুড়াপ পঞ্চায়েতের এক সদস্য লক্ষন মন্ডল (লকা) তিনি দূর্গা প্রতিমার হাতে তৃণমূল কংগ্রেসের দলের পতাকা লাগিয়েছিলেন। এবং সেই পতাকা লাগিয়ে দেওয়ার পর কিছু বক্তব্য রাখেন। এতেই রাজ্য ও কেন্দ্রের রাজ্যনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। আজ […]

এই মুহূর্তে জেলা

সৌরভ গাঙ্গুলি ইস্যুতে মুখ খুললেন সৌগত, লকেটরা।

হাওড়া, ১২ অক্টোবর:- সাংসদদের নিয়ে বুধবার রেলের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো হাওড়ায়। এদিন পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের ট্রেন পরিষেবা নিয়ে এলাকার সাংসদদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করেন রেলকর্তারা। এদিন হাওড়ার ডিআরএম অফিসে ওই বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৌগত রায়, লকেট চট্টোপাধ্যায়, সৌমিত্র খাঁ, প্রসূন বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, দোলা সেন প্রমুখ। রেল পরিষেবা সংক্রান্ত […]

এই মুহূর্তে কলকাতা

অসুস্থতা সত্বেও কার্নিভালে উল্লেখযোগ্য পারদর্শিতার জন্য ডোনা গাঙ্গুলীকে পুরস্কৃত করার সিদ্ধান্ত।

কলকাতা, ১২ অক্টোবর:- অসুস্থতা স্বত্বেও গত ৮ তারিখে কলকাতার রেড রোডে পুজো কার্নিভালে পারদর্শিতার সঙ্গে উল্লেখযোগ্য পারফরম্যান্সের জন্য রাজ্য সরকার সৌরভ পত্নী নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। অনুষ্ঠানের আগের দিন তিনি তার নাচের স্কুলের ছাত্র ছাত্রীদের সঙ্গে মহড়ায় অংশ নেওয়ায় তার নিষ্ঠাকে সম্মান জানিয়ে পুরস্কৃত করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। গত […]

এই মুহূর্তে কলকাতা

চাকরি প্রার্থীদের আন্দোলনের মধ্যেই উচ্চ প্রাথমিকে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে এসএসসি-সূত্র।

কলকাতা, ১২ অক্টোবর:- চাকরিপ্রার্থীদের আন্দোলনের মধ্যেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ১৪ নভেম্বর নিয়োগ সংক্রান্ত নোটিস আপলোড করা হবে। এই নোটিশ দেওয়ার সাত দিন পর থেকে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। ১৫৮৫ জনকে ইন্টারভিউয়ের সুযোগ দেওয়া হবে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা গেছে। […]

এই মুহূর্তে কলকাতা

দেশের সেরা ১০ স্কুলের তালিকায় যাদবপুর বিদ্যাপীঠ।

কলকাতা, ১২ অক্টোবর:- দেশের সেরা ১০ স্কুলের তালিকায় দক্ষিণ কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ স্থান পেয়েছে। ওই তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার এই স্কুল। সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সেরা স্কুলের তালিকা প্রকাশ করেছে। সেখানেই এই তথ্য উঠে এসেছে। এ রাজ্যের এই একটি স্কুলই এই সম্মান পেয়েছে। যাদবপুর বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষক তথা শিক্ষাবিদ ডক্টর […]

এই মুহূর্তে কলকাতা

আগামী ডিসেম্বরে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রার কর্মসূচি।

কলকাতা, ১২ অক্টোবর:- কংগ্রেসের ‘ভারত জোড়ো যাত্রা’র অঙ্গ হিসেবে এরাজ্যে আগামী ডিসেম্বরে পদযাত্রা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এরাজ্যে ‘ভারত জোড়ো যাত্রা’র সমন্বয়ের দ্বায়িত্ব পেয়েছেন সাংসদ প্রদীপ ভট্টাচার্য।এছাড়া প্রাক্তন বিধায়ক অসিত মিত্র, নেপাল মাহাতো, মনোজ চক্রবর্তী, শঙ্কর মালাকারেরা এই প্রস্তুতির দায়িত্বে থাকবেন।সাগর থেকে পাহাড়ে শীর্ষক ওই পদযাত্রা রাজ্যের উপকূল থেকে পাহাড়ের আট জেলা পরিক্রমা করবে বলে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় ট্রাফিক পুলিশের অফিসের সামনে থেকেই মিললো বোমা। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড।

হাওড়া, ১২ অক্টোবর:- হাওড়ার গোলাবাড়িতে ট্রাফিক গার্ডের অফিসের সামনে থেকেই মিললো বোমা। ঘটনাস্থলে ছুটে আসে বম্ব স্কোয়াড ও সিআইডি। গোলাবাড়ি ট্রাফিক গার্ডের ভিতরে ফাঁকা জমি থেকে বুধবার মিলেছে প্রায় আটটি বোমা। ঘটনাস্থলে এসেছে বম স্কোয়াড ও সিআইডি টিম। পুলিশের দাবি বোমাগুলি একটি পুরনো কেসের। আপাতত বোমাগুলি সেখান থেকে নিষ্ক্রিয় করে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে […]

এই মুহূর্তে জেলা

বালিতেও বেড়েছে ডেঙ্গু।

হাওড়া, ১২ অক্টোবর:- শুধু হাওড়া পুরসভা এলাকাতেই নয় বালি পৌরসভা এলাকাতেও বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বুধবার সকালে হাওড়া জেলা সদরের আইএনটিটিইউসি’র সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর প্রাণকৃষ্ণ মজুমদারের নেতৃত্বে হাওড়া পুর এলাকার ৫৫ নম্বর ওয়ার্ড তথা পূর্বতন বালি মিউনিসিপ্যালিটির ৯ নম্বর ওয়ার্ডে সাফাই অভিযান হয়। প্রাণকৃষ্ণবাবু বলেন, এটি তাদের চতুর্থ সাফাই অভিযান। যেভাবে ওই এলাকায় গত […]

এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে পুনরায় খোলা হলো “জন আহার”।

হাওড়া, ১১ অক্টোবর:- হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে পুনরায় খোলা হলো “জন আহার”। সম্পূর্ণ সংস্কারের পর এই নতুন পরিমার্জিত আউটলেট পুনরায় চালু করা হলো। রেল যাত্রীদের সুবিধার্থে পূর্ব রেলের ক্রমাগত প্রচেষ্টার অংশ হিসেবে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে সম্পূর্ণরূপে সংস্কারের পর “জন আহার” পুনরায় খোলা হলো। হাওড়ার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ জৈনের উপস্থিতিতে মঙ্গলবার বিকেলে এই নতুন পরিমার্জিত […]

এই মুহূর্তে কলকাতা

বিজয়া সন্মেলনীর আয়োজন সরকারের, থাকবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১১ অক্টোবর:- বিজয়া সম্মেলনীর আয়োজন করল রাজ্য সরকার।বুধবার ইকো পার্কের মিষ্টিকাতে আয়োজন করা হয়েছে এই সম্মেলনের। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যসচিব এইচকে দ্বিবেদী, স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা সহ সব দপ্তরের সচিবরাও থাকবেন। সঞ্জীব গোয়েঙ্কা, সঞ্জয় বুধিয়াসহ রাজ্যের প্রথম সারির সব শিল্পপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে। সংবাদমাধ্যমের শীর্ষ কর্তারা অতিথি তালিকায় রয়েছেন। থাকবেন সাংস্কৃতিক জগতের বিশিষ্টরা। শারদোৎসবের […]