এই মুহূর্তে জেলা

জাঙ্গিপাড়া ও শেওড়াফুলিতে নাবালিকার মৃত্যুর ক্ষেত্রে পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ, দাবি প্রিয়াঙ্ক কানুনগোর।

হুগলি, ১৪ অক্টোবর:- জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলি দুই নাবালিকার মৃত্যুর ক্ষেত্রেই পুলিশি তদন্তে গাফিলতির অভিযোগ করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো। পুলিশ তাকে কোনরকম তথ্য দিয়ে সহায়তা করেনি বলেও অভিযোগ করেন তিনি। সঠিক সময়ে এফআইআর ময়না তদন্তের রিপোর্ট দেওয়া হয়নি। দুটো ঘটনার ক্ষেত্রেই প্রত্যক্ষদর্শীদের গোপন জবানবন্দি নেওয়া হয়নি। এছারাও তদন্তে একাধিক অসঙ্গতি রয়েছে। দিল্লি […]

এই মুহূর্তে জেলা

৩৫৬ দরকার নেই, মানুষই এই সরকারকে ফেলে দেবে – লকেট।

হুগলি, ১৪ অক্টোবর:- শুভেন্দুর বক্তব্যকে সমর্থন জানিয়ে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ডিসেম্বরে বাংলার মানুষ এই সরকার কে ফেলে দেবে। কোনো ৩৫৬ করার দরকার নেই। যেভাবে রাজ্যের একের পর এক মন্ত্রীরা জেলে ঢুকচ্ছে তাতে এমনিতেই সরকার পড়ে যাবে। কলকাতায় মেট্রো প্রকল্পে নিয়ে বলেন, মেট্রো প্রকল্প রাজ্যের সাথে একসাথে কথাবার্তা বলেই করা হয়। সেখানে এই ঘটনায় […]

এই মুহূর্তে জেলা

শেওড়াফুলিতে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে ঢুকতে বাধা।

হুগলি, ১৪ অক্টোবর:- শেওড়াফুলিতে মৃত নাবালিকার পরিবারের সাথে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দলকে ঢুকতে বাধা ও কালো পতাকা দেওয়ার অভিযোগ এলাকাবাসীর বিরুদ্ধে। শুক্রবার জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসনের সঙ্গে আইনজীবী তথা বিজেপি নেত্রী খড়পাড়ায় মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে যান সেখানে তাকে তাদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ। বিক্ষোভে শেওড়াফুলি 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল […]

এই মুহূর্তে কলকাতা

কালীপূজাতে বাজি পোড়ানো আদালতের নির্দেশ নিশ্চিত করবে রাজ্য, জানালেন পরিবেশমন্ত্রী।

কলকাতা, ১৩ অক্টোবর:- আসন্ন কালীপূজা ও দীপাবলীতে আদালতের নির্দেশ মেনেই রাজ্যে যাতে সবুজ বাজি বিক্রি ও  পোড়ানো হয় ও ৯০ ডেসিবেলের উপর শব্দবাজি পোড়ানো না হয় রাজ্য সরকার তা নিশ্চিত করবে বলে পরিবেশ মন্ত্রী মানস ভূঁইয়া জানিয়েছেন। সল্টলেকের প্রাণীসম্পদ ভবনে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আদালতের নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয় তা […]

এই মুহূর্তে জেলা

গুরাপে পাল্টা সভা তৃণমূলের।

হুগলি, ১৩ অক্টোবর:- বুধবার হুগলির গুড়াপে বিশ্বহিন্দু পরিষদের প্রতিবাদ সভার পর আজ বৃহস্পতিবার গুড়াপে পাল্টা প্রতিবাদ সভা করলেন। হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বেরা।প্রধান বক্তা ছিলেন। রাজ্যের মন্ত্রী শশী পাজা। ধনিয়াখালি বিধানসভার তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে বিশাল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্মানীয়া শ্রীমতি শশী পাঁজা, সপ্তগ্রাম বিধানসভার সম্মানীয় বিধায়ক তথা […]

এই মুহূর্তে জেলা

রোজ চাই মাটন-ইলিশ, না হলেই র‍্যাগিং; সদলবলে স্ত্রীর আক্রমনে ছাদ থেকে ঝাঁপ স্বামীর।

সুদীপ দাস, ১৩ অক্টোবর:- সাদামাটা পুরোহিত মশাইয়ের মাসিক ইনকাম মেরেকেটে ৩থেকে ৪হাজার টাকা। এই ইনকামেই গত বছর নভেম্বরে দেখেশুনে বিয়েটা করেছিলেন তিনি। প্রথম কয়েকদিন ঠিকঠাক চললেও তারপর থেকেই স্বমহিমায় স্ত্রী। ডাল-ভাত মুখে রোচে না তাঁর। শুরু ইলিশের চাহিদা। তারপর মাটন। যা ক্রমশ নিত্যদিনের ব্যপার হয়ে ওঠে। স্ত্রীর চাহিদা মেটাতে না পেরে সংসারে শুরু অশান্তি। কিন্তু […]

এই মুহূর্তে জেলা

জাঙ্গিপাড়া ও শেওড়াফুলিতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিদল।

হুগলি, ১৩ অক্টোবর:- হুগলির জাঙ্গিপাড়া এবং শেওড়াফুলিতে দুই নাবালিকার অস্বাভাবিক মৃত্যু মামলা সরেজমিনে খতিয়ে দেখতে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের এক প্রতিনিধিদল আজ রাজ্যে আসছে। কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর নেতৃত্বে ওই প্রতিনিধি দলের সদস্যরা আগামীকাল ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি জাঙ্গিপাড়ায় মৃত নাবালিকাদেরর বাড়িও যাবেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। থানায় গিয়ে তাঁরা তদন্তকারী পুলিশ অফিসারদের সঙ্গেও […]

এই মুহূর্তে জেলা

কালীপূজার আগে বিশেষ অভিযান, পাচারের আগেই প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত।

হাওড়া, ১৩ অক্টোবর:- কালীপূজা ও দীপাবলির আগেই বিশেষ অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। হুগলি ও দক্ষিণ ২৪ পরগণার মহেশতলায় পাচারের আগেই বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে হাওড়ার লিলুয়া থেকে। প্রায় এক হাজার কেজি নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত হয়েছে লিলুয়ায়। দীপাবলীর আগে নিষিদ্ধ বাজি নিয়ে রমরমা থাকে বেআইনি বাজি কারবারিদের। তাদেরকে ধরতে প্রতি বছরই পুলিশের […]

এই মুহূর্তে জেলা

ভ্রমণ সংস্থার সঙ্গে কেদারে গিয়ে হাওড়ার বাসিন্দা বাঙালি পর্যটকের মৃত্যু।

হাওড়া, ১২ অক্টোবর:- গত দ্বাদশীর দিন হাওড়ার শিবপুর থানা এলাকার ভুবন মোহিনী রোডের বাড়ি থেকে এক ট্রাভেল সংস্থার সঙ্গে কেদারনাথে বেড়াতে গিয়েছিলেন কৃষ্ণচন্দ্র পাল নামের এক ব্যক্তি। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ তিনি সেখানে ‘নিখোঁজ’ হয়ে যান। এরপর বুধবার সন্ধ্যে নাগাদ রুদ্রপ্রয়াগ থেকে সেখানকার প্রশাসন হাওড়ার শিবপুর থানায় যোগাযোগ করে কৃষ্ণচন্দ্র বাবুর মৃত্যুর খবর দেন। এরপরেই পরিবার […]

এই মুহূর্তে জেলা

বাথরুম জুড়ে আবর্জনা, সুস্থ হতে এসে অসুস্থ হয়ে যাচ্ছেন রোগীরা, চুঁচুড়া সদর হসপিটালে।

সুদীপ দাস, ১২ অক্টোবর:- এই হল নির্মল বাংলার নির্মল হাসপাতালের ছবি। হুগলীর জেলা হাসপাতাল চুঁচুড়া সদর হাসপাতাল। আনুপাতিক রোগীর সংখ্যা ৬০০-র বেশী। এই হাসপাতালের একতলায় রয়েছে পুরুষদের সার্জিক্যাল ওয়ার্ড। এমএস-২ তে মোট বেড রয়েছে ৪৩টি। প্রয়োজনে নীচেও রোগী রেখে চিকিৎসা করা হয়। সেক্ষেত্রে রোগীর সংখ্যা কোন কোন সময় ৭০ ছাড়ায়। এতগুলো মানুষের জন্য ৩টি শৌচাগার। […]