এই মুহূর্তে জেলা

ছাত্রদের স্কুলমুখী করতে মাসের নির্দিষ্ট একটি দিনে কেক কেটে ছাত্রদের জন্মদিন পালনের সিদ্ধান্ত।

হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- ওদের পরিবারের সামাজিক অবস্থান নিম্ন মধ্যবিত্ত বা তারও নিচে। ফলে এই সমস্ত পরিবারের সন্তানদের জন্মদিন বাড়িতে ঘটা করে হয়তো পালন করা সম্ভব হয়না। তাই এই সমস্ত ছাত্রদের পাশে এবার এগিয়ে এলো তাদের স্কুল। হাওড়ার বোটানিক গার্ডেন চিত্তরঞ্জন আদর্শ বিদ্যামন্দিরের শিক্ষকরা মিলে স্থির করেছেন বছরের বারো মাস ধরেই প্রতি মাসের নির্দিষ্ট একটি দিন […]

এই মুহূর্তে জেলা

মহারাষ্ট্র থেকে মার্কিন মুলুক, পুরস্কারের জয়যাত্রা অব্যাহত চুঁচুড়ার অভিজ্ঞানের।

হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- মহারাষ্ট্রের জলগাঁও শহর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া। চুঁচুড়ার কিশোর অভিজ্ঞানের জয়যাত্রা অব্যাহত। আধুনিক ভারতের সুশ্রুত নামে পরিচিত পন্ডিত মধুসূদন গুপ্তর জীবনীর ওপরে তথ্যচিত্র বানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া শহরে আমন্ত্রণ পেল হুগলি কলিজিয়েট স্কুলের এবারের মাধ্যমিক পরীক্ষার্থী অভিজ্ঞান কিশোর দাস। আগামী ২৫শে ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ ফিলাডেলফিয়া যুব চলচ্চিত্র উৎসব দেখানো হবে এবং […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের ৪৮ ঘন্টা আগে সাগরদিঘির ওসিকে সরিয়ে দিল কমিশন।

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে সাগরদিঘির ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। শুক্রবার রাজ্যকে চিঠি দিয়ে কমিশনের নির্দেশ, সাগরদিঘি থানার অফিসার ইন চার্জকে দ্রুত সরাতে হবে। আপাতত তিনি থাকবেন পুলিশ হেড কোয়ার্টারে। ওই জায়গায় জেলার বাইরের নতুন কোনও অফিসারকে নিয়োগ করতে হবে। তবে এই নির্দেশের পিছনে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেনি কমিশন।

এই মুহূর্তে জেলা

ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কারিগর চন্দননগরের প্রবর্তক সেবা নিকেতন।

প্রদীপ বসু, ২৪ ফেব্রুয়ারি:- এরা ছোটো বেলা থেকে ঘর ছাড়া অর্থাৎ পরিবার বলতে কেউ নেই। একমাত্র ভরষা চন্দননগরের প্রবর্তক সেবা নিকেতন। এদের অভিভাবক পরিমল ব্যানার্জি। প্রবর্তক সেবা নিকেতন এর ৮জন ছাত্রী এবারে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে।তারা হল অর্পিতা দত্ত রঞ্জনা সোরেন দীপা মুর্মু প্রতিমা মুরমু সুমিতা সরেন সুপর্ণা বিশ্বাস লক্ষ্মী সরকার ও স্নেহা আড্য।খুবই অসহায় এরা। […]

এই মুহূর্তে জেলা

কর্মহীনদের চাকরির সুযোগ করে দিতে নয়া উদ্যোগ শ্রীরামপুর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের।

হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- বর্তমান বাজারে একদিকে যেমন কমছে চাকরির সুযোগ তেমনি প্রতিযোগিতা ও বাড়ছে হু হু করে। এই প্রতিযোগিতার বাজারে সরকারি চাকরি এক কথায় দুরস্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবারই বলেছেন নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করুক ছেলেমেয়েরা। রাজ্যে বেসরকারি বিনিয়োগ এনে সেই চাকরির বাজার একটু চাঙ্গা করতে যায় বর্তমান রাজ্য সরকার। এর জন্য বহু রকমের সরকারি […]

এই মুহূর্তে জেলা

হাঁটতে পারে না, মনের জোরে মাধ্যমিক পরীক্ষায় মহসিনা।

হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- আর্থিক অসচ্ছলতা, নেই গৃহ শিক্ষক,স্কুলে যেতে সাহায্য নিতে হয় অন্যের, প্রতিবন্ধকতা অনেক, তবে মনের জোরে মাধ্যমিক পরীক্ষায় পোলবার মহসিনা। জীবনের প্রথম বড় পরীক্ষা, সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের পায়ে দাঁড়াতে চায় অনেকেই। দু পায়ে হাঁটতে পারেনা সে। হাঁটু দিয়ে হাঁটে, তার লড়াইটা একটু অন্যরকম। পোলবার কাশ্বারার বাসিন্দা মহসিনা খাতুনের যখন ছয় বছর […]

এই মুহূর্তে কলকাতা

পরীক্ষা ব্যবস্থা দেখতে জেলা সফরে পর্ষদ সভাপতি।

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- মাধ্যমিক পরীক্ষার ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে জেলাসফর শুরু করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। আজ সকাল থেকে মালদহের একাধিক স্কুল পরিদর্শন করেন তিনি। বিভিন্ন স্কুলে গিয়ে সেখানকার প্রধান শিক্ষক এবং ভেন্যু ইনচার্জদের সঙ্গে কথা বলেন রামানুজবাবু। পরীক্ষার্থীদের বসার ঘর, সিসি ক্যামেরা, শৌচাগার প্রভৃতির ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পর্ষদ সভাপতি। জেলা পরিদর্শন সম্পর্কে তিনি […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের আগে গ্রামীণ এলাকার মানুষের মন পেতে তৎপর নবান্ন।

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- ২০২৩-২৪ অর্থবর্ষের রাজ্য বাজেটে গ্রাম বাংলায় নতুন রাস্তা নির্মাণ ও রাস্তা সংস্কারের জন্য ‘রাস্তাশ্রী’ নামে নতুন প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে গ্রাম বাংলার প্রায় ১১ হাজার ৫০০ কিমি গ্রামীণ রাস্তা হয় সংস্কার করা […]

এই মুহূর্তে কলকাতা

আয় বাড়াতে বন্ধ থাকা চল্লিশটি রুটে ফের বাস চালাবে এন বি এস টি সি।

কলকাতা, ২৪ ফেব্রুয়ারি:- আয় বাড়াতে নতুন রুটের পাশাপাশি বন্ধ থাকা প্রায় ৪০টি রুটে ফের বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। কোন রুটে ওই বাসগুলি চলবে তারজন্য ইতিমধ্যেই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষা শেষ স্থির হয়েছে, বন্ধ থাকা রুটের পাশাপাশি সম্ভাবনাময় বেশকিছু নতুন রুট চিহ্নিত করে বাস চালানো হবে। মার্চ মাসের শুরু থেকেই সংশ্লিষ্ট রুটগুলিতে পর্যায়ক্রমে পরীক্ষামূলক […]

এই মুহূর্তে জেলা

কালীঘাটের কাকু ধরা পড়তেই সুরের ছন্দপতন মুখ্যমন্ত্রীর, হুগলিতে সুকান্ত।

হুগলি, ২৪ ফেব্রুয়ারি:- উঠল বাই কটক যাই, মাথায় যখন পোকা নড়ে তখন এক একটা ইস্যু তুলে ধরে আবার দু দিন পর দেখবেন সোনিয়া গান্ধীর বাড়ি চলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়। নাম করে কটাক্ষ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। তিনি আরো বলেন সোনিয়া গান্ধীর জন্মদিনে শাড়ি উপহার দেবেন। গিয়ে মিষ্টি খাওয়াবেন। মমতা ব্যানার্জি কখন কি করছেন বোঝা […]