হুগলি , ২৬ ফেব্রুয়ারি:- দিন-দুপুরে ছিনতাই করতে এসে গৃহকর্তির গলায় ব্লেড চালালো প্রাক্তন পরিচারিকা।। ঘটনা প্রসঙ্গে জানা যায় আজ রবিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ পান্ডুয়ার পূর্ব বালিঘাটার বাসিন্দা, কাজী আয়েশা সুলতানা নামে বছর ৪৫ মহিলা বাড়িতে একাই ছিলেন। এমন সময় তার সঙ্গে দেখা করতে আসে বাড়ির প্রাক্তন পরিচারিকা আমিনা বিবি ওরফে শৈল নামে এক মহিলা। […]
এই মুহূর্তে
অসম বাংলা সীমানায় গাড়িসহ পাইন কাঠের প্লাই উদ্ধার ! আটক দুই ।
সোজাসাপটা ডেস্ক, ২৬ ফেব্রুয়ারি:- ফের বড়সড় সাফল্য পেল কুমারগ্রাম থানার অন্তর্গত বারবিশা ফাঁড়ি। শনিবার দিন অসম বাংলা সীমান্তবর্তী পাকড়িগুড়ি নাকা চেকিং পয়েন্টে একটি পাইন কাঠ বোঝাই ১৬ চাকার একটি ট্রাক আটক করে বনদপ্তরের হাতে তুলে দিল বারবিশা ফাঁড়ির পুলিশ। জানা গিয়েছে অসম থেকে এ রাজ্য হয়ে কাঠগুলিকে পাচার করা হচ্ছিল। বাজেয়াপ্ত করা হয় আনুমানিক ৭০০ […]
চলছে মাধ্যমিক, খালি গলাতেই বক্তৃতা দিলেন মন্ত্রী।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- চলছে মাধ্যমিক পরীক্ষা, আইন মেনেই মাইক ছাড়া বক্তব্য রাখলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। নির্দেশিকা অনুযায়ী মাধ্যমিকের সময়ে মাইক বাজানো নিষেধ। এবার সেই আইনকে হাতিয়ার করেই মাইক ছাড়াই অনুষ্ঠানে বক্তৃতা দিলেন মন্ত্রী অরূপ রায়। হাওড়ার বেলুড়ে গিরিশ ঘোষ রোডের একটি রক্তদানে সাউন্ড বাক্স থাকলেও না চালানোর নির্দেশ দেন মন্ত্রী। নিজেও মাইক ছাড়াই […]
বেলুড় মঠে পালিত হচ্ছে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৮৮তম জন্মমহোৎসব।
হাওড়া, ২৬ ফেব্রুয়ারি:- রবিবার সকাল থেকে বেলুড় মঠে শুরু হয়েছে শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের জন্মমহোৎসব পালন অনুষ্ঠান। বেলুড় মঠের রীতি অনুযায়ী প্রতি বছর ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথির পরের রবিবার এই উৎসব পালিত হয়। এবছর গত মঙ্গলবার ঠাকুরের ১৮৮তম জন্মতিথি পালন হয়েছে। আর আজ রবিবার জন্মমহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। ঠাকুর বলতেন, ভক্তের জন্যই ভগবান। শুধু সাধন ভজন নয় ভক্তের সঙ্গে […]
রাজ্যের শিক্ষাখাতে টাকা মঞ্জুর কেন্দ্রের, চাপানউতর দুই শিবিরের।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- কেন্দ্রীয় সরকার ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য সমগ্র শিক্ষা মিশনে রাজ্যকে ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করেছে। এছাড়া, স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য আলাদা করে ২৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিক্ষা দফতর সূত্রের খবর, এই অনুমোদন সংক্রান্ত চিঠি রাজ্যের হাতে আজই এসে পৌঁছেছে। আগামী জুন মাসের মধ্যেই বরাদ্দ টাকার প্রথম কিস্তি পাওয়া যাবে। […]
আহত রাজহাটের ময়ূর,চিকিৎসা চুঁচুড়ার রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- পোলবার রাজহাটে নীলকন্ঠি ময়ূরের বাস। ঝাঁক ঝাঁক ময়ূর আম বাগান, বাঁশ বাগানে ঘুরে বেড়ায়।কখনো কুকুর কামরে দেয়, কখনো চোরা শিকারিরা ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। গ্রামবাসীরাই তাদের রক্ষা করে বিপদ থেকে। আজ একটি ময়ূর হটাৎই অসুস্থ হয়ে পরে রাজহাট উত্তরপাড়ায়। এক বালিকা ময়ূরটিকে দেখতে পেয়ে বাড়িতে নিয়ে যায়। জল দিয়ে শুশ্রূষা করা […]
ছাত্রকে মারধরের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে। হাওড়ার স্কুলে বিক্ষোভ।
হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- কয়েকদিন আগে মিড ডে মিলের খাবার নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। এবার ক্লাস সিক্সের এক ছাত্রকে শাস্তিস্বরূপ স্কুলে মারধর ও একটানা কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠল হাওড়ার সাঁত্রাগাছির একটি স্কুলের জনৈক শিক্ষকের বিরুদ্ধে। ওই ঘটনা নিয়ে শনিবার স্কুলে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে স্কুলে আসে পুলিশ। ছাত্রের অভিভাবক জানান, সরস্বতী পুজোর […]
দুয়ারে আইনি পরামর্শ কর্মসূচি কানাইপুরে।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- আজ থেকে শুরু হল হুগলির কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতে ‘দুয়ারে আইনি পরামর্শ’ কর্মসূচি। রাজ্যে প্রথম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের নিখরচায় আইনি পরামর্শ দেন আইনজীবীরা। শ্রীরামপুর মহকুমা আদালতের আইনজীবীরা পঞ্চায়েতে এসে শিবির করেন। দুয়ারে সরকার প্রকল্পে মানুষজন নানা সরকারি প্রকল্পের যেমন সুযোগ সুবিধা পাচ্ছেন, ঠিক তেমনি এইবার সাধারণ মানুষকে নিজের গ্রামে বসে আইনি পরিষেবা […]
বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে বিশেষ অভিযান সরকারের।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এবং সরকারি সহায়তা প্রাপ্ত গ্রন্থাগার গুলিতে সদস্য সংখ্যা বাড়ানোর উদ্দ্যেশ্যে রাজ্য সরকার বিশেষ অভিযান শুরু করেছে। বই ধরো, বই পড়ো প্রকল্পের আওতায় চলতি বছরে গ্রন্থাগার গুলিতে দুলক্ষ নতুন সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে বিভাগীয় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী জানিয়েছেন। তিনি জানান নতুন কর্মসূচির আওতায় এখনও পর্যন্ত […]











