এই মুহূর্তে কলকাতা

নষ্টের আশঙ্কা থেকেই সরকারি কর্মীদের সার্ভিস বুক এবার ডিজিটালাইজড।

কলকাতা, ২৪ মার্চ:- রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস বুক হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আটকাতে তা সম্পূর্ন ভাবে ডিজিটাল করে তোলা হবে। ধাপে ধাপে যাতে সমস্ত কর্মীর সার্ভিস বুক ডিজিটাল করে তোলা হয় সেজন্য রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মী বা তিনি যে দফতরে কর্মরত সেই দফতরের কর্তা ফিজিক্যাল […]

এই মুহূর্তে জেলা

ফের দুর্ঘটনা নবান্নর কাছে।

হাওড়া, ২৩ মার্চ:- ফের দুর্ঘটনা নবান্নর কাছে। এবার দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তার শার্প বেন্ডের ইউটার্নের মুখে মাল বোঝাই লরি ওভারলোডের কারণে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে সব প্লাইবোর্ড পড়ে যায় রাস্তায়। বিঘ্ন হয় যান চলাচলে। এর কয়েকদিন আগেও গত সোমবার নবান্নের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি ঘটে। আহত হয় চালক, খালাসি। […]

এই মুহূর্তে জেলা

ফের দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে।

হাওড়া, ২২ মার্চ:- ফের দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে। জানা গেছে, কলকাতা থেকে হাওড়া আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি এদিন উঠে পড়ে ডিভাইডারে। ঘটনায় আহত হন চালক। এই দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে দ্বিতীয় হুগলি সেতুতে। প্রসঙ্গত, এর কয়েকদিন আগেও দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে ঘটেছিল দুর্ঘটনা। কলকাতা থেকে হাওড়াগামী একটি লরির […]

এই মুহূর্তে কলকাতা

বায়রনের শপথেও জারি আঁতাত বিতর্ক

কলকাতা, ২২ মার্চ:- বাম সমর্থিত কংগ্রেস বিধায়কের শপথের পরই নজিরবিহীন ভাবে বায়রনের হাতে একগুচ্ছ ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন ও সম্বর্ধনা দেওয়া হয় বিজেপির তরফে। তাঁকে অভিনন্দন জানান বিজেপির তিন বিধায়ক বঙ্কিম ঘোষ, সত্যেন রায় ও অম্বিকা রায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই বিজেপি বিধায়কের তরফে বায়রনকে শুভেচ্ছা বলেই জানা যাচ্ছে। যা খুব তাৎপর্যপূর্ণ। সাগরদিঘি উপনির্বাচনে […]

এই মুহূর্তে জেলা

পরিত্যক্ত সিলিন্ডার কাটাই করতে গিয়ে বিস্ফোরণ, জখম ৬ শ্রমিক।

হাওড়া, ২২ মার্চ:- উত্তর হাওড়ার ঘুসুড়িতে লোহার স্ক্র‍্যাব কারখানায় সাতসকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জখম হলেন কমপক্ষে ৬ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আহতদের প্রথমে ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে এবং পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, হাওড়ার গুহ রোডের একটি কারখানায় পরিত্যক্ত গ্যাস ট্যাঙ্কার […]

এই মুহূর্তে জেলা

শুভেন্দুর বিরুদ্ধে মামলা রুজু মন্ত্রী পুলকের।

হাওড়া, ২২ মার্চ:- “আমার সম্মানহানি হয়েছে। আদালতে আমি এর বিচার চাই।” শুভেন্দুর বিরুদ্ধে মামলা রুজু মন্ত্রী পুলক রায়ের।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার ফৌজদারি মামলা রুজু করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়। বুধবার উলুবেড়িয়া মহকুমা আদালতে শুভেন্দুর বিরুদ্ধে ওই মামলা করেন তিনি। মন্ত্রী পুলক রায় জানিয়েছেন গত ১১ নভেম্বর সংবাদমাধ্যমে শুভেন্দু অধিকারী […]

এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশন থেকে প্রায় এক কোটি টাকা সোনার গয়না উদ্ধার, আটক এক ব্যক্তি।

হাওড়া, ২১ মার্চ:- এবার প্রায় এক কোটি টাকার সোনার গহনা ও সোনার বার উদ্ধার হলো হাওড়া স্টেশন থেকে। গ্রেফতার হয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতের নাম চন্দ্রভন মিশ্র। সোমবার রাত সাড়ে ৯টার সময় হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করে RPF এর বিশেষ বাহিনী। অভিযুক্ত ব্যক্তি ও উদ্ধার হওয়া সোনা শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া […]

এই মুহূর্তে কলকাতা

দুয়ারে সরকার থেকেই বিধবা ভাতার আবেদন জানানো যাবে।

কলকাতা, ২০ মার্চ:- এবার থেকে দুয়ারে সরকার শিবিরে বিধবা ভাতার জন্যেও আবেদন জানানো যাবে। সোমবার নবান্নে আসন্ন দুয়ারে সরকার কর্মসূচী নিয়ে মুখ্য়সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্যে জেলা প্রশাসনের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে দুয়ারে সরকার শিবির থেকে প্রাপ্ত পরিষেবার সংখ্যা বেড়ে হল ৩৩। উল্লেখ্য আগামী ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল রাজ্য জুড়ে […]

এই মুহূর্তে জেলা

বাজেট পেশ হাওড়া পুরসভায়।

হাওড়া, ২০ মার্চ:- ২০২৩-২০২৪ আর্থিক বছরের বাজেট পেশ হলো হাওড়া পুরসভায়। এবার মোট ৩৩৪ কোটি টাকার বাজেট পেশ করা হয়েছে। গত বছরের মতোই পরিকল্পনা অনুসরণ করে এবার বাজেট তৈরি করা হয়েছে বলে হাওড়ার পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী এদিন জানান। তিনি বলেন, গত বাজেটে উন্নয়ন খাতে খরচ ধরা হয়েছিল ১৩৯ কোটি টাকা। এবছরের বাজেটে সেটা […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েত ভোটে জেলাশাসকের নির্দেশেই ভোটকর্মী ও প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হবে।

কলকাতা, ২০ মার্চ:- রাজ্যে আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে শুধুমাত্র রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কর্মচারি, পুরকর্মী এবং সরকারি ও সরকারি সহায়তাপ্রাপ্ত স্কুল বা কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বা অশিক্ষক কর্মচারিদের ভোটকর্মী হিসাবে নিযুক্ত করা যাবে বলে রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে। আসন্ন ও পঞ্চায়েত নির্বাচনে ভোটকর্মী ও আধিকারিক নিয়োগ ও তাঁদের প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে কমিশন একটি বিস্তারিত নির্দেশিকা প্রকাশ […]