এই মুহূর্তে জেলা

দেশে এখন এজেন্সি রাজ চলছে, প্রতিবাদের কন্ঠ দমানো যাবেনা। মন্তব্য ডা: শশী পাঁজার।

হাওড়া, ২৪ মার্চ:- দেশে এখন এজেন্সি রাজ চলছে। স্বৈরাচারী সরকার চলছে। কখনও বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে আবার কখনও স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত নিয়ে চলছে কেন্দ্রীয় সরকার। কিন্তু কেন্দ্রীয় সরকার যদি মনে করে এভাবে বিরোধীদের দমিয়ে রাখা যাবে তাহলে তারা ভুল ভাবছে। শুক্রবার সন্ধ্যায় হাওড়া পুরসভার এক অনুষ্ঠানে এসে এভাবেই কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন রাজ্যের মন্ত্রী […]

এই মুহূর্তে কলকাতা

মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে মিলি ভট্টাচার্যের নিয়োগ বিষয়ে তদন্ত হবে, জানালেন শিক্ষামন্ত্রী।

কলকাতা, ২৪ মার্চ:- সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি ভট্টাচার্যর চাকরি নিয়ম মেনে হয়নি বলে আগেই অভিযোগ করেছিল তৃণমূল কংগ্রেস। এবার এই বিষয়ে তদন্ত করা হবে কি না তা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ব্রাত্য বসু বলেন, সিপিআইএম কাজ না করে বড় […]

এই মুহূর্তে জেলা

কর্মসংস্থানের ঘোষণা মন্ত্রীর, হাওড়ায় সিনার্জি সম্মেলন থেকে।

হাওড়া, ২৪ মার্চ:- হাওড়া জেলার আসন্ন শিল্প পার্কগুলিতে আগামী দিনে প্রচুর টাকার বিনিয়োগ আসবে এবং সেই বিনিয়োগগুলি বাস্তবায়িত হলে বহু মানুষের কর্মসংস্থান হবে। শুক্রবার হাওড়ার শরৎ সদনে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের সিনার্জি সম্মেলনে এসে একথা জানান রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। তিনি বলেন, ‘আগামী দু’তিন বছরে […]

এই মুহূর্তে কলকাতা

ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা খাতে ৮১৫ কোটি টাকা বরাদ্দ রাজ্যের।

কলকাতা, ২৩ মার্চ:- আসন্ন বর্ষার মরশুমে ডেঙ্গু প্রতিরোধ ও রোগীদের চিকিৎসা খাতে রাজ্য সরকার ৮১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রাম এবং শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা মারা এবং সচেতনতা প্রচারের জন্য এক লক্ষ ৩২ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫ সদস্যের একটি করে দলকে এই কাজে নিযুক্ত করা হচ্ছে। আধা […]

এই মুহূর্তে জেলা

হাওড়া স্টেশন থেকে আটক অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী মহিলা।

হাওড়া, ২৩ মার্চ:- নগদ টাকা ও সোনা উদ্ধারের পর এবার হাওড়া স্টেশন থেকে আটক অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী মহিলা। হাওড়া স্টেশনে আরপিএফ অফিসারদের হাতে ধরা পড়েন ওই দুই বাংলাদেশী। বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটে নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ওই দুই মহিলাকে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহের বশে আরপিএফ অফিসাররা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জানা যায় […]

এই মুহূর্তে কলকাতা

৮ই মে-র মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ শেষ করতে চলেছে পর্ষদ।

কলকাতা, ২৩ মার্চ:- আগামী ৮ই মে-র মধ্যে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ পর্ষদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে দশম থেকে পঞ্চদশ পর্ব পর্যন্ত ইন্টারভিউয়ের সূচি জানিয়ে দেওয়া হয়েছে। এই ছয়টি পর্বে মালদহ, মুশিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হুগলি এবং পুরুলিয়া, এই ছয় জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া […]

এই মুহূর্তে জেলা

সাইক্লোন পরবর্তী পরিস্থিতির মোকাবিলা নিয়ে মকডিল কর্মসূচি শ্রীরামপুরে।

হুগলি, ২৩ মার্চ:- বেশ কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় বিভিন্ন অঞ্চলের মানুষেরা বিশেষ করে বর্ষাকালে প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে পড়েন। প্রবল ঝড় বৃষ্টি তার সঙ্গে বজ্রপাত জলস্ফীতি গাছ উপড়ে পড়া বাড়ি ধসে যাওয়ার মতন বিপর্যযযের সম্মুখীন হতে হয়। সেই বিপর্যয় কিভাবে মোকাবিলা করতে হবে তার এক মহড়া হয়ে গেল বৃহস্পতিবার সকালে শ্রীরামপুরে। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতর ও […]

এই মুহূর্তে জেলা

এবার গুরাপে মিলল অয়ন শীলের পেট্রোল পাম্পের হদিশ।

হুগলি, ২৩ মার্চ:- হুগলির গুড়াপ থানার ঘোষলা এলাকায় রয়েছে অয়ন শীলের পেট্রোল পাম্প। শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলের ছেলে অভিষেক শীল ও তার বান্ধবী ইমন গাঙ্গুলীর নামে কেনা এটি বলে জানা যাচ্ছে। বর্তমানে পাম্পে ৭জন কর্মচারী। মালিকের এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কাজ হারানোর চিন্তা কর্মচারীদের। দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে শুক্লা সার্ভিস স্টেশন কয়েক […]

এই মুহূর্তে জেলা

বিপ্লবী সূর্যসেনের আবক্ষ মূর্তি উন্মোচন শ্রীরামপুরে।

তরুণ মুখোপাধ্যায় , ২৩ মার্চ:- বুধবার বিকালের শ্রীরামপুরের মাহেশ কলোনিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মহান বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো। ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শর্মিষ্ঠা দাসের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুর প্রধান গিরিধারী সাহা, কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব শ্রীরামপুরের প্রাক্তন পুর প্রশাসক গৌর মোহন দে চেয়ারম্যান […]

এই মুহূর্তে কলকাতা

এবার দুয়ারের সরকার শিবির এই বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ।

কলকাতা, ২৩ মার্চ:- এবার দুয়ারে সরকার শিবিরেই রাজ্যের চোখের আলো কর্মসূচির আওতায় বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ মিলবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর প্রত্যেক জেলার জেলাশাসক, সিএমওএইচদের চিঠি দিয়ে শিবিরগুলোতে চক্ষু পরীক্ষার উপযুক্ত বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। শিবিরে গিয়ে চক্ষু পরীক্ষার জন্য কেউ আবেদন করলে তিন দিনের মধ্যে আবেদনকারী যাতে চক্ষু পরীক্ষা করতে পারেন তা শিবির থেকেই ব্যবস্থা […]