এই মুহূর্তে জেলা

রামনবমী উপলক্ষে মিছিল হাওড়ায়, পা মেলালেন বিজেপি নেতা সজল ঘোষ।

হাওড়া, ৩০ মার্চ:- রামনবমী উপলক্ষে হাওড়া মহানগর, রামসেনার উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক শোভাযাত্রার আয়োজন করা হয়। মধ্য হাওড়ার খুরুট মোড় থেকে শুরু হয় ওই শোভাযাত্রা। এরপর ওই শোভাযাত্রা নেতাজি সুভাষ রোড, ঘোষপাড়া, দালালপুকুর, নতুন রাস্তা মোড়, রামচরণ শেঠ রোডের সাঁত্রাগাছি মোড় হয়ে রামরাজাতলার রাম মন্দিরে এসে শেষ হয়। রামসেনার পক্ষ থেকে কর্মীরা রাম মন্দিরে পুজো […]

এই মুহূর্তে জেলা

মহাসমারোহে পালিত হচ্ছে বিবিরবেড়ে দে বাড়ির অন্নপূর্ণা পুজো।

তরুণ মুখোপাধ্যায় , ২৯ মার্চ:- বিপুল উৎসাহ উদ্দীপনা এবং শ্রদ্ধা ভরে শ্রীরামপুরের বিবির বেড়ের বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবী সন্দীপ দে এবং প্রিয়াঙ্কা দের বাড়িতে পালিত হচ্ছে অন্নের দেবী মা অন্নপূর্ণার আরাধনা। বুধবার সকাল থেকে অন্নপূর্ণা পুজো উপলক্ষে বিবির বেড় অঞ্চল ছিল উৎসবমুখর। সারাদিন ধরে চলেছে মায়ের বিশেষ পুজো হোম যজ্ঞ। দুপুরে কয়েক হাজার মানুষ দে […]

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্তে নিত্য নাজেহাল আমজনতা।

কলকাতা, ২৯ মার্চ:- কেন্দ্রীয় সরকারের একের পর এক তুঘলকি সিদ্ধান্তে নিত্য নাজেহাল আম জনতা। নগদ হাজার টাকার বিনিময়ে প্যান আধার কার্ড সংযোগ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।এখন দেখা যাচ্ছে আধার কার্ডে নাম এবং জন্মের তারিখ পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু মানুষ। প্রবীণ নাগরিকদের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। বর্তমানে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক […]

এই মুহূর্তে কলকাতা

রাজভবন এবার হচ্ছে জনরাজভবন।

কলকাতা, ২৯ মার্চ:- রাজভবন এবার হচ্ছে জনরাজভবন।আগামী দিনে সেখানে হেরিটেজ ওয়াকে যেতে পারবেন সাধারণ মানুষ।সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মানে রাজভবনে ব্যাঙ্কোয়েট ভোজের আয়োজন করা হয়। সেখানে রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রাজভবনের প্রতীকী চাবি তুলে দেন। রাজভবন থেকে ঔপনিবেশিক ঐতিহ্য দূর করার জন্যই এই উদ্যোগ নিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশে […]

এই মুহূর্তে জেলা

চাঁপদানিতে অন্নপূর্ণা পূজোর উদ্বোধনে পৌরপ্রধান সুরেশ মিশ্রা।

প্রদীপ বসু, ২৯ মার্চ:- হুগলি জেলার চাপদানি ডালহৌসি জুটমিল লাগোয়া শ্রমিক আবাসনে মহাসমারহে পূজিত হচ্ছেন মা অন্নপূর্ণা। এই পুজোর শুভ উদবোধন করলেন পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন ডালহৌসি জুটমিলের অন্যান্য কাউন্সিলর বৃন্দ ও ডালহৌসি জুটমিলের প্রেসিডেন্ট রঞ্জন মহিন্তা, পার্সোনাল ম্যানেজার মুক্তেশ্বর সিং সহ আধিকারিকগন।শ্রমিক মহল্লায় এই পুজোকে ঘিরে প্রতি বছরের মত এবারেও উৎসাহ চোখে পড়ল।পৌরপ্রধান তার […]

এই মুহূর্তে জেলা

অত্যাধুনিক আন্তর্জাতিক মানের ত্রিস্তরীয় কারশেডের উদ্বোধন হাওড়ায়।

হাওড়া, ২৯ মার্চ:- বন্দে ভারত রক্ষণাবেক্ষণ ডিপো এবং স্বয়ংক্রিয় ইএমইউ কোচ ওয়াশিং প্ল্যান্টের শুভ সূচনা হলো হাওড়ার ঝিল সাইডিংয়ে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা এর উদ্বোধন করেন। পূর্ব রেলের ঝিল সাইডিং ডিপোতে এই বন্দে ভারত এক্সপ্রেসের মেনটেনেন্স ইউনিট তৈরি করা হয়েছে। বুধবার সকালে এই ইউনিটের উদ্বোধন হয়। এদিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা […]

এই মুহূর্তে জেলা

কয়েক দফা দাবি নিয়ে হাওড়া জেলা পরিষদ অভিযান DYFI এর।

হাওড়া, ২৯ মার্চ:- ১০০ দিনের কাজের দুর্নীতির বিরুদ্ধে, আবাস যোজনায় দুর্নীতির প্রতিবাদে এবং শূন্যপদে স্বচ্ছ নিয়োগের দাবিতে লুটেরাদের পরিবর্তে জনগণের পঞ্চায়েত গড়তে বুধবার দুপুরে হাওড়া জেলা ডিআইএফআইয়ের তরফ থেকে জেলা পরিষদ অভিযান কর্মসূচি নেওয়া হয়েছে। DYFI এর এই হাওড়া জেলা পরিষদ অভিযানে প্রায় হাজারেরও বেশি DYFI কর্মী সমর্থক মিছিলে অংশগ্রহণ করেছেন। তবে মিছিল আটকাতে জেলা […]

এই মুহূর্তে কলকাতা

উদ্ধার হওয়া প্রত্ন নিদর্শন বেহাত হওয়ার হাত থেকে রক্ষা করতে উদ্যোগী রাজ্য।

কলকাতা, ২৯ মার্চ:- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্বার হওয়া প্রত্ন-নিদর্শন পাচার বা বেহাত হওয়ার হাত রক্ষা করতে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের কোনও জেলা থেকে প্রত্নতাত্ত্বিক কোনও নির্দশন উদ্ধার হওয়া মাত্রই রাজ্যর প্রত্নতাত্ত্বিক অধিকর্তাকে তা জানাতে হবে বলে রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিব শান্তনু ঘোষ […]

এই মুহূর্তে জেলা

মহাসমারোহে পালিত হচ্ছে শেওড়াফুলি ঘোষ বাড়ির অন্নপূর্ণা পুজো।

তরুণ মুখোপাধ্যায়, ২৯ মার্চ:- বুধবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে অন্নের দেবী মা অন্নপূর্ণার আরাধনা। এদিন সকাল থেকে হুগলি জেলার বিভিন্ন প্রান্তের বনেদি বাড়ি গুলিতে চলছে মা অন্নপূর্ণার অর্চনা। কথিত আছে যে গৃহে মা অন্নপূর্ণার পূজা হয় সেই বাড়িতে কোনদিন অন্নের অভাব হয় না। অন্নপূর্ণার পুজোর অন্যতম রীতি দুপুরের মানুষকে দেবী অন্নপূর্ণার প্রসাদ পরিবেশন করা। এদিন […]

এই মুহূর্তে কলকাতা

মমতার ধর্ণায় বসার দিনেই পাল্টা অবস্থানে বঙ্গ বিজেপি।

কলকাতা, ২৯ মার্চ:- কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে রেড রোডে মমতার ধর্নায় বসার দিনেই পাল্টা রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের টাকা লুঠের অভিযোগে অবস্থানে বসছে বঙ্গ বিজেপি। শ্যামবাজার মেট্রো স্টেশনের গেটে ধর্নায় বসছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ-সহ রাজ্য বিজেপির নেতা-নেত্রীরা। পাশাপাশি এদিকে মুখ্যমন্ত্রীর ধরনা মঞ্চের ঢিল ছোড়া দূরত্বে শহিদ মিনার ময়দানে তৃণমূল কংগ্রেসের ছাত্র […]