হাওড়া, ২৯ মার্চ:- শহীদ মিনারে অভিষেকের সভায় যোগ দিতে বিভিন্ন জেলা থেকে কর্মী সমর্থকেরা আসছেন হাওড়ায়। এখান থেকে পায়ে হেঁটে মিছিল করে সভাস্থলের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তাঁরা।আজ কলকাতায় শহীদ মিনার প্রাঙ্গনে তৃণমূল যুব ও ছাত্র পরিষদের সমাবেশ রয়েছে। আর এই সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে আসছেন তৃণমূল ছাত্র যুব কর্মীরা। হাওড়া স্টেশনে ট্রেনে করে […]
এই মুহূর্তে
পথশ্রী প্রকল্পের উদ্বোধনে সিঙ্গুরে এসে কেন্দ্রকে নন্দলাল বলে কটাক্ষ মুখ্যমন্ত্রীর।
হুগলি, ২৮ মার্চ:- পঞ্চায়েত ভোটের আগে ফের সিঙ্গুরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পথশ্ৰী প্রকল্পে সিঙ্গুরের রতনপুর থেকে সারা বাংলা জুড়ে বার হাজার কিলোমিটারের বেশি রাস্তা উদ্বোধন করেন। রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে প্রায় নয় হাজার কিলোমিটারের বেশি রাস্তা নির্মান হবে বলে জানান। রাজ্য জুড়ে সমস্ত রাস্তা নির্মানের জন্যে পৌনে চার হাজার কোটি টাকা খরচ হবে বলে […]
আবাসনে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। গ্রেফতার ১।
হাওড়া, ২৮ মার্চ:- এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে হাওড়ার বালি থানা এলাকায়। জানা গেছে, সোমবার ওই ঘটনা ঘটে। অভিযোগ, ওই নাবালিকা ও তার বন্ধুরা মিলে সোমবার একটি আবাসনের ফ্ল্যাটে যায়। সেখানেই ঘটে ওই ঘটনা। নাবালিকার পরিবারের তরফে অভিযোগ পেয়েই তৎপর হয় বালি থানার পুলিশ। এই ঘটনায় একজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বাকি এক […]
রেশন দোকানে গ্রাহক সংখ্যায় সমতা আনার উদ্যোগ।
কলকাতা, ২৮ মার্চ:- রাজ্য সরকার রেশন দোকানে গ্রাহক সংখ্যায় সমতা আনার উদ্যোগ নিয়েছে। কোনও রেশন ডিলারের আওতায় যাতে তিন হাজারের বেশি গ্রাহক না থাকে খাদ্য দফতর সে বিষয়ে উদ্যোগী হয়েছে। নতুন ডিলারদের লাইসেন্স প্রদান এবং রেশন দোকানে গ্রাহক সংখ্যার পুনর্বিন্যাসের মাধ্যমে গ্রাহক সংখ্যায় সমতা আনার কাজ করা হচ্ছে। রাজ্যের খাদ্যদফতর সূত্রে জানা গেছে সেপ্টেম্বর থেকে […]
ভালো কাজের স্বরূপ,সাত পুরসভার সঙ্গে হুগলির চাঁপদানি ও ভদ্রেশ্বরকে উৎসাহ ভাতা দিতে চলেছে বিশ্ব ব্যাংক।
কলকাতা, ২৮ মার্চ:- জঞ্জাল অপসারণে ভালো কাজ করার জন্য রাজ্যের সাতটি পুরসভা বিশ্ব ব্যাংকের কাছ থেকে উৎসাহ ভাতা পাচ্ছে। ওই টাকা সংশ্লিষ্ট পুরসভা গুলি তাদের জঞ্জাল অপসারণ ও বর্জ্য ব্যবস্থাপনা পরিকাঠামো আরো মজবুত করে তোলার কাজে ব্যবহার করতে পারবে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে হুগলির চাপদানি এবং ভদ্রেশ্বর, নদীয়ার শান্তিপুর এবং […]
বেলুড় মঠে এলেন রাষ্ট্রপতি।
হাওড়া, ২৮ মার্চ:- বেলুড় মঠ পরিদর্শনে এলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির সফর ঘিরে সকাল থেকেই হাওড়ায় আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। হাওড়া সিটি পুলিশের নগরপাল সহ উচ্চ পদস্থ পুলিশ কর্তারা উপস্থিত রয়েছেন। রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি’র অফিসাররাও উপস্থিত রয়েছেন। এদিন নির্ধারিত সময়ের কিছুটা আগেই বেলুড় মঠে প্রবেশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মূলত […]
হাওড়ায় বিজেপির ডেপুটেশন কর্মসূচীর মিছিল ব্যারিকেড করে আটকালো পুলিশ। উত্তেজনা।
হাওড়া, ২৭ মার্চ:- হাওড়া কর্পোরেশনে বেআইনি চাকরি এবং কর্পোরেশনের চেয়ারম্যান, ডেপুটি চেয়ারম্যানের দুর্নীতি সহ রাজ্যে নিয়োগ কেলেঙ্কারির বিরুদ্ধে হাওড়া জেলা সদর বিজেপির ডাকে সোমবার পঞ্চাননতলার জেলা কার্যালয় থেকে এক প্রতিবাদ মিছিলের ডাক দেয় হাওড়া সদর বিজেপি। হাওড়া জেলা সদর কার্যালয় থেকে মিছিল করে আন্দোলনকারীরা মহাত্মা গান্ধী রোড ধরে জেলাশাসকের বাংলোর সামনে আসার আগেই হাওড়া কর্পোরেশনের […]
আদিবাসী নৃত্যের তালে রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ মার্চ:- বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুকে বরণ করে নিল রাজ্যবাসী। ধামসা মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের তালে পা মিলিয়ে আদিবাসী সমাজের প্রতিভু রাষ্ট্রপতিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে তাঁকে ধন্যবাদ জানালেন অভিভূত রাষ্ট্রপতি দ্রৌপদি মূর্মু।বললেন, ‘সবাইকে সমান ভাবা, সবাইকে সম্মান দেওয়া, সবাইকে আপন করার গুণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে। […]
মঙ্গলবার রাষ্ট্রপতির বেলুড় মঠে সফর উপলক্ষে হাওড়ায় কড়া নিরাপত্তা।
হাওড়া, ২৭ মার্চ:- মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির বেলুড় মঠে সফরের জন্য হাওড়াতেও শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাঁর সফরের জন্য মঙ্গলবার সকাল থেকেই হাওড়ায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে প্রশাসন সূত্রের খবর। এদিকে, রাষ্ট্রপতির সফর উপলক্ষে এদিন নিরাপত্তার চূড়ান্ত মহড়া হয়েছে বেলুড়ে। মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তার বেড়াজালে মুড়ে ফেলা […]
সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়ালো রাজ্য।
কলকাতা, ২৭ মার্চ:- সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়াল রাজ্য। আজ মন্ত্রিসভার বৈঠকে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া। বৈঠক শেষে মানস ভুঁইয়া বলেন, ‘এবছর অ্যাড হক বোনাস দেওয়া হবে ৫ হাজার ৩০০ টাকা। গত বছর অর্থাৎ ২০২২ সালে দেওয়া হয়েছিল ৪ হাজার ৮০০ টাকা। এবছর ৩৯ হাজার টাকা পর্যন্ত […]











