এই মুহূর্তে কলকাতা

পরিযায়ী শ্রমিকদের জন্য বিশেষ পোর্টাল তৈরি হচ্ছে রাজভবনে।

কলকাতা, ১৪ জুন:- ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য রাজভবন বিশেষ পোর্টাল তৈরি করছে। সেখানে ওই শ্রমিকেরা নিজেদের অভাব অভিযোগ সমস্যা ও প্রয়োজনের কথা সরাসরি রাজ্যপাল কে জানাতে পারবেন। কেরালার তিরুবন্তপুরম ও কল্লামে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে বৈঠকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এ কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন পরিযায়ী শ্রমিকদের দাবি-দাওয়া এবং অভিযোগ […]

এই মুহূর্তে কলকাতা

মনোনয়ন সংক্রান্ত নির্দেশিকা জারি হল শুরুর চার দিনের মাথায়।

কলকাতা, ১৩ জুন:- ● ৯ তারিখ থেকে নমিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও, নির্বাচনে কারা অংশ নিতে পারবেন, প্রার্থী হবেন, সেই সংক্রান্ত নির্দেশিকা জারি হ’ল মনোনয়ন পর্ব শুরু হওয়ার ৪ দিনের মাথায়। ● অভিযোগ উঠেছে, এই ৪ দিনে অনেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন, কমিশিনার যাঁরা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। ● কারা কারা নির্বাচনে অংশ নিতে […]

এই মুহূর্তে জেলা

দুগ্ধপোষ্য শিশুকে কোলে নিয়েই গ্রাম পঞ্চায়েতে নমিনেশন দিলেন প্রার্থী।

হাওড়া, ১৩ জুন:- তীব্র দাবদাহে ১ মাস ১০ দিনের দুগ্ধপোষ্য শিশুকে নিয়ে হাওড়ার জগৎবল্লভপুর ব্লক অফিসে মনোনয়ন জমা করলেন নস্করপুর পঞ্চায়েতের ৪৯ নম্বর বুথের প্রার্থী সুচেতনা মণ্ডল। তিনি বলেন, বর্তমানে শিক্ষিতদের বেকার বানিয়ে রেখেছে এই সরকার। আমি নিজেও বিএড করেছি। কিন্তু এখনও চাকরি পাইনি। শিক্ষিত যুবকদের চাকরির দাবীতেই আমার এই লড়াই। এই লড়াইয়ে আমার শিশুও […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যপালের নিযুক্ত করা উপাচার্যদের ভাতা গ্রহণ না করার নির্দেশ রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের।

কলকাতা, ১৩ জুন:- রাজ্যপালের নিযুক্ত করা উপাচার্যদের পারিশ্রমিক ও ভাতা গ্রহণ না করার নির্দেশ দিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর। গতকাল ওই বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনও আলোচনা ছাড়াই  অস্থায়ীভাবে যে উপাচার্য নিয়োগ করা হয়েছে, তা বৈধ নয়। তাই ওই উপাচার্যরা পারিশ্রমিক ও ভাতা গ্রহণ করতে পারবেন না। এর অন্যথা হলে, কড়া […]

এই মুহূর্তে জেলা

সম্পত্তি নিয়ে ভাইকে খুনের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত সস্ত্রীক গ্রেফতার।

হাওড়া, ১৩ জুন:- সম্পত্তি নিয়ে ভাইকে খুনের ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত সস্ত্রীক গ্রেফতার। আজই তোলা হয়েছে উলুবেড়িয়া আদালতে। ভাই ও ভাইয়ের বউয়ের হাতে সম্পত্তির জেরে খুন হতে হয় ভাইকে। এই ঘটনার ঠিক এক সপ্তাহ পর হাওড়ার বাগনান থানার স্পেশাল টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত আসলাম খান ও তার স্ত্রী কাশমিরা বেগমকে গ্রেফতার করেছে। হাওড়া […]

এই মুহূর্তে জেলা

হাওড়া জেলা পরিষদের ৪২টি আসনে আজ নমিনেশন বামেদের।

হাওড়া, ১৩ জুন:- পঞ্চায়েত নির্বাচনে হাওড়া জেলা পরিষদের আসনে বামফ্রন্ট প্রার্থীরা আজ তাঁদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন এসডিও হাওড়া সদর অফিসে। পাশাপাশি, উলুবেড়িয়াতেও এসডিও অফিসে এদিন মনোনয়নপত্র জমা দেবেন বাম প্রার্থীরা। এদিন হাওড়া ময়দানে বিবেকানন্দের মূর্তির সামনে জমায়েত করে সেখান থেকে এসডিও অফিসে আসবেন বামফ্রন্টের প্রার্থীরা। অন্যদিকে, উলুবেড়িয়ায় গরুহাটা মাঠে জমায়েতের পর সেখান থেকে এসডিও অফিসে […]

এই মুহূর্তে জেলা

দুই লরির মুখোমুখি সংঘর্ষে মৃত দুই, চাঞ্চল্য সিঙ্গুরে

হুগলি, ১৩ জুন:- দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যক্তির। মঙ্গলবার ভোর বেলা ঘটনাটি ঘটে সিঙ্গুরের পুরুষোত্তমপুর এলাকায় বৈদ্যবাটি তারকেশ্বর রোডে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোর ৫টা নাগাদ সিঙ্গুরের দিকে থেকে একটি বালি বোঝাই লরি বৈদ্যবাটি র দিকে যাচ্ছিল, অন্যদিকে বৈদ্যবাটির দিক থেকে একটি লরি সিঙ্গুরের দিকে যাচ্ছিল। সিঙ্গুরের পুরুষোত্তমপুর কলাহাট এলাকায় […]

এই মুহূর্তে কলকাতা

বাংলার জন্য নয় হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের।

কলকাতা, ১২ জুন:- দীর্ঘ বঞ্চনার পর পঞ্চায়েত ভোটের মুখে বাংলার জন্য প্রায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, মূলধন খাতে ব্যয়, উন্নয়ন প্রকল্প খাতে অর্থের জোগান ও জনকল্যাণ কর্মসূচিতে কেন্দ্র যাতে অর্থ ব্যয় করতে পারে সে জন্য বরাদ্দ করল। অতীতে দেখা গিয়েছে, কোনও খাতে কেন্দ্র অর্থ বরাদ্দ করলেই রাজ্য বিজেপি কেন্দ্রের […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল আদ্যাপীঠ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১২ জুন:- মঙ্গলবার আদ্যাপীঠ দর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলের দিকে আদ্যাপীঠ মন্দিরে যেতে পারেন তিনি। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, আদ্যাপীঠ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এছাড়া তার অন্য কোনও কর্মসূচির কথা এ পর্যন্ত জানা যায়নি। মুখ্যমন্ত্রী সকলকে ঘিরে আদ্যাপীঠ এবং সংলগ্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করা হয়েছে।

এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট, বিষয়টি কমিশনের ওপরই ছাড়লো কলকাতা হাইকোর্ট।

কলকাতা, ১২ জুন:- কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হবে কিনা সে বিষয়টি রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ছাড়ল কলকাতা হাইকোর্ট। আদালতে এই দাবি নিয়ে বিরোধীদের দায়ের করা মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষে জোরালো দাবি করলেও এব্যপারে স্পষ্ট কোনও নির্দেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। বরং কমিশনকে নিজের ক্ষমতার কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধান বিচারপতি বলেন,” আপনারা নিরপেক্ষ সংস্থা। […]