হুগলি, ১০ আগস্ট:- দলীয় হুইপ অগ্রাহ্য করে বলাগড় ব্লকের একতারপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনে ভোটাভুটি এড়াতে পাড়েনি তৃণমূল। গুপ্তিপাড়া ২ ও একতারপুর পঞ্চায়েতে ভোটাভুটি হয়।একতারপুর পঞ্চায়েতে দলের অফিসিয়াল প্রধান হিসবে নাম ছিল দীপ্তি মণ্ডলের ও উপ- প্রধান অশোক মাহাতোর। কিন্তু ভোটাভুটিতে দীপ্তি হেরে যান। তাতে প্রধান হয়েছেন তৃণমূলের টিকিটে জিতে আসা মিতা বিশ্বাস দেবনাথ। প্রধান […]
এই মুহূর্তে
পঞ্চায়েতের বোর্ড গঠন হলো না শান্তিতে, নির্বাচিত সদস্যের ফাইল লুট, জয়ী সদস্যকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা হাওড়ায়।
হাওড়া, ১০ আগস্ট:- পঞ্চায়েতের বোর্ড গঠনও হলো না শান্তিতে, নির্বাচিত সদস্যের ফাইল লুট, আরেক জয়ী সদস্যকে জোর করে তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটলো হাওড়ায়। পঞ্চায়েত বোর্ড গঠনেও ফাইল লুট করা ও এক জয়ী সদস্যকে তুলে নেওয়ার ঘটনা ঘটলো হাওড়ার সাঁকরাইল ব্লকের পাঁচপাড়া পঞ্চায়েতের সামনে। সাঁকরাইল ব্লকের পাঁচপাড়া পঞ্চায়েতে আজ বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন ধার্য্য করা […]
ভোটের নামে প্রহসনের অভিযোগ, বালি-জগাছায় বোর্ড গঠনের দিন কালো পোশাক পরে একযোগে প্রতিবাদ বিজেপি-নির্দলের।
হাওড়া, ১০ আগস্ট:- পঞ্চায়েত ভোটের নামে প্রহসনের অভিযোগ। বালির অভয়নগরে বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন কালো পোশাক পরে একযোগে প্রতিবাদ বিজেপি-নির্দল সদস্যদের। বালি-জগাছা ব্লকের নিশ্চিন্দা দুর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল আজ। বিজেপির তরফ থেকে কালো পতাকা লাগিয়ে এবং কালো ব্যাজ ও কালো পোশাক পরে এদিন প্রতিবাদ জানানো হয়। বিজেপির পাশাপাশি নির্দলের জয়ী প্রার্থীরাও প্রতিবাদ […]
প্রবল তৃণমূল ঝড়েও তিনটি গ্রাম পঞ্চায়েত দখল নিল সিপিএম ও কংগ্রেস।
হুগলি, ১০ আগস্ট:- একদা পান্ডুয়া বিধানসভা সিপিএমের গড় বলে পরিচিত ছিল। ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে পান্ডুয়া ব্লকের ১৬ টি গ্রাম পঞ্চায়েতের দখল করে তৃণমূল। যদিও সে সময় জেলার একমাত্র সিপিএম বিধায়ক ছিল পান্ডুয়া ব্লকে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে সেই গড় ফিকে হতে শুরু করে। বিধানসভা নির্বাচনে তৃণমূলের কাছে হারতে হয়েছিল সিপিএমকে। তারপরেই একটু একটু করে ঘুরে […]
লোকসভা ভোটের প্রস্তুতি দেখতে ১৮ই আগস্ট নির্বাচন কমিশনের ৮ সদস্যের প্রতিনিধি দল রাজ্যে।
কলকাতা, ১০ আগস্ট:- আগামী লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী ১৮ ই আগস্ট জাতীয় নির্বাচন কমিশনের আট সদস্যের এক প্রতিনিধি দল রাজ্যে আসছে। ১৯ অগস্ট প্রতিনিধি দলের সদস্যরা রাজ্যের সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠক করবেন। ওই প্রতিনিধি দলে ৪ জন ডেপুটি ইলেকশন কমিশনার পদ মর্যাদার আধিকারিক থাকছেন। কমিশন সূত্রে খবর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেনআগামী লোকসভা […]
ফুরফুরা পঞ্চায়েতে বোর্ড গঠনকে ঘিরে উত্তেজনা, বোমাবাজির অভিযোগ।
হুগলি, ১০ আগস্ট:- ফুরফুরা পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তেজনা। বেলা ১২টা বেজে গেলেও এখনো পঞ্চায়েতে তালা। শাসক দলের কাউকেই পঞ্চায়েত এলাকায় দেখা যায় নি। পঞ্চায়েত সংলগ্ন রাস্তা ঘাট শুনশান। বন্ধ দোকান বাজার। এলাকায় বোমাবাজির অভিযোগ। ফুরফুরা পঞ্চায়েতে ২৯টি আসনের মধ্যে ২৪টা পেয়েছে তৃনমুল আর আই এস এফ ও সিপিআইএম জোট পেয়েছে ৫টি আসন। ফুরফুরা গ্রাম […]
একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা, ৯ আগস্ট:- রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী বছর একাদশ শ্রেণিতে যাঁরা ভর্তি হবেন, তাঁদের এই সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। পাঠ্যসূচি ভাগ করার ক্ষেত্রে জটিলতার কারণে চলতি শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতি […]
ওয়াকফ সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধারে তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি।
কলকাতা, ৯ আগস্ট:- রাজ্যের ওয়াকফ সম্পত্তি রক্ষা ও পুনরুদ্ধার করতে রাজ্য সরকার তিন সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছে। গত সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী ওই কমিটি গঠন করেছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। তিনজনের এই কমিটিতে রয়েছেন, রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, বিপর্যয় মোকাবেলা দফতরের মন্ত্রী জাভেদ […]
হাসপাতালের ভিতরে মৃত মানুষের রক্ত চেটে খাচ্ছে কুকুর।
হুগলি, ৯ আগস্ট:- দুর্ভাগ্যজনক ঘটনা, মৃতদেহ পড়ে রয়েছে তার রক্ত চেটে খাচ্ছে পথপুকুরে। কাল চন্দননগরের একটি মাল্টিপ্লেক্স এ লিফটের কাজ চলাকালীন তিন তলা থেকে পড়ে মৃত্যু হয় এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম শেখ তাজমুল। শেখ তাজমুল এর বাড়ি পশ্চিম মেদিনীপুর বলেই জানা যাচ্ছে। হুগলির চন্দননগরের বড় বাজারে একটি মাল্টিপ্লেক্সেই ঘটনাটি ঘটে। ঠিকাদার সংস্থার সুপারভাইজার সুবল […]
হুগলির বিভিন্ন পঞ্চায়েতে বোর্ড গঠন।
হুগলি, ৯ আগস্ট:- বুধবার শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকে রিষড়া, কানাইপুর, রাজ্যধরপুর সহ সিঙ্গুর ব্লকের ১০, বলাগড়ে ৫, ধনেখালি ৮, পোলবা দাদপুর ব্লকে ৪, হরিপালে ৬ টি পঞ্চায়েতে বোর্ড গঠন করেছে তৃণমূল। তবে পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান বাছাইয়ের ক্ষেত্রে নতুন ও পুরনো মুখের ভারসাম্য বজায় রাখার ধারাবাহিকতা চোখে পড়েছে। শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের কানাইপুর গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হলেও […]










